কেন পরিবেশবাদী সেটা ব্যাখ্যা করতে গেলে অনেক আজাইরা প্যাঁচাল পাড়ার সম্ভাবনা আছে, তাই সেটা যতদূরসম্ভব কমিয়ে একটানে ধাঁধাতেই ঢুকে পড়ি।
*****************************************************************
আলো ঝলমলে এক সকালের কথা। পৃথিবীর সবার মন খুব ভালো। এমন সময়েই আকাশজুড়ে দেখা দিলেন এক দেবদূত। খুশী খুশী চেহারায় হাসিমাখা মুখে ঘোষনা দিলেন,
"পৃথিবীর সবাইকে বলছি, তোমাদের সবার জন্য আজ এক বিরাট শুভদিন। কারণ মহাকাশবর্ষের একবর্ষপূর্তি উপলক্ষে আমরা ঠিক করেছি,
তোমাদের অন্তত একটি চাওয়া আমরা পূরণ করবো।
তাই আগামী একসপ্তা তোমরা সবাই বিশেষ প্রার্থনার মাধ্যেমে নিজের একটি করে চাওয়া প্রকাশ করবে। আমরা সপ্তাজুড়ে তোমাদের চাওয়াগুলোকে র্যাংকিং করবো।
র্যাংকিংয়ে এক নম্বর হবে যে চাওয়াটি, সেটা পূরণ করা হবে।"
পৃথিবীজুড়ে হৈহুল্লোড় পড়ে গেলো।
কিন্তু কয়েকঘন্টা যেতে না যেতেই প্রত্যেকটা মানুষ বুঝে ফেলল, এটা একটা বিরাট ঝামেলা হতে যাচ্ছে।
কারণ দেখা যাচ্ছে যে, আমেরিকানরা যদি চায় রাশিয়া নিপাত যাক, তো রাশিয়ানরা চায় আমেরিকা নিপাত যাক। বিএনপি সাপোর্টাররা যদি হাসিনর অকল্যাণ চায়, তো আওয়ামী সাপোর্টাররা খালেদার অকল্যাণ চায়। মহা সমস্যা!!
তো জগতের এমন সমস্যার সমাধানেই মহান বারাক ওবামা পৃথিবীর সব মানুষের উদ্দেশ্যে এক ভাষন দিলেন, সেখানে তিনি বললেন,
"যেহেতু আমরা কোন একটা চাওয়াতে একমত হতে পারছিনা, আর যেহেতু সবাই অন্যের ক্ষতিই চাইছে, কাজেই আসুন আমরা ঠিক করি -- আমরা কেউ কিছু চাইবনা।"
মহান ওবামার কথায় জগতজুড়ে হৈ হৈ পড়ে গেল, সবাই একমত হলো, "হ্যাঁ ঠিকই বলেছেন মহান ওবামা!" সবাই ঠিক করলো যে তারা স্রষ্টার কাছে কিছুই চাইবেনা।
**************************************************
এক সপ্তাহ পরের কথা।
আবারও ঝলমলে দিন, আবারও সেই দেবদূত দেখা দিলেন আকাশে।
সবাই হা করে উপরে চেয়ে আছে।
দেবদূত বললেন, "পৃথিবীর সবাই, আমরা তোমাদের সবগুলো চাওয়াকে হিসেব করেছি, তারপর দেখেছি যে একটিমাত্র "চাওয়া" অনেক বেশী ভোটে জয়যুক্ত হয়েছে। এটা যদিও আমাদের জন্য খুব কষ্টের, তবুও এখন সেই চাওয়াটা পূরণ করা হবে।"
***************************************************
আপনাকে বলতে হবে কোন "চাওয়া"টা পূরণ করা হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

