আমার প্রিয় পোস্ট
- গত ৫ বছরে চালের দাম দ্বিগুণ - মারদাঙ্গা
- প্রখ্যাত ব্লগার দিনমজুর ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! সোশ্যাল মিডিয়া মুভমেন্ট আপরাইজিং! - কৌশিক
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো (কপি-পেস্ট পোস্ট) - বল্টু মিয়া
- জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ - নোটিশবোর্ড
- ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প (শেষ পর্ব) - ম্যাভেরিক
- লগোদের বির্বতনবাদ - জেরী
- বাপেক্স/পেট্রোবাংলাকে নিয়ে যতসব মিথ ও তার জবাবে .... - দিনমজুর
- গ্যাস উৎপাদন কে করবে? - দিনমজুর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- হিরোশিমা দিবস ঃ আধুনিক সভ্যতার এক কলংকজনক অধ্যায়। - ভিন্ন চিন্তা
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- বাজেটে পিপিপি :পাবলিক-মানি টু প্রাইভেট পকেট?- ১ম কিস্তি - দিনমজুর
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে - অণৃণ্য
- পুরান আর রূপকথা নিয়ে আরও কিছু কথা... - খারেজি
- বাংলাদেশের মানুষের মন - আহমাদ মোস্তফা কামাল
- সচলায়তন ব্লগের কয়েকটি ইবুকের সরাসরি ডাউনলোড লিংক - সাদাচোখ
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ৮০০তম পোষ্টঃ কিছু আবোল-তাবোল কথা - এস্কিমো
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- আর কত মেরে থামবে শিকার, গণচিঠি দিন দেশে দেশে (আপডেটেড) - কাকশালিখচড়াইগাঙচিল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একটি সত্যিকার [অ]রম্য গল্প: নাটকের বিবর্তন , প্যাকেজ বিপ্লব , এবং একজন বিপ্লব-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি - মেহরাব শাহরিয়ার
- ফিলিস্তিন সংকটের কারন - এ মাস্ট ওয়াচ ভিডিও - আবূসামীহা
- এক রাত্রির গল্প - রক্তিম
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
সাবাশ কম্বোডিয়া!! বাংলাদেশেও শুরু হোক যুদ্ধাপরাধীদের বিচার
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪০
১.
ছবির লোকটি একজন যুদ্ধাপরাধী, কম্বোডিয়ার খেমর-রুজ বাহিনীর কুখ্যাত কমরেড ডাচ।
আজ তার যুদ্ধাপরাধের বিচার শুরুর খবর শেয়ার করতে চাই সবার সাথে। হ্যাঁ, আমাদের পরে সংঘটিত হলেও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে দিয়েছে কম্বোডিয়া। অভিনন্দন কম্বোডিয়া
১৯৭৫ থেকে ১৯৭৯। টানা চার বছরের গণহত্যা আর নির্যাতনে ২০ লক্ষ মানুষ হত্যা করেছিলো খেমর-রুজ বাহিনী, ধর্ষন, নির্যাতনসহ অন্যান্য অত্যাচার কত করেছিলো তার ইয়ত্তা নেই! এই নারকীয় বাহিনীরই একজন এই কমরেড ডাচ, "সিআইএ'র এজেন্ট" অভিযোগের ধুয়া তুলে ধরে নিয়ে যেতো তার বাহিনী নমপেনের আবাল-বৃদ্ধ-বনিতাকে। তারপর জেলে চলতো অত্যাচার, নির্মম অত্যাচার। প্লায়ার্স দিয়ে হাতের নখ উপড়ে ফেলা আর কানের ভেতর বৈদ্যুতিক শকপ্রদানের অভিজ্ঞতার কথা বলেছেন হাজার হাজার নির্যাতিতের মধ্যে একজন, যিনি সেই কমরেড ডাচের কারাগার থেকে পালিয়ে আসতে পেরেছিলেন। তবে সবাইতো পালাতে পারেননি, তাই পনেরো থেকে বিশ হাজার মানুষ নির্দয়ভাবে খুন হয়েছিলো কমরেড ডাচের অধীনস্থ সেই জেলখানায়।
আজ ১৭ই ফেব্রুয়ারী বিচার শুরু হয়েছে কম্বোডিয়ার নম পেনে, কুখ্যাত কমরেড ডাচকে দিয়েই শুরু হলো। বহুদিন ধরে সেখানে ক্যাম্পেইন চলে আসছিলো এই ওয়ার ক্রাইমের বিচার নিয়ে, কম্বোডিয়ার ডকুমেন্টেশন সেন্টারের উদ্যোগে। আজ সেই পবিত্র কাজের শুরু, লম্বা পথ পাড়ি দেয়া বাকী, কিন্তু শুরু তো হলো!
২.
আমার কম্বোডিয়ান বন্ধু মালিন, একই ডর্মে থেকে একবছর পড়াশোনা করেছি। খেমর-রুজদের অত্যাচারে যখন মালিনের বাবা মারা যায়, তখন তার দুবছর বয়েস। চোয়ালশক্ত করে চোখে আগুন ধরে রেখে আমাকে একদিন বলেছিলো, "কতদিন শুধু কচুসেদ্ধ খেয়ে থেকেছি!" এরবেশী কিছু বলেনি, বাকীটা শুনেছি অন্য বন্ধুদের মুখে। কতবার মালিনকে বলেছিলাম ওদের যুদ্ধের গল্প শোনাতে, ফিরিয়ে দিয়েছে, শোনায়নি, বুঝেছিলাম, তার বুকের আগুন নেভেনি।
আজ থেকে নেভা শুরু হোক সেই আগুন, বুকের মাঝে সবকিছু দুমড়ে-মুচড়ে চেপে রাখা মালিনের মতো অসংখ্য মানুষেরা দুনিয়াজুড়ে শোনাক তাদের গল্প, সেই গল্পের জোয়ারে ভেসে যাক সবকিছু। এইদিনে খুব মনে পড়ছে মালিনের সেই অশ্রুবিহীন কান্না, আজ তোর মন জুড়ে অশ্রুবিসর্জন দে, মালিন।
৩.
কম্বোডিয়া তো শুরু করে দিলো! আমরাই বা বসে থাকছি কেন? ৭১ এর রাজাকার-আলাবদর-আলশামস-শান্তিকমিটিসহ যাবতীয় যুদ্ধাপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানোর এটাই সবচেয়ে উপযুক্ত সময়। ন্যায়ের আগুন কম্বোডিয়ায় লেগেছে, সে আগুনে জ্বলেপুড়ে ধ্বংস হয়ে যাক সব অশুভ নরপশুর দল, আর সে আগুন ছড়িয়ে পড়ুক আমাদের এই বাংলায় -- এখনই। আর শুধু মুখে নয়, শুধু স্লোগানে নয়, এবার শুরু হয়ে যাক কাজে!
আর কম্বোডিয়ার এই শুরুর পর, এতদিন যারা বলতো "আজ এত বছর পর এসব বলার মানে হয়না", তারা এখন কি নতুন কান্না জুড়ে দেবে, সেটা দেখাও একটা আগ্রহের বিষয়।
তবে সরকারকে আরো সিরিয়াস হতে হবে এবিষয়ে। তাদের মনে রাখতে হবে এবারের ১ কোটি নতুন তরুন ভোটার কমমূল্যে ভাত খাবার জন্য শুধু তাদের ভোট দেয়নি, যুদ্ধাপরাধীদের বিচারও তাদের প্রত্যাশার বিশাল অংশ জুড়ে আছে। সেই প্রত্যাশা নিয়ে সরকার যদি গড়িমসি করে, তবে সেটা শুধু জাতির জন্য লজ্জাজনক আরেকটা উপাখ্যানই হবে।
গতকাল যখন পাকিস্তানী প্রেসিডেন্টের বিশেষ দূত এসে এদেশে নির্লজ্জের মতো ফতোয়া জারি করে, "যুদ্ধাপরাধের বিচারের সময় এখন নয়", আমরা কিভাবে সহ্য করি! আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি নতজানু হতে হতে এতটাই নুয়ে পড়েছেন যে, "পাকিস্তানের বাফার স্টেট" গালি হজম করার পর পাকি দূতের কথায়ও তিনি যখন কিছু বলটে পারেননা, তখন আমার ভয় হয়, কম্বোডিয়ায় যে বসন্ত আসা শুরু করেছে, সে বসন্তে, সেই পলাশের আগুন কি এদেশে এবার আসবেনা! কোনভাবেই যেন এই সম্ভাবনার নাশ না হয়।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বরাহ শাবকটা শুধু উদ্ধত আচরণই করেনাই, নির্লজ্জ মিথ্যাচারও করছে। সে দাবী করে যে জিয়াউল হক নাকি ক্ষমা চাইছিলো;
আর পারভেজ মোশাররফের চামবাজী টাইপের ক্ষমাপ্রার্থনায় তো হবেনা, ক্ষমা চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে
রক্ত বলেছেন:
এমন খবর আমাদের নতুন করে আশার আলো দেখাচ্ছে।
লেখক বলেছেন: আশার আলো তো দেখেই আসছি ... আমি একমাসের মধ্যেই বিশেষ ট্রাইবুনাল গঠনের ঘোষনা, রূপরেখা নিয়ে হোমওয়ার্ক আশা করেছিলাম ![]()
অন্যআনন বলেছেন:
যুদ্ধাপরাধীর বিচারে কম্বোডিয়ার রাজনৈতিক ঐক্য ও সাপোর্টিভ রাজনৈতিক প্রেক্ষাপট টা একটু আলোচনা করলে ভালো হইতো!!মনে করি, দেরি হইলেও সংশোধনের সুযোগ শেষ হইয়া যায় না। বিচার কার্যক্রম শুরু হোক, শুরু হোক!!
লেখক বলেছেন: ঠিক, কম্বোডিয়ায় এটার পেছনে রাজনৈতিক ঐক্য কাজ করেছে। তবে আমাদের দেশেও যে নাই, সেটা কিন্তু না।
আমি আপনারে এইটা বলতে পারি যে, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলে বিএনপি কোনরকম ক্যাচল বাঁধানোর সাহস পাবেনা, বরং মুখ বাঁচাইতে তাল দিয়া যাবে
আর জামাতরে আমি গণায় ধরবনা, যুদ্ধাপরাধীদের বিচার সফলভাবে হওয়ার পর এই পার্টিটার ব্যান হইতেই হবে।
লেখক বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
তবে আমার ধারনা বা বলতে পারেন সমসাময়িক রাজনৈতিক পাঠ এইটাই বলে যে, যত তাড়াতাড়ি সরকার কাজে হাত দেবে জনসমর্থন তত বেশী কাজ করবে। এখন একেবারে হাইটাইম, জনগন বিনাশর্তে এই বিচারের পক্ষে দাঁড়াবে। শুধু জামাতী ছাগপাল ছাড়া।
দেরী করলে সমস্যা হইলো, বাংলাদেশের রাজনৈতিক সরকারের পারফরম্যান্স নিয়া আমার ভরসা নাই। কারণ এরা মূলতঃ "চাটার দল" বেইসড, কাজেই যত দিন যাবে, সরকারের পারফরম্যান্সরে "রেড হেরিং" হিসাবে ব্যবহারের চান্স জামাতের তত বেড়ে যাবে।
হাসান মাহবুব বলেছেন:
কম্বোডিয়া পারলে আমরা পারমুনা ক্যান?হ্যাটস অফ টু কম্বোডিয়া।
লেখক বলেছেন: সেইটাই!
ইসানুর বলেছেন:
আর শুধু মুখে নয়, শুধু স্লোগানে নয়, এবার শুরু হয়ে যাক কাজে!
অমি রহমান পিয়াল বলেছেন:
আমি একটা লিখতে চাইছিলাম, দারুণ লিখছেন। প্রিয়তে
লেখক বলেছেন: বস্, আপনে লিখে ফেলেন ... আমি তো তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে লিখছি ... আপনার তথ্যবহুল পোস্ট আপীলটাকে আরো শক্তিশালী করবে
চিকনমিয়া বলেছেন:
আমগো দেশেও হইবো
লেখক বলেছেন: হ, আপনের মুখে ফুলচন্দন পড়ুক ![]()
এস্কিমো বলেছেন:
যুদ্ধাপরাধের বিচার হবেই।
লেখক বলেছেন: ধন্যবাদ ... তবে আমি মনে করি এখন একটা টাইমলাইনের প্রস্তাবনা জরূরী ...
বীরবাহাদুর বলেছেন:
কম্বডিয়া আর বাংলাদেশের ঘটনা এক জিনিস নয়। বাংলাদেশ ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিয়েছে। আর বাংলাদেশেতো যুদ্ধাপরাধিই নেই।
লেখক বলেছেন: ফালতু কথা বলার জায়গা এইটা না ... এইসব ফাউল কথার অনেক জবাব দেয়া হইছে ...
জেরী বলেছেন:
এস্কিমো বলেছেন: যুদ্ধাপরাধের বিচার হবেই।
লেখক বলেছেন: ধন্যবাদ জেরী ...
মাহবুব সুমন বলেছেন:
এখন দরকার সরকারের "সৎ ইচ্ছা" ও "প্রকৃত" উদ্যোগ।
লেখক বলেছেন: কম্বোডিয়ার উদাহরনটা আবার বুস্টআপ করুক সবকিছু ... সেক্টর কমান্ডার ফোরামের সম্মেলন হওয়া দরকার শীগগিরই
সরকারকে জনগনের পক্ষ থেকে একটা তাড়া দিতে হবে
লেখক বলেছেন: আসলেই ... জনগনের এখন তুমুল সমর্থন আছে ... সরকারের সদিচ্ছা আছে বলেই মনে হয় ... সাহসটা ঠিকমতো করে এগিয়ে গেলেই হলো
আতিকুল হক বলেছেন:
"দেরী করলে সমস্যা হইলো, বাংলাদেশের রাজনৈতিক সরকারের পারফরম্যান্স নিয়া আমার ভরসা নাই। কারণ এরা মূলতঃ "চাটার দল" বেইসড, কাজেই যত দিন যাবে, সরকারের পারফরম্যান্সরে "রেড হেরিং" হিসাবে ব্যবহারের চান্স জামাতের তত বেড়ে যাবে।" - এইটা খুব ইম্পর্টেন্ট মনে হয়। দেরী করার সুযোগ নাই এজন্যই।
লেখক বলেছেন: আসলেই ... ইনিশিয়াল মোমেন্টামটা কাজে লাগানো খুব জরুরী ... তাছাড়া এ কে খন্দকার তো মন্ত্রীও হয়েছেন ... কাজটা এখন সহজতর
লেখক বলেছেন: আরো দুইচারজনের নাম প্রস্তাব করেন শুনি
দেশী পোলা বলেছেন:
কম্যুনিস্ট নাস্তিকদের কম্বোডিয়ার নাস্তিক খেমর-রুজ বাহিনীরদের বিচারের ব্যাপারে উৎসাহিত হতে দেখি না কেন?
লেখক বলেছেন: হুমমম ... আসলে কি গণহত্যার জন্য ধর্মে বিশ্বাস/অবিশ্বাস কাজে লাগে? ... লাগেনা ... বরং ধর্মে বিশ্বাস/অবিশ্বাস স্থাপন করানোর জন্য কিছু শঠ গণহত্যাকে ব্যবহার করে
তানজু রাহমান বলেছেন:
আশা করছি। দোয়া করছি।
মানুষ বলেছেন:
সরকারের সদিচ্ছা থাকলে অবশ্যই সম্ভব হবে।
বাফড়া বলেছেন:
প্রায় ৯৯ ভাগ অফটপিক- ঐদিন দেখলাম এক ব্লগার আরিয়ানা কম্বোডিয়া থিকা ঘুইরা আইসা ঐটারে কেম্বডিয়া লিখছেন... কয়েকজন জিগ্যাস করায় বললেন কেম্বডিয়াতে এইভাবেই উচ্চারন করে ওরা.. ঐদিন সিএনেন না যেন বিবিসিতেও কেম্বডিয়া কইতে শুনলাম... সুতরাং আপনে যদি.. লেখক বলেছেন: ঠিক, আমিও একবার ভাবছিলাম ইংরেজী উচ্চারণে ক্যাম্বোডিয়া লিখি ... পরে ভাবলাম বাংলায় তো কম্বোডিয়াই লেখে তাই বাংলাই সই ... হাজার হোক জাপানকেও তো আর "জ্যাপ্যা--ন" বা "নিহোন" লিখিনা ![]()
বাফড়া বলেছেন:
মন্তব্য টা লেখার সময় আমিও ভাবছিলাম আপনে এইরকম কোন জ্যাপানী প্যাচ মারবেন .. লেখক বলেছেন: হা হা হা ... জাপানী প্যাঁচ 
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















যুদ্ধাপরাধীদের বিচারের সময় এখনই।