somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজাইরা প্রশ্ন: ভোটে কারচুপি হয় কিভাবে?

০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যথারীতি টিউবলাইটের মতো অবস্থা আমার, নির্বাচনের উত্তাপ শেষ হয়ে যখন সরকার গঠনের উত্তাপও মাঝপথে, তখন লেখার সুযোগ পাইলাম।

দেশে গিয়েছিলাম নির্বাচনের সময়টায়, না, অবশ্যই নির্বাচনে অংশ নেয়া, মানে ভোটে দাঁড়ানো ;) বা ভোট দেয়ার উদ্দেশ্যে না। বিশেষ পারিবারিক কারণেই যাওয়া, যেজন্য এমন ব্যস্ততার মাঝেই দিন গেল যে একবার ভালোমতো ব্লগেও ঢোকার সময় পেলামনা। ইন্দিরা রোডের এক সাইবার ক্যাফেতে একবেলা ঢুকেছিলাম, কিন্তু নেটের যা স্পীড ছিলো তাতে, মিনিট পনেরো অপেক্ষা করার পর ধৈর্য্য ধরে রাখতে পারলামনা। বের হয়ে আসতে হয়েছিলো। অথচ কত প্ল্যান ছিলো, ভেবেছিলাম সমহোয়ারের ব্লগারদের সাথে একটা আড্ডা দেয়া যায় কিনা, সচলায়তনের ব্লগারদের একটা আড্ডা হবে হবে শুনেছিলাম, সেটাতে তো যেতে পারবই ধরে রেখেছিলাম। শুভ ভাইয়ের আস্তানায় হানা দেয়ার নিয়তও ছিলো। যাবার আগে হাতে ছিলো তিন তিনটা বিয়ের দাওয়াত, একটায় আবার সিলেটে গিয়ে বৌভাতের দাওয়াতও ছিলো। তারওপর আজ আবার আবিষ্কার করলাম দেশে যাবার পর ইমেইলে আরেকজন চমৎকার মানুষের বিয়ের দাওয়াতও খোদাতালা আমার কপালে রেখেছিলেন -- শুধু খাওয়াগুলো কপালে রাখেননি! :(
মোটের ওপর পাঁচ দাওয়াতের মধ্যে যেতে পেরেছি মাত্র একটায়! আমার মতো ভোজনরসিকের জন্য এটা যে কতটা কষ্টের ...
১২ দিনের ছুটিতে কত পরিকল্পনা ছিলো -- কিছুই হয়নি!

শুধু অনেকদিন পর, হুম, ১৭ বছর পর ভোট দেখতে পেলাম আবার। অবশ্য হাহুতাশ করার কিছু নেই, দেশে থাকইন্যারাও ;) ৭/৮ বছরে একবার দেখে ;)

যাই হোক, ভোট হলো, নৌকার ভূমিধ্বস বিজয় হলো, উড়ে এসে জুড়ে বসা তত্ত্বাবধায়ক সরকার প্রতিশ্রুতিমতোই দুবছরের মাথায় বিদায় নিলো, নতুন সরকার গঠিত হলো।

পরাজিত পক্ষ চারদল ভয়ংকরভাবে শক্ড -- বোঝাই যাচ্ছে। আমার পরিচিত অনেক বিএনপি সাপোর্টার আছে, তারা কিছুতেই মানতে পারছেনা বিএনপি ২৯ সিট পায় কিভাবে!
কাজেই, যথারীতি পরাজিত দলের লোকজন ভোটের রেজাল্ট মানতে পারলেননা। দলের নেতৃওনা, থিংকট্যাংকের রিজভী/মাহমুদ সাহেবরাও না। তাঁরা এখন নানান হিসেব কষে দেখানোর চেষ্টা করছেন যে ভোটে কারচুপি হয়েছে।

কিন্তু খুব সাধারণ কিছু খটকা মাথায় আটকে আছে। সেটাই সবার সাথে শেয়ার করতে চাই।

আমি তো এবারের ভোটে কারচুপি হবার কোন সুযোগ দেখিনা!!!

মূল অভিযোগটা আসছে এরকম যে ৮৭% ভোট পড়েছে বলে যেটা দেখানো হচ্ছে সেটা ভুয়া। এখানে ১৫% - ২০% ভুয়া ভোট যোগ হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

কিন্তু আমার জানামতে ভোটগ্রহন শেষ হবার পর আর এই ১৫%-২০% ভুয়া ভোট যোগ করার কোন উপায় থাকার কথা না!

কারণ, সব কেন্দ্রেই বড় দলগুলোর পোলিং এজেন্ট থাকে বলেই জানি, এবং তাঁদের সামনেই ভোট গণনা হয়। কাজেই কোন একটি আসনে যদি এমন কারচুপি হয়, তাহলে তো পোলিং এজেন্টরা সেটা ধরে ফেলবে!!

ভোটগ্রহন শেষ হবার পর পোলিন এজেন্টদের আড়ালে কোথাও কি ব্যালটবাক্স নেয়া হয়? নাহলে কখন ঐ বাড়তি ১৫/২০% ভোট বাক্সে ঢুকবে? কারণ গণনা শেষে তো একটা ফলাফল সব পোলিং এজেন্টকেই দেয়া হয় -- সেগুলো কেন্দ্রীয়ভাবে যোগ করলেই তো বোঝা যায় যে নির্বাচন কমিশন পরবর্তীতে যোগবিয়োগে কোন জালিয়াতি করেছে কিনা।

কাজেই ১৫/২০% বাড়তি ভোট ঢুকালে সেটা ঢুকাতে হবে ভোটচলাকালীন সময়ে বা তার আগে। এমন কোন রিপোর্ট তো পাওয়া যায়নি। তাছাড়া স্বচ্ছ ব্যালটবাক্স হওয়ায় এবার তো সূক্ষ্ম কারচুপিও স্থূলভাবে ধরা পড়ার কথা।

তবে টুকটাক মারামারি, ছোটখাটো হিসেবের গরমিল এমন বিশাল ব্যবস্থাপনায় হতেই পারে -- সেটা হোয়াইট নয়েজ।

তাছাড়া, চানাচুরের প্যাকেট হিসেবে যে ব্যালটপেপারগুলো পাওয়া গেছে সেগুলো যে দলের সাপোর্টাররাই দুচারটা মেরে দেয়নি পরে প্রমাণ দেখানোর জন্য -- তার নিশ্চয়তা কি?
২৪টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×