আমার প্রিয় পোস্ট

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

গল্পটি আপনি কিভাবে শেষ করবেন?

৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৬

শেয়ারঃ
0 0 0

একটা গল্পের প্লট নিয়ে কাজ করছি বলতে পারেন।

এই পোস্টে গল্পটার প্লটের মোটামুটি সবটাই তুলেদিলাম, শুধু মাঝখানের কিছুটা অংশ বাদ দিয়ে। আপনার কাজ হচ্ছে মাঝখানের অংশটা কি হতে পারে সেটা বলা।

তাহলে শুরু হয়ে যাক ব্লগারদের কল্পনার বিচরণ।

/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

১.
তমাল, তমালের বউ তানিয়া আর তানিয়ার বান্ধবী তৃষা -- এরা তিনজনই ভীষন এ্যাডভেঞ্চারপ্রিয়। চিটাগাংয়ের এমন কোন পাহাড় নেই যেটায় ওরা ওঠেনি, আর সুন্দরবনের তো প্রায় পুরোটাই চষে ফেলেছে। তিনজনই একই কোম্পানীতে চাকুরী করে, তমাল আর তৃষা একই পোস্টে, তানিয়া তাদের চেয়ে এক পোস্ট নিচে। কে কোন পোস্টে তার বিশদ বিবরণে এখানে যাবনা, তবে যেটা বলা যায় তাহলো চাকুরী নিয়ে ওরা তিনজনই খুব সন্তুষ্ট, মনপ্রাণ দিয়ে খাটে, আবার অবসর সময়টা চাকুরীর জগৎকে পুরোপুরি ভুলে গিয়ে মেতে থাকে একেবারে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে। শুধু যখন ওরা লম্বা ছুটি পায়, তখনই তিনজন একত্র হয়, বেরিয়ে পড়ে নতুন স্থানের সন্ধানে। ঘোরাঘুরিটা ওরা এতই পছন্দ করে যে, শুধু বাংলাদেশই না, গত কয়েকবছরে ভারত, নেপাল আর চীনেরও অনেক জায়গায় ওরা ঘুরতে গিয়েছে। যেমন গত সামারের লম্বা ছুটিতে হিমালয় ঘুরে এসেছে, এর আগের লম্বা ছুটিতে চীনের প্রাচীর।

এবছরও গরমে লম্বা ছুটি; তমাল আর তৃষা দুজনেই লাফাচ্ছে এবার দক্ষিণ মেরু ঘুরতে যাবে। তানিয়া যদিও প্রথমে অতটা রাজী ছিলনা, কিন্তু তমালের ছেলেমানুষী উৎসাহ দেখে সেও রাজী হয়ে যায়। যথারীতি জুনের মাঝামাঝি সাতদিন দক্ষিণ মেরুতে ঘুরে আসার জন্য বেরিয়ে পড়ে ওরা। সঙ্গে প্রয়োজনীয় সব জিনিসপত্র, যেমন তাঁবু, আলো জ্বালাবার জিনিসপাতি, সারভাইভাল কিটস, পরিমাণমতো খাবারদাবার -- সবনিয়ে নিলো। দক্ষিণ মেরুতে যাওয়া এখন কোন ব্যাপার না, সেখানে এয়ারপোর্ট আছে, প্লেনে যাওয়া যায়। খুব সহজেই এ্যান্টার্কটিকায় পৌঁছে যায় তিন অভিযাত্রী। বরফে গড়াগড়ি খেতে খেতে উল্লাস করতে থাকা তমালকে দেখে তানিয়ার চোখে পানি এসে যায়, মনে মনে ভাবে, "ভালোই হলো।"



এ অংশটা ফাঁকা রাখলাম পাঠক, আপনার জন্য



২.
তিন বছর পরের কথা। তমাল আর তানিয়া ঢাকার আগের কোম্পানী ছেড়ে আমেরিকা চলে এসেছে। এখানে একটি বিশাল কোম্পানীতে স্বামী-স্ত্রীতে চাকুরী করে, আর ছুটিছাটাতে দুজনে বেরিয়ে পড়ে নতুন নতু অভিযাত্রায়। দূর্ভাগ্যবশত, ওদের কোন সন্তান হয়নি। তাই পুরোনিো শখটা প্রাণভরে মেটাটে পারছে। এমনই এক ছুটিতে ওরা ঘুরতে যায় ফ্লোরিডায়। সেখানেই হঠাৎ তানিয়ার চোখে পড়ে এক রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের গায়ে স্পেশাল একটা মেন্যু! শুধু দক্ষিণ মেরুতেই খেয়েছিলো। সেটা দেখার সাথেসাথেই সে বেশ নস্টালজিক হয়ে পড়ে। দক্ষিণ মেরুর সেই একমাসের কথা মনে পড়ে যায় তার। তমালের হাত ধরে টেনেহিঁচড়ে নিয়ে ঢোকে সেই রেস্টুরেন্টে। এখানে বলে রাখা ভালো যে তানিয়া বেশ শক্তিশালী মেয়ে, মারামারি লাগলে তমালই হারবে নির্ঘাত।


এখানেও কিছু অংশ ফাঁকা রাখলাম পাঠকের জন্য



রেস্টুরেন্ট থেকে বের হয়ে তমাল টের পায় তানিয়া বেশ চুপচাপ, উদাস হয়ে গেছে। তমাল পাত্তা দেয়না, ভাবে মেয়েদের মন!

সেদিন সন্ধ্যায় বারে বসে একা একা হুইস্কি খাচ্ছিল তমাল। ওর অনলাইন বান্ধবী লিন্ডার আসার কথা ছিলো পান করার জন্য, আসেনি। রাত দশটার দিকে যখন সে ক্লান্ত শরীরে হোটেলের রূমে এসে ঢোকে, ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। নির্বাক বিস্ময়ে হা করে তমাল তাকিয়ে থাকে সিলিং থেকে ঝুলে থাকা তানিয়ার দিকে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০০
আমিনুল ইসলাম বলেছেন: নারে ভাই। পারুম না :(
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: একবার না পারিলে ... ;)

২. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০২
নৈঃশব্দ্যের কোলাহল বলেছেন: প্রিয়তে রাখলাম। চেষ্টা করে দেখবো। ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকুন।
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: ওকে ... চালিয়ে যান

৩. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: অমি ফেলুদার অপেক্ষায় আছি :)
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: ফেলুদা এইখানে কি করবো সেইটা অনুমান করেন ... ;)

৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৬
ফারহান দাউদ বলেছেন: খিক,অ্যাজ ইউজুয়াল গেসবলের মত সবার শেষে আইসা গল্পের শেষ দেইখা যামু।
কিন্তু মাইনাস দিলেন কেডা মনের দুঃখে? :)
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: এইসব টাল্টিবাল্টি চলবনা ;)

৫. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১১
মাহবুব সুমন বলেছেন: চাচ্চুর লেখা পড়ে চাচ্চুর মনে কি ঘুরপাক খায় সেইটা নিয়ে ভাবছি .........

৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: হ্যায় আছে হ্যার চিন্তায়

৬. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০
ফারহান দাউদ বলেছেন: কিন্তু শেষমেশ গলায় দড়ি দিলেন ক্যান? হিংসাত্মক কাজকারবার:(
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: গলায় দড়ি না দিয়া আর কি কি উপায় থাকতে পারে -- হিসাব দ্যান ;)

৭. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২২
শান্তির দেবদূত বলেছেন: ১ম ফাঁকা অংশ

ঘুমের মধ্যেই তমাল কাঁথাটা গা থেকে ফেলে দিয়ে পাশ ফিরে আবার ঘুমে তলিয়ে গেলো ........

২য় ফাঁকা অংশ

সিলিং থেকে ঝুলে থাকা তানিয়াকে দেখেই চিৎকার দিয়ে তমাল ঘুম থেকে উঠে গেলো । সাথে সাথে পাশে শুয়ে থাকা তানিয়াও উঠে তমালকে বললো, "কি দুঃসপ্ন দেখেছ ?"
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: ফাটাফাটি!!!!

৮. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৫
মদন বলেছেন: দক্ষিন মেরুতে গিয়া তৃষারে খায়া ফালাইসে?
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: আরেকটু বাড়াইয়া লেখেন

৯. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২
শান্তির দেবদূত বলেছেন: আরে ফাটাফাটি হইলো কেমনে ...... আমি তো মজা নিছি ;) ...... মানে শর্টকার্ট মাইরা দিছি আরকি ...... হে হে হে .....
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: তাইলে এবার লংকাট মারেন ;)

তবে আপনার শর্টকাটটা ভালো হইছে ... উইটি

১০. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৩
নূর-ই-হাফসা বলেছেন: হুমম বেশ ভাল কাজ করেছেন।
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: আমি তো এখানে কিছুই করিনি!!!

১১. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১১
মাহবুব সুমন বলেছেন: এত টাকা পায়ছিলো ক্যামনে যে প্রতি বছর ঘুরতে যায় ?
দক্ষিন মেরু ভ্রমনে যাইতেতো অনেক টাকা লাগে।

তমালের সাথে তৃষার কোনো কিছু ঘটায় দেয়া যাইতে পারে ;)
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: টাকা দিবো গৌরী সেন ;)

ঘটায়া দেন, আমরা পড়ি

১২. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩২
মাহবুব সুমন বলেছেন: একটা বেড সিন দেয়া যেতে পারে ;)
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: দিয়া ফালান ;)

১৩. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৩
প্রলয় হাসান বলেছেন: একমত@আমিনুল ইসলাম।/:)
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: :(

১৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৪
ফালাক বলেছেন: তানিয়া মনে হয় দক্ষিন মেরুতে তৃষারে ফিনিশ করে দিয়ে এসেছিল। কারন হতে পারে- তমাল তৃশার কোন সম্পর্ক ছিল যা তানিয়া জান্তো। তানিয়া শক্তিশালি মেয়ে, তাই সে নিজ হাতেই এটা করে। কিন্তু তৃষা হত্যার দুঃসহ স্মৃতি তানিয়া কে স্বস্তি দিত না। এটা ভুলতেই তারা আমেরিকায় একপ্রকার পালিয়ে যায়।
আবার ফ্লোরিডায় গিয়ে ওই রেস্তোরাতে দক্ষিন মেরুর স্মৃতি মনে পরে তানিয়ার। তখন আত্মহত্যা করে।

৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: ভালোই হইছে আপনার কাহিনী

১৫. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৮
ফালাক বলেছেন: তৃষাকে হত্যার আরেকটা কারন হতে পারে প্রোমোশন।
১৬. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫
জলপরী বলেছেন: দক্ষিণ মেরুতে যাবার পর ওরা ৩জন হঠাত করে বৈরী আবহাওয়ার শিকার হয়। ৭দিন যেখানে থাকার কথা সেখানে থাকতে হয় একমাস। এমনভাবে আটকা পড়ে যে খাবার পর্যন্ত থাকে না। তৃষাকে মেরে ওরা মানুষের মাংস খায়.......

রেস্টুরেন্টে ৩বছর পর তানিয়া মানুষের মগজের স্যুপ খায় এবং দক্ষিণ মেরুতে খাওয়া তৃষার মগজের কথা মনে পড়ে।

এই আত্মদহন তানিয়াকে আত্মাহুতির দিকে নিয়ে যায়

--- শর্টকাটে গল্প শেষ
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: ওরেব্বাবা!! আপনি তো জমিয়ে ফেলেছেন ...

কিন্তু ফ্লোরিডার রেস্টুরেন্টে মানুষের মগজের স্যুপ বিক্রী হবে?

ভাবতেই তো ভয়ে আমার হাত পা ... ;)

১৭. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪২
জলপরী বলেছেন: গল্প মানে তো কল্পনা ভাই। কল্পনা করলাম ব্যস:)
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫১

লেখক বলেছেন: ফ্লোরিডার রেস্টুরেন্টে যদি পেঙ্গুইনের মাংসের স্যুপ পাওয়া যায়, তাহলে কেমন হয়? ;)

১৮. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০২
ফালাক বলেছেন: বাদশা ভাই এই বার গল্পটা খাপে খাপ মিল দিয়ে বলে যান।
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: এইটার তো কোন খাপে খাপ মিল নাই ... যে যেমনে মিলান আর কি ;)

১৯. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৬
মাহবুব সুমন বলেছেন: এইটা বোঝা যায়,

১) ২য় অংশে সংসারে শান্তি ছিলো না
২) এর জন্য ১ম অংশের কোনো কিছু দায়ী
৩) লিন্ডাও আসতে পারে কিন্তু এটা বুঝতে পারলাম না অনলাইন বান্ধবি কি ভাবে ড্রিংক এর জন্য আসবে ! সেটা কি প্রথম ডেটিং ? এর আগেও দেখা হলে সেটাকে অফলাইন বান্ধবী ;) বলতে হবে।
৪) দক্ষিন মেরুতে ১ মাস থাকার খরচ কত সেইটা নিয়া ভাবতে আছি চাচ্চু ;)
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১০

লেখক বলেছেন: ১৯ আর ২) ভালো মিলাইছেন ... লিন্ডার সাথে ঐ দেখাটারে ডেটিংও ধরতে পারেন, এমনিতেই ড্রিংক করাও ভাবতে পারেন ... সবকিছুই ঐদিকে যাইতে হইবো ক্যান? ;)

২০. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১২
বাফড়া বলেছেন: ১ম ফাকা আওয়াজ-

দক্ষিন মেরুতে যাওয়ার পর তানিয়া তমাল আর তৃষার মাঝে কেমন যেন চেন্জ পায়...ওর চোখে পড়ে ওরা দুজন কেমন যেন তীর্যক চোখে একজন আরেকজনকে দেখছে... ইউ নো ... তারপরও তানিয়া ভাবে যে তারই হয়তবা দেখার/ভাবার ভুল... তমাল এরকম হতেই পারেনা... কাহিনী এইখানে আরো কিছু মালমশলা ঢুকায়ে লম্বা করা হবে। এর পপর ওরা ফিরে আসে ছুটি শেষে


২য় ফাকা আওয়াজ-

ফ্লোরিডার ঐ রেস্তোরায় খেতে গিয়ে তানিয়া দেখে মেন্যুতে দক্ষিন মেরুর ঐখাবারের নামের পাশে ব্রাকেটে তমাল স্পেইশাল নাম দেয়া হয়েছে রেস্তোরার পক্ষ থেকে.... আর রোস্তোরার মালিক তৃষা... ঐরাতেই তানিয়া আত্মহত্যা করে... কারন নারীত্বের এমন ''চরম অবমাননা'', ভালোবাসার এমন ''মর্মন্তুদ পরাজয়'' তানিয়া মেনে নিতে পারেনি

বিদ্র ১- কোটেশন সাইনের মাঝের ওয়ার্ড গুলা ইক্জাক্টলী লিখতে হবে.. এরকম কঠিন শব্দ ব্যাভার না করলে পাঠক খাবে না।

বিদ্র ২- নামকরনের ক্ষেত্রে ''তমাল তৃষার তীর্জক তাকানো '' নাম দেয়া যেতে পারে, সেক্ষেত্রে অনুপ্রাস বজায় থাকে। তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে নামটা ''তমাল তৃষার ট্যারা তাকিয়ে থাকা'' করা যেতে পারে; এই ক্ষেত্রে ''ত'' সাউন্ডকে বেস করে ভিন্ন বর্গীয় অক্ষরসমূহকে দিয়ে প্রথমবারের আন্তবর্গীয় অনুপ্রাস আবিষ্কারের কারনে সাহিত্যে নোবেল অবশ্যম্ভাবী ;)
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১২

লেখক বলেছেন: হা হা হা ... সুপারডুপার

২১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৪
বাফড়া বলেছেন: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে জ্বিন্টুর কোন রিয়েল লাইফ (আত্মজীবনীমূলক ) পোস্ট আসবে নাকি? তীর্থের কাকের মত বইসা আছি!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন: হে হে হে ... এইসব গল্পের বয়স কি জিন্টুদের আর আছে? ... এখন বরং আমরা তীর্থে গিয়া কাক হয়ে বসে থাকি, ইন্ডিরা গল্প শোনাক ...

উপরে তো জমজমাট কাহিনী নামাইলেন ;)

২২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৮
বাফড়া বলেছেন: আরে রোলমডেল দের গল্পের বয়েস শেষ হয় নাকি?!!! আজীব এক কথা শুনাইলেন!!!

ইন্ডিরা গল্প কি শুনাবে.। ইন্ডির কাহানী গত ডিসেম্বরে পপাত ধরনীতল হইছে...।

উপরের কাহানী হইল মন-যা-চায় লিখ স্টাইলের.. খিকজ

সিরিয়াসলি, এই ভ্যালেন্টাইনস ডে তে আপনার আর ভাবীর একটা কাহানী ছাড়েন... দুই ঘন্টা পর আপনার ছাত্রজীবনের টা... জটিল হইব.. মজায় মজায় ভ্যালেন্টাইনস ডে কাইটা যাইব
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: সব কথা ফাঁস হয়ে গেলে আমার তো বারোটা বাইজা যাইবো ... :(

২৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৭
পরীর রানী বলেছেন: রেস্টুরেন্টে কি তমালের সাথে তৃষার দেখা হয়ে গিয়েছিলো?

কি সুন্দর গল্প লেখো তুমি জাদুসোনা ;) আমি অবাক হয়ে উদাস নয়নে তোমার দিকে তাকিয়ে ছিলাম সে রাতে.............
২৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৩
বাফড়া বলেছেন: আরে না... আমরা আছি না... বলবেন যে পুলাপান রা নিক হ্যাক কইরা আমার নামে যা তা লিখছে... দরকার হইলে আামর নাম কয়া দিয়েন (অন্তত একচান্সে হ্যাকার হয়া গেলাম ;) )... ভুং ভাং বাদ দিয়া কোন ''দুইটা'' ঘটনা লিখবেন সেইটা বিবেচনা করতে বইসা যান... ;)

@ পরীর রানী- সেই রাতের ঘটনা যদি ডিটেলস বলবেন না কিন্তু... (জিন্টু আমি কিন্তু পাগলরে সাকো নাড়াইতে বারন করছি!!! ;) )
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: পরীর রাণী সেরম হাই অবস্থায় আছে মনে অয়

High, higher than sun ;)

২৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৯
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: পরীর রানী???????

জীন ভাইরে ভালা পায় :)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: আগে তো দেখতাম আপনারেও ভালা পাইতো ... অহনে কি হইলো ... মান অভিমান চলতাছে নাকি? ;)

অফটপিক: বস্, ওজন কয় কেজি বাড়ছে?

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আপনের ব্লগে পড়লাম, ভালোই শ্বশুর বাড়ী বেড়াইছেন, নিজের ওজন তো নিশ্চয়ই কয়েক কেজি বাড়াইছেন, তাই জিগাই আর কি ;)

২৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৩
বাফড়া বলেছেন: পরীর রাণীর জ্বিনের বাদশার সাথে রাতের বেলা তীর্যক নয়নে তাকিয়ে থাকা... ''তমাল তৃষার ট্যারা তাকানোর'' কথাই মনে করিয়ে দেয়

পরীর রাণইকে আবারো সাকো নাড়াতে বারণ করলাম...

জিন্টু নারীগঠিত/ঘঠিত ঘটনায় প্যাচ খায়া এখন রিপ্লায়ে চোখটিপ ইমোটিকন মাইরা বাচবার চাইতাছে... কিন্তু না, পাব্লিক ঘাঘু.. তারা সব জানে, বুঝে
২৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৬
পরীর রানী বলেছেন: আমার জিন্টুসোনা কুটু কুটু ;)
২৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৪
বাফড়া বলেছেন: @ রাণী সাহেবা - ইয়োর রয়াল হাইনেস ,পরইড় রণইরে কিছুটা এনকারেজ করতে চাইছিলাম জিন্টুর ব্লগে কমেন্ট করার জন্য.. কিন্তু ব্লক খাওয়ার ভয়ে করলাম না..।

@ জিন্টু- আমি ভাবছিলাম আমিই খালি জ্বিন্টু ডাকি...!!! আমারতো মেজাজ খারাপ হইতাছে... পরীর রাণী নাই কোথিকা টপকায়া জিন্টু ডাকতাছে!!! আজীব

বাই দ্য ওয়ে আপনি ভালোই মজাকের হাতে পড়ছেন গুরু.। খুকজ
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: দুই মাস আগে পরীর রাণীরে মজা কইরা একবার ঝাড়ি দিছিলাম ... অহনে কি করা যায় তাই ভাবতাছি ... :'(

৩০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১২
আতিকুল হক বলেছেন: হুমম। চেষ্টা করা যাক।

প্রথম অংশ:
দক্ষিন মেরুতে খুব ভালো সময় কাটায় ওরা। মাঝে তমাল, তানিয়ার ম্যারেজ ডে পরে। তমাল কি করে জানি একটা সীল মাছ মেরে আনে। তাই দিয়ে চমৎকার একটা ফিস্ট হয় ওদের। সেটা ছিল ওদের সবচেয়ে আনন্দময় ম্যারেজ ডে।

একসময় ফিরে আসে ওরা। কিন্তু তানিয়া আবিষ্কার করে তমাল যেন সবকিছুতেই তৃষার উপর একটু নির্ভরশীল হয়ে পড়ছে। তানিয়ার জন্মদিনে তমালের দেয়া গিফটটাও যখন তৃষা ঠিক করে দেয়, তানিয়া মেনে নিতে পারে না। পার্টিতে সবার সামনে রি অ্যাক্ট করে বসে সে। বিশ্রী একটা ঝগড়া হয়ে যায় তৃষার সাথে। তমাল যখন তৃষার পক্ষ নিল, ও ভাবলো তমালও কি সত্যিই ওর কাছ থেকে দুরে সরে যাচ্ছে। তমালের জোরাজুরিতে তানিয়া ক্ষমা চায়, মিটমাট হয়ে যায় সবকিছু। তানিয়াই প্রস্তাব দেয় হিমালয়ে বেড়াতে যাওয়ার। সবকিছুই যেন আগের মত হয়ে আসছিল। কিন্তু হিমালয়ে গিয়ে পা পিছলে পড়ে মারা যায় তৃষা। দূর্ঘটনা বলেই মেনে নেয় সবাই।

তৃষা ছাড়া অফিসে বেশ নিঃসঙ্গ লাগে তমালের। তানিয়াও বেশ বুঝতে পারে ওর কষ্টটা। তাই এর মাঝেই যখন ডিভি পেয়ে গেল তানিয়া, সিদ্ধান্তটা নেয়া কঠিন হয়নি। কিন্তু এতো কিছুর পরেও কোথায় যেন সংসারের একটা সুতো ছেড়াই রয়ে গেন।

দ্বিতীয় অংশ:
রেস্টুরেন্টে সীল মাছের রেসিপি দেখেই তানিয়ার মনে পড়লো সেই ম্যারেজ ডে এর কথা। তাই ঢুকে পড়লো রেস্তোরায়। খেতে খেতে একটু নস্টালজিক হয়ে পড়ল তমাল। বললো, জানো দক্ষিন মেরুতে সীল মাছ শিকারের বুদ্ধিটা ছিল তৃষার। ও বলেছিল ম্যারেজ ডে তে তোমার জন্য এরচেয়ে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে না। তৃষার মত এমন করে চমকে দিতে কেউ পারতো না। তানিয়া আবিষ্কার করলো কোথাও একটা বড় ভুল হয়ে গেছে।


শেষ। চাপাবাজি কমপ্লিট :)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: জট্টিল!!!
আপনারটা তো রীতিমতো হৃদয়বিদারক রোমান্টিক কাহিনী!!
গ্রেট!!!!

৩১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৭
বাফড়া বলেছেন: সিরিয়াস ঝাড়ি ছাড়া কোন উপায় দেখতাছি না... ''জিন্টু'', ''জিন্টুভায়া'' আমার এইসব ট্রেডমার্ক হাতছাড়া হইতে দেইখা আমার আর পরীর রাণীর বিরোধিতা করা ছাড়া কোন উপায় দেখতাছি না... আপনি ডাইরেট অ্যাকশানে যান গুরু...

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: হ, ডাইরেক্ট এ্যাকশনেই যামু, দেখি হ্যান্ডসাম দেইখা একটা বোকাসোকা জ্বীনরে পরীর রাণীর পেছনে লেলাইয়া দিতে হবে ;)

ইন্ডি কিছুদিনের জন্য জ্বিনের স্ট্যাটাস গ্রহন করবেন নাকি?

৩২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬
বাফড়া বলেছেন: আতিক ভাই খালি রেসিপি পুস্ট দেয় তাই উনার কাহিনীর পুরাটা জুইড়া খালি সীল মাছ আর সীল মাছ... খিক খিক খিক

তয় আতিক ভাইয়ের এন্ডিং টা কিন্তু পুরা মোস্তাফিজ রিপন স্টাইলের হইছে... ঐ রবিঠাকুরের গল্পের মতন আরকি




০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: আতিক ভাইয়ের পছন্দের আইটেমে মাছ মাস্ট ... ;)

৩৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৭
আতিকুল হক বলেছেন: কোন অ্যাওয়ার্ড নাই। বেহুদা খাটলাম মনে হইতাছে। এইটাতো আরো বড় ট্র্যাজেডি হইয়া গেলো :(
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: মিয়া, তৃষারে মাইরা ফেললেন, আবার এ্যাওয়ার্ড!!! ;)

৩৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৮
আতিকুল হক বলেছেন: @বাফড়া - তাইলে দক্ষিন মেরুতে কি উটপাখির স্যুপ রানবো নাকি?
৩৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৯
পরীর রানী বলেছেন: হাতে হাত রেখে করা পণ
শুধু অঙ্গেই বিভাজন
দাসরূপে চুলে কাশফুল হই কার্যত মহাজন
জন্মের কালো দাগ
ওই অঙ্গেই শোভা পাক
ঢেউয়ে ঢেউয়ে ফুল ভেসে যাক ফুল ভেসে যাক নির্বাক

অচিনগাঙের বাঁক
তোর দুই ঠোঁটে খেলে যাক
মৃদুহাসিতেই শেষযাত্রার শোক চুরমার হয়ে খাক
মিলনের মহাণ
শোনো সভাসদগণ
শীর্ষসুখের চিত্কারে গোটা পৃথিবীর বিলসন

অলিখিত চারুবাক
খাক কাব্যেই ঘুরপাক
ভরা বর্ষায় বিনা ঈর্ষায় একে অন্যকে খুঁজে পাক
শিশিরের চিক্কণ
তোর চিবুকেই নির্জন
তারই নির্যাস শুষে হলো এই সংগীত বিরচন
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: ওরে খাইছে!!! সর্বনাশ!!!!!

এইটা কার কবিতা? বিলসন মানে কি?

৩৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৫
পরীর রানী বলেছেন: জিন্টু সোনা কি বলছো :( দুমাস আগে তোমার বকা খেয়ে আমি মেঘের সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করতে গিয়েছিলুম :( ভাগ্যিস মরিনি :)
কোথা হতে এক পেত্নীর রাণি এসে বাঁচালো আমাকে, বলে........ছি ! এভাবে মরতে নেই। এক জ্বিনের বাদশা নাইতো কি হয়েছে, আরেক জ্বিনের বাদশা আসবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৭

লেখক বলেছেন: ওরে !! ওরে!!!

পেত্নীর রানী আবার এত দরদী হয়ে উঠলো কবে?

"আমি তো দেখিনা কভু কাঁদিলে, কোঁকালে" ;)

৩৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০০
বাফড়া বলেছেন: @ আতিক ভাই- দেখেন বস আপনার গ+পে ক্যদি আমাগো দক্ষিণ মেরূতে উটপাখি খাওয়া দিতে পারেন সেইটা আমাগোরই লাভ... আফটার অল ঐখানে উটপাখির স্যুপ কয়জনই বা খাওয়ার সুযুগ পাইব ;) .। খিকজ...

আমি কইতে চাইছিলাম যে আপনে খালি রেসিপি পুস্ট দেন তাই আপনার লেখা গল্পের অংশে খালি রান্নাবান্নার আকার ইংগিত আছে আরকি
আপনের ঐ মাংস পুস্ট টা পয়লা মিস লকরছিলাম.. ঐদিন সামুতে ছিলাম না.। বড়ই খারাপো দিন ছিল আমার জন্য ঐ দিনটা তাই... খাটি পুস্ট

@ জিন্টু- রাণী কি যেন কবিতা দিতাছে.. কুকীর্তড়ী সব ফাস হইতাছে তাইলে... ব্লক করন ছাড়া উপায় নাই গুরু.। খিকজ
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪

লেখক বলেছেন: হ্যায় কার না কার কূকীর্তি ফাঁস করতাছে কে জানে ... চামে নিজেরটাই ফাঁস হইয়া যাইতেছে ;)

৩৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৩
আতিকুল হক বলেছেন: @বাফড়া - আমার ২৯ টা পোস্টের মাত্র দুইটা রেসিপি নিয়া। তাতেই সিল মাইরা দিলেন :(

@লেখক - আমি তো মারি নাই, আপনার তানিয়াই মারছে। আর আপনে যে তানিয়ারে ঝুলায় দিলেন?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৫

লেখক বলেছেন: ঝুলাইয়া দিছি দেইখাই তো এ্যাওয়ার্ডটা নিলামনা ... ওপেন ছাইড়া দিলাম ;)

৩৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৪
বাফড়া বলেছেন: আপনে যখন এটিএম বিষয়ক গেসবলে রাণীরে ''ভূতের রাজার'' কাছে যাইতে সাজেস্ট করলেন তখনই আমি কইলাম যে ভূতের রাজার জেনেরিক নেম ভূতের রাজা কিন্তু প্রপার নেম ''বাফড়া''... রাণী কোন আওয়াজ দিলনা...!! স্যাড...

বিদ্র- ইন্ডির কাছে এই আালপ পাড়তাছেন ক্যা? হেয় তো নাদান বাচ্চা পুলা!! হের পরফাইল পিক দেখেন নাই!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ইন্ডি এতদিনেও বড় হয়নাই -- এইটা কেমুন কথা!! ;)

এতদিনে বুঝছি ... ভুতের রাজাই তাইলে জ্বিনের বাদশা সাইজা পরীর রাণী বেচারীরে ভোগলা দিয়া যাইতাছে ...এ্যাঁ ... সব ফকফকা

বেচারী পরীর রানী, ঐ দিকে কবিতা লেখতে লেখতে শ্যাষ!!

৪০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৭
বাফড়া বলেছেন: @ আতিক ভাই- পাঠকের দেয়া সীল লেখকের পছন্দ না হইলেও মাইনা নিতে হইব... নতুবা সেই লেখক অচিরেই গৃহহীন হয়া যাইব... দেখেন না জিন্টুরে আলতু ফালতু কমেন্ট মারতাছি তারপরো শ্য করতাছে.। কারন? কারন পাঠকের কদর... সীলটা টাঐম থাকতে গ্রহণ কইরা লন ব্রো.. ঘুষ হিসাবে পোস্ট প্রিয়তে নিমু, কইলাম ;)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৮

লেখক বলেছেন: @আতিক ভাই,
বাফড়া আবার স্বজনপ্রীতিতে ওস্তাদ ... ;)

আমি প্রতিদিন দোয়া করি হ্যা যেন তাড়াতাড়ি মন্ত্রী হয়

৪১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪
বাফড়া বলেছেন: আমি আবার মন্ত্রী হইলে অর্থ কিংবা প্রধান টা হমু কিন্তুম... যোগাযোগেও যাইতে পারি.। খিকজ


বিশ্বাস করেন বস আপনের জায়গায় আমি হইলে হোম কম্পিউটার থিকা আর সামু তে ঢুকতাম না.। আফটার অল পররীর রাণী যা কবিতা কমেন্ট করছে, ভাবি ব্লগের খোজ পাইলে পিঠের চামড়াও থাকব না :-/ .। খিকজ

ভ্যালেন্টাইনস ডে তে কোন দুইটা আত্মজীবৈি পুস্ট করবেন ডিসাইড করছেন? এইবার কিন্তু ছাড়াছাড়ি নাই.। দুিটা ভেলেন্টাইন পুস্ট দিয়েন পিলিজ ;)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: আমি আর কি লেখুম পরীর রানীই তো আমার হয়া লেইখা দিবো ... কার না কার কাহিনী কে জানে ... ফাউ ফাউ নিজের নাম আইলে মন্দ কি!

ভাবীর কথা কইলেন?
আমি কি ডরাই ... (ডরে আর কওয়া গেলো না) ;)

৪২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৫
বাফড়া বলেছেন: ড্যাম ইট ... সকাল সাড়ে সাতটা.। আমি এখনো ঘুমাই নাই.. দুপুরে কাজে যাইতে হইব.... যাইগা...
৪৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: শেষ হোক, আবার দেইখা যামুনে! ;)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: কন কি বস্?
আপনি কিছু যোগ করবেননা?

৪৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০
ফেরারী পাখি বলেছেন: আপনার গল্পটা দেখে সান ফ্লাওয়ার ছবির/ ছায়াছবির কথা মনে পড়ে গেল। আহারে! ছবিটা না দেখলে, দেখবেন আশা করি।


যাইকগা মজা লইতাছি, ফারহান এর মত এ্যাজ ইউজাল আমিও সবার শেষে।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: সানফ্লাওয়ার কি সোফিয়া লরেনেরটা ... দেখছিলাম ছোটকালে, কিন্তু কিছুই মনে নাই ;) ... এখন কি এত পুরান ছবি পাওয়া যাবে?

ফাঁকিবাজী চলবেনা, চলবেনা

৪৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৩
মাহবুব সুমন বলেছেন: বই মেলায় বই বেরুচ্ছে নাকি ?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: কি আর কমু দুঃখের কথা!!

পান্ডুলিপি এত বড় হয়া গেছে যে সবচেয়ে ছোট ফন্টেও সেইটা প্রকাশ করতে হইলে বইয়ের সর্বোচ্চ সাইজের যে আইন দেশে আছে (৭৬৩ পৃষ্ঠা), সেইটা ভাঙতে হইবো ... হের লিগা প্রকাশক লয়নাই

৪৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৪
শফিউল আলম ইমন বলেছেন: দুর ভাই উত্তর কই??
এসব হবে না। মানিনা।
তাড়াতাড়ি বইলা দেন কি হইছিল। টেনশনে রাইখেন না।:)
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৫২

লেখক বলেছেন: এইটার তো কোন উত্তর নাই :(

আপনে যা বানবেন সেইটাই উত্তর ;)

 

মোট সময় লেগেছে ০.৯৭৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি করার কথা কি করছি,
কি লেখার কথা কি লিখছি!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ