somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ সচলায়তন ব্যান: আমরা প্রতিবাদ করবোনা কেন, অবশ্যই করব!!!

১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাব্লগসাইট সচলায়তনকে বাংলাদেশে ব্যান করা হয়েছে, বাংলাদেশ থেকে সরাসরি সচলায়তনের সাইটে ঢোকা যাচ্ছেনা -- এ খবরটা আমরা সবাই জানি।

কেন সচলায়তনকে ব্যান করা হয়েছে, কি করলে এই ব্যান উঠিয়ে নেয়া হবে, অথবা কতদিন পর এই ব্যান উঠিয়ে নেয়া হবে -- এসব কিছুই জানা যাচ্ছেনা, অর্থাৎ, যে কর্তৃপক্ষ সচলায়তনকে ব্যান করেছে, তারা কিছু না জানিয়েই বিনা নোটিশে কাজ করেছে। চুপিসারে করেছে। চুপিসারে মানুষ কাজ করে কখন, সেটা পরিণত বয়সী ব্লগপাঠকদের চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলেও চলবে।

সামহোয়ারে আমরা বাঁধ ভাঙার আওয়াজ ব্যানারটা দেখতে পাই। আমি মনে করি সাবমহোয়ারের ব্লগাররাও বাঁধ ভাংতেই এখানে আসেন। এককেজনের চোখে বাঁধ একেকরকম, তবে বাঁধ ভাংতে, অর্থাৎ, যে কথাগুলো বাস্তবজীবনে চাইলেও সবসময় সাবলীলভাবে বলে ফেলা যায়না, সেগুলো বলতেই ব্লগে আসা।

সেই বলতে চাওয়ার অধিকারকে যখন ক্ষমতাবলে টুঁটি চেপে ধরে মেরে ফেলার উদ্যোগ নেয়া হয় কোথাও, তখন সেই অধিকার যারা চায়, তাদের সবার নৈতিক দায়িত্ব হয়ে পড়ে সেই অধিকারের পক্ষে থাকা, কন্ঠ মেলানো। আমি মনে করিনা, সচলায়তনের এই ব্যান হবার বিষয়টি জেনে কোন সচেতন ব্লগার খুশী হবেন, সবারই ভ্রূ কুঁচকে যাবারই কথা।

আমি সচলায়তনের একজন সদস্য।

তবে এখানে এখন লিখছি সামহোয়ারের একজন সদস্য হিসেবে।

আমি সচলায়তনের এই ব্যান হওয়ার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করলাম, প্রতিবাদ জানালাম কলমের ভাষায়, আর সামহোয়ারের সব বন্ধুদের কাছে আবেদন জানালাম কন্ঠ মেলাতে।

কারণ, এই আঘাত শুধু সচলায়তনের উপর না, এটা বাংলা ব্লগিংয়ের উপর আঘাত।

মুক্তভাবে মনের ভাব প্রকাশ করতে না পারলে ব্লগিংয়ের কোন মানে নেই।

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪১
২৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×