আমার প্রিয় পোস্ট

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

গেসবল ১৬: সিডি কেন সিডি?

১৩ ই মে, ২০০৮ দুপুর ১:৫৪

শেয়ার করুন:                   Facebook

আজকের গেসবলের প্রশ্নটা আসলেই অনেকটা "সিডি কেন সিডি?" টাইপের। কাজেই, সাধু সাবধান। ;)

মাপের বিভিন্ন একক, যেমন মিটার, কে.জি, লিটার -- এসব পন্ডিতেরা বহুত কায়দা করে "প্রমাণ অবস্থায় অমুক পদার্থের তমুক অবস্থায় সমুক পরিমাণ" টাইপের সংজ্ঞা দ্বারা যে নির্দিষ্ট করে দিয়েছেন, সেটা আমরা কমবেশী সবাই জানি। এরকম প্রমাণ বা আদর্শ অবস্থার তাত্বিক সংজ্ঞাগুলো অবশ্যই বোরিং, এইচএসসিতে যারা পদার্থবিজ্ঞান নিয়েছেন, তারা বুঝবেন ভুক্তভোগীর কষ্ট!

তবে, এগুলো ছাড়াও আরো অনেক রকম নির্দিষ্ট করে দেয়া জিনিস আছে, যেমন, ইলেকট্রিক কনসেন্ট/প্লাগের সাইজ, খবরের কাগজের সাইজ, লেখার কাগজের সাইজ ( এ ফোর, বি ফাইভ, ইত্যাদি ইত্যাদি), ব্যাটারী, টিউবলাইটের ব্যাসার্ধ -- এরকম অনেক অনেক কিছু। একবার ভাবার চিন্তা করুন, টিউবলাইটগুলোর সবগুলো যদি একই ব্যাসার্ধের না হতো, তাহলে কি হতো? এগুলো বরং ইন্টারেস্টিং, কেন টিউবলাইটের ব্যাসার্ধ এমন হলো, কেন এ ফোর সাইজ কাগজের দৈর্ঘ্য আর এক সে.মি. বাড়লোনা -- এসব ভাবতে গেলে ঘেমে একাকার হতে পারেন।

সেরকমই একটা প্রশ্ন আজ, বিষয়, কমপ্যাক্ট ডিস্ক (সিডি)। আমরা জানি স্ট্যান্ডার্ড সিডির (মিনিডিস্ক বাদে) ব্যস হলো ১২ সে.মি। পুরো ইতিহাস আমি জানিনা, তবে শুরুর দিকে হয়ত চার পাঁচশো মেগাবাইট ডেটা ধারণ করতে পারত একেকটি সিডি। এখন পারে নয়শো মেগার মতো। আবার সিডিরই বড়ভাই ডিভিডি/ ব্লু-রে -- এরা তো গিগা গিগা ধরতে পারে!

আজকের গেসবল:

প্রশ্ন হলো, প্রথম যখন সিডির ব্যস ১২ সে.মি বলে ঠিক করা হলো, তখন কি কারণে এই আকৃতিটাকে প্রমাণ বা স্ট্যান্ডার্ড হিসেবে নেয়া হলো?

চলুক তাহলে, ক্রিয়েটিভ সব ব্লগারের অসাধারণ সব গেস। হ্যাপি গেসবল।

ছবি: উইকিপিডিয়া




[গেসবল সম্পর্কিত বিশেষ অনুরোধ: গেসবলের প্রশ্নগুলোতে সাধারণত এমনসব বিষয় আনা হয় যেগুলোর উত্তর হতে পারে অনেকরকম; অবশ্যই যেহেতু এগুলোও প্রশ্ন, তাই এদের একটা সঠিক উত্তর আছে; তবে পাঠকের কাছ থেকে সঠিক উত্তর পাবার চেয়েও পাঠকের ক্রিয়েটিভ সব গেস বেশী বেশী পাবার জন্যই এই আয়োজন। তাই প্রশ্নের সঠিক উত্তর না খুঁজে নিজে নিজে ভাবার চেষ্টা করুন, কি হতে পারে উত্তর। অবশ্যই আপনি আগে থেকেই প্রশ্নটির উত্তর জেনে থাকতে পারেন, সেক্ষেত্রে ভালান্টারিলি একটু অপেক্ষা করুন, ক্রিয়েটিভ সব গেসগুলো উপভোগ করুন]

 

 

  • ৫৭ টি মন্তব্য
  • ৩০৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৩ ই মে, ২০০৮ দুপুর ১:৫৯
comment by: বৃত্তবন্দী বলেছেন: হার্ডডিস্কের সাইজের সাথে সম্পর্কিত নাকি?
১৩ ই মে, ২০০৮ দুপুর ২:০৪

লেখক বলেছেন: হার্ডডিস্কের সাথে সম্পর্ক নাই ... তবে সিডির ধারণক্ষমতার সাথে সম্পর্কি্ত ...

২. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:০১
comment by: এক্স ফাইলস্‌ বলেছেন: এক হাতে ধরতে আরাম বলে হয়ত।
১৩ ই মে, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ভালো গেস ...

৩. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:০৯
comment by: র‌্যাভেন বলেছেন:
উইকি থাইকি কপিপেস্ট দিলাম, পইড়া লন


The partners aimed at a playing time of 60 minutes with a disc diameter of 100 mm (Sony) or 115 mm (Philips).[8] Sony vice-president Norio Ohga suggested extending the capacity to 74 minutes to accommodate Wilhelm Furtwängler's 1951 performance of Beethoven’s 9th Symphony at the Bayreuth Festival.[9]
১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: ব্যাটা বেরসিক

৪. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:১০
comment by: বৃত্তবন্দী বলেছেন: গান টান এর ব্যাপার আছে নাকি?
৫. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:১০
comment by: নেমেসিস বলেছেন: আজকে আবারও ধরতে পারলাম:)

গেসঃ - হাতের গ্রিপ এভারেজ ঐ সাইজ বৈলা নাকি ?
১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: ভালো গেস ... এরকম গেস করার জন্যই গেসবল... আজকের বিজয়ী আপনাকে আর এক্সফাইলকে ঘোষনা করা হইলো ... ;)

আর র‌্যাভেনরে পিডা

৬. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:১০
comment by: র‌্যাভেন বলেছেন:
The extra 14 minute playing time subsequently required changing to a 120 mm disc. Kees Immink, Philips' chief engineer, however, denies this, claiming that the increase was motivated by technical considerations, and that even after the increase in size, the Furtwängler recording was not able to fit onto the earliest CDs.[3][8] According to a Sunday Tribune interview,[10] the story is slightly more involved. At that time (1979) Philips owned Polygram, one of the world’s largest distributors of music. Polygram had set up a large experimental CD plant in Hanover, Germany, which could produce huge numbers of CDs having, of course, a diameter of 115 mm. Sony did not yet have such a facility. If Sony had agreed on the 115 mm disc, Philips would have had a significant competitive edge in the market. Sony decided that something had to be done. The long playing time of Beethoven's Ninth imposed by Ohga was used to push Philips to accept 120 mm, so that Philips’ Polygram lost its edge on disc fabrication.[10]

The 74-minute playing time of a CD, which was much longer than the 15 to 20 minutes per side possible with long-playing vinyl albums, was often used to the CD’s advantage during the early years when CDs and LPs vied for commercial sales. CDs would often be released with one or more bonus tracks, enticing consumers to buy the CD for the extra material. However, attempts to combine double LPs onto one CD occasionally resulted in an opposing situation in which the CD would actually offer fewer tracks than the LP equivalent. An example is the 1987 album Kiss Me, Kiss Me, Kiss Me by The Cure, which states in the CD liner notes: "The track Hey You!!! which appears on the double album and cassette has been omitted so as to facilitate a single compact disc." The 2006 re-release of this album saw the re-inclusion of the missing track.[11] Another example is the original late-1980s Warner Bros. Records reissue of Fleetwood Mac's Tusk album, which substituted the long album version of "Sara" with the shorter single version. Enough complaints were lodged to eventually convince Warner Bros. to remaster the album in the mid-1990s with the original contents intact.[12]

১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: অনেক অজানা জিনিসও জাইনা ফেললাম ... আমি খালি জানতাম যে বিটোভেনের একটা সিম্ফনি আঁটানোর জন্য সিডির এই সাইজটা প্রয়োজন ছিল, তাই এিটা গৃহিত হইছে :)

৭. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:১১
comment by: বৃত্তবন্দী বলেছেন: এইডা ঠিক না @র‌্যাভেন
৮. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:১১
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমি জানি না... তার পরেও পুরষ্কার চাই :) .. শুভেচ্ছা পুরুষ্কার :)
১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: আপনিতো বস্ তিনচাকা কম্পটিশনেই পুরস্কার পাইবেন ... কৌশিকদার পোস্টে দেখলাম ;)
আচ্ছা এখানেও দিলাম ... শুভেচ্ছা পুরস্কার :)

৯. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:১২
comment by: র‌্যাভেন বলেছেন: কি ঠিকনা

সনি চাইসে তাই সিডির ডায়া ১২০ মিমি
১০. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:১৩
comment by: র‌্যাভেন বলেছেন:
সিডির ডায়া ১২০ কেন, একানে গেস করার কিচু নাই রিয়েল পিওর ফ্যাকট দেয়া হইসে উপরে
১১. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:২০
comment by: তাকা বলেছেন: আমি জানি কিন্তু বলব না ;)

ভাল হচ্ছে চলুক
১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: জানিলে বলিতে হইবে ;)

১২. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:২৯
comment by: মাহবুব সুমন বলেছেন: আমরার দ্যাশে চিঠিকে সিডি কয় ;)
১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: আমার দ্যাশেও তাই কয় ;)

১৩. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৩৭
comment by: জ্বিনের বাদশা বলেছেন: নাহ আরেকটু জটিল জটিল গেসবল দিতে হিবএ :(
১৪. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৪০
comment by: লিপিকার বলেছেন: ১৩ একটা আনলাকি সংখ্যা, এর চেয়ে বেশী হলে আনলাকির পরিমান বেড়ে যাবে। এই কারণে ব্যাস ১২ সে.মি. করা হয়েছে......... :))

আসল উত্তর বলবোন.... :)
১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: এইটাও ফাটাফাটি গেস হইছে ... :)

১৫. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৪৪
comment by: এক্স ফাইলস্‌ বলেছেন: দারুণ @ লিপিকার
১৬. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৪৪
comment by: রানা বলেছেন: সিডি নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা একটি রোগ বিশেষ। এর নাম "সিডিরম্যারাইস"।
১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: ডাক্টার সাহেবের কি রোগী কম পড়ছে? নতুন নতুন রোগের আমদানী

১৭. ১৩ ই মে, ২০০৮ দুপুর ২:৫৮
comment by: ত্রিভুজ বলেছেন: জি.বাদশার সিডিম্যারাইস হইছে? B-)

১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: শুধু সিডি না ... সুশিম্যারাইসিস, চায়েরকাপম্যারাইসিস ... এ সিরিজ শেষ হবেনা ;)

১৮. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: নেমেসিস বলেছেন: বেরসিক র‌্যাভেন ব্যাডারে পরের গেসবলে গেস্ট ঘোষনা করা হউক ।
১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: র‌্যাভেনরে একটা নতুন পাখা লাগাইয়া দিব ... সে মনের আনন্দে আকাশে উড়তে তঃাকবে, আমরা গেসবল খেলুম ... ;)

১৯. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: তাকা বলেছেন: শেষ পর্যন্ত আমাকে দিয়ে আপনি বলাইয়েই ছাড়বেন :(

কারণটা হইল যাতে ল্যাপটপে সিডিরমের সাইজ যাতে বড় না হয় সেই জন্য ;)
১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: ওরেখ্খাইছে!!!

২০. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৫
comment by: তাকা বলেছেন: র‌্যাভনের ব্যান চাই গেসবল থেইক্কা
২১. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: তিন চাকায় আমারে লয় নাই...
আমি লাইনে দাড়াইছিলাম .. আমার সিরিয়াল আসার পর আমারে কয় হাত দেখাও.. কইলাম দেখান যাইব না :(...
(আপ্নেই কন... মাসুম ভাই এর সামনে হাত দেখাইলে ওইখানে বৈসাই পোস্ট ঝাড়বো)
আপ্নেই কন.. বিয়ার আগে হাত দেখান কি ঠিক?
হের লাইগ্গা আমারে কোন চান্স দেয় নাই :(
১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: নাহ, বিয়ার আগে হাত দেখানো একদম ঠিকনা ... বিশেষ কইরা মাসুম ভাইরে তো না---ই

আপনাকে আরেকটা সহানুভূতি পুরস্কারও দেয়া হইল :)

২২. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:৩৮
comment by: নেমেসিস বলেছেন: হ । আমিও শুনলাম । প্রত্যুর গলা নাকি রিকশাঅলাদের মত না । অনেকটা গড়াইন্যা ফকির টাইপ গলা প্রত্যুর । আর তাই কুনু পুরুস্কার জুটে নাই ।
২৩. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:৪২
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: জানার আছে কত কিছু !!
১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: এই গেসবলের ব্যাপারটা অবশ্য জানা না জানা সমান ... তবে ক্যাসেট টেপের সাইজ কেন ঐ বিশেষ বাক্সের সমান, সেটা নিয়া গবেষণা করা যাইতে পারে ... আমার ধারণা বেশ কিছু সমীকরণের ব্যাপার-স্যাপার আছে (যদিও পুরাটাই গেস)

২৪. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: েজবীন বলেছেন: লিপিকার @ এরটাই ঠিক.. ... পছন্দ হইচে ঐ উত্তর...:):)
১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: ঠিক আছে তাইলে ... আমিও লিপিকাররে ভোট দিলাম ;)

২৫. ১৩ ই মে, ২০০৮ রাত ৯:০৯
comment by: বাফড়া বলেছেন: আপনে আগাম পোস্টে ঘোষনা দেন যে অমুক দিন অমুক সময় গেসবল আয়োজন করা হইবেক। নাইলে তো গেসবল মিস করুম
১৪ ই মে, ২০০৮ সকাল ৭:১২

লেখক বলেছেন: এই তো দিলেন ঝামেলায় ফেইলা ... :)
গেসবল যখন মাথায় আসে তখন না লিখলে যাই ভুইলা ... :(

বাংলাদেশ টাইম সন্ধ্যা ৬ টা হইলে কি সবাইর জন্য ভালো হয়? তাইলে সেইটাই সই ... :)

২৬. ১৩ ই মে, ২০০৮ রাত ৯:২৮
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: সিডি কি করে রিড করা হয় , কি টেকনিক , কেমন করে সেক্টরে ভাগ করা হয় , এসব জানি ।

কিন্তু কেন এই সাইজ , সেটা ভালো করে জানা নেই ।
এমন অনেক কিছুই আবার এমনি এমনিই হয় , তেমন কারণ ছাড়াই
১৪ ই মে, ২০০৮ সকাল ৭:১৩

লেখক বলেছেন: হুমমম, অনেক কেইসেই কোন কারণ ছাড়াই যাদের চাপার জোর বেশী তাদের দাবী অনুযায়ী স্ট্যান্ডার্ড ঠিক হয় ... কথা সত্য ... কিন্তু যারা ঠিক করে তাদের ভাব এমন থাকে যে এই স্ট্যান্ডার্ড না হইলে দুনিয়া উল্টাইয়া যাইত ;)

২৭. ১৩ ই মে, ২০০৮ রাত ১০:২০
comment by: রাশেদ বলেছেন: কত কি জানি না! :)
১৪ ই মে, ২০০৮ সকাল ৭:১৪

লেখক বলেছেন: রাশু, খবর কি?

২৮. ১৩ ই মে, ২০০৮ রাত ১০:৫০
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: জানি না...... :)
১৪ ই মে, ২০০৮ সকাল ৭:১৫

লেখক বলেছেন: ব্রাদার র‌্যাভেনের উত্তরটা দেখুন

২৯. ১৩ ই মে, ২০০৮ রাত ১১:৩৩
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
চলুক...মজাক পাওয়া যায়তেছে :)
১৪ ই মে, ২০০৮ সকাল ৭:১৫

লেখক বলেছেন: আপনাদের মজাকের জন্যই চলিবেক

৩০. ১৪ ই মে, ২০০৮ সকাল ৭:২৭
comment by: দূরন্ত বলেছেন: দূর... যেদিন আমার কাজ থাকে আপনি সেদিনই গেসবল দেন। বাসায় এসে দেখি সব শেষ। :)
১৪ ই মে, ২০০৮ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: আরো আসিতেছে ... ;)

৩১. ১৪ ই মে, ২০০৮ সকাল ৮:০১
comment by: দূরন্ত বলেছেন: অপেক্ষায়.....
৩২. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৪
comment by: ফারহান দাউদ বলেছেন: পারি নাই।
১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: আমি নিজেই এখন গেসবলের ধান্দায় পইড়া গেলাম ... ভাবতেছি ক্যাসেট টেপ কেন আরেকটু ছোট বা বড় হইলনা ;)

র‌্যাভেন হয়ত জোগাড় করতে পারবো উত্তরটা :)

৩৩. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৫:৫০
comment by: রাশেদ বলেছেন: খবর ভালো না। বিজি খুব। :(
৩৪. ২১ শে মে, ২০০৮ ভোর ৫:১০
comment by: শফিউল আলম ইমন বলেছেন: হুমম...শেষে আইসা উত্তরটা পড়ে নিলাম।:):)

 



 


প্রতীক্ষাই অগ্নিশিখা, প্রতীক্ষাতেই পুড়ি/ প্রতীক্ষাই যুগল ডানা, প্রতীক্ষাতেই উড়ি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮২৯৪৬