আমার প্রিয় পোস্ট

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

শেয়াল পন্ডিতের পাঠশালায় : ১ (উৎসর্গ ম্যাভেরিক আর সব গণিতপাগলদের)

১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৬

শেয়ারঃ
0 0 0

শেয়াল মামার প্রশ্নগুলো ম্যাভেরিকেরগুলোর তুলনায় অনেক সোজা, তাই নো চিন্তা।


ছবিতে দেখা যাচ্ছে একটি পঞ্চভূজ, যদিও আমেরিকার পেন্টাগনের সাথে তার তেমন কোন মিল নেই।

যাই হোক, ধরুন এটি একটি বিশাল খোলা ময়দান, এতে সভা করতে চাইছে আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি। কেউ কাউকে ছাড়তে রাজী না।

ময়দান বিশাল হওয়ায় তত্ত্বাবধায়ক উপদেষ্টা দুরুদুরু বক্ষে প্রস্তাব করলেন যে সমান ক্ষেত্রফলের তিনটি অংশে ময়দানটিকে ভাগ করে দিই, আপনারা তিনদল তিন অংশে মিটিং করুন।

জনাব উপদেষ্টাকে অবাক করে দিয়ে তিনদলই এককথায় রাজী হয়ে গেলো।

শুধু রোমান্টিক পুরুষ এরশাদ সাথে একটা শর্ত জুড়ে দিলেন। তিনি একটু অনুযোগ নিয়েই বললেন, "শুধু ক্ষেত্রফল এক হলে চলবেনা, তিনটি অংশ দেখতেও একই আকৃতির হতে হবে, তা নাহলে তোমরা নির্ঘাৎ আমাকে বেশী ত্যারা-ব্যাকা অংশটা দেবে; হে হে, আমি জানি!"

ঝটপট ভাগ করে ফেলুন।
মনে রাখবেন, AB = BE = 2*DE, কোণ CDE = ২২৫ডিগ্রী, আর তিনটা সমকোণ আছে তাতো দেখাই যাচ্ছে

 

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৮
হিমালয়৭৭৭ বলেছেন: শেয়াল মামার সংখ্যা নিয়ে কোন প্রশ্ন নেই??জ্যামিতি ব্যাপারটা ততটা উপভোগ করিনা....
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: সংখ্যাও আসবে ... আজ তো জ্যামিতির ক্লাস ;)

১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: হুমমম, অংক বললে লোকে ভয় পায় ;)

৩. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৩
কিউরিয়াস বলেছেন: আমি পেরে গেছি :) :) কিনতু আঁকব কিভাবে?
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: আঁকা লাগবেনা ... পেরে গেছেন যে বুঝে গেছি ;)

৪. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৫
কালপুরুষ বলেছেন: রাজউক কখনোই পাঁচ কোণা জমি সভা করার জন্য বরাদ্দ দেবে না। বরং আশেপাশের জমি এ্যাকুয়ার করে সেটাকে সুন্দর তিনটা প্লট বানিয়ে দেবে। টাউন প্ল্যানাররা জ্যামিতি বোঝে না, প্লটের সাইজ বোঝে।
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: হা হা হা ... ভালো জবাব হইছে এটা

৫. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৮
কিউরিয়াস বলেছেন: আসলে, এটা একটা চতুর্ভূজ, যার সাথে একটা ছোট "ছা*চীফ" :) লাগিয়ে দেয়া হয়েছে, তিনকোণাকার 'চীফ'টা আবার চতুর্ভূজের ৮ ভাগের এক ভাগের সমান, তাই না? সো, সব মিলিয়ে এখনে ৯ জন "চিফ" আছেন, তাই সবাইকে, তিনটি করে তিনকোণা চীফ দিলেই হবে। :) :)
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: জট্টিলস্ !!!
আপনেতো গণিতরে সাহিত্য বানিয়ে ফেললেন

৬. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৯
নাজনীন১ বলেছেন:

ভাগগুলো এইরকম হবে বলে মনে হচ্ছে, আর মাঝখানের খাড়া রেখাটা DE-র সমান হবে, তারমানে মাঝখানের বিন্দুটা বর্গক্ষেত্রের মধ্যবিন্দু, F মনে করি, আর F থেকে AC-র উপর লম্ব যদি হয় FG, তাহলে

DE = DF = FG, FB = CD

তাহলে তিনটা ক্ষেত্র সমান হবে, আর কিছু বের করতে হলে পরে করতে হবে, আজকে একটু বিজি। /:)
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: সুপার!!!

৭. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫০
হাসান মাহবুব বলেছেন: গণিত পাগলা ব্লগে খুব বেশি নাই বোঝা যাচ্ছে!
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: হ ... গণিত পাগল বাড়ানোর প্রজেক্ট নিতে হবে

৮. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৭
গুপী গায়েন বলেছেন: কালপুরুষ দা'র কমেন্ট পড়ে হাহাপগে..=p~=p~=p~
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: আমিও

১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: এহ!! কইলেই হইলো!

১০. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:২২
ম্যাভেরিক বলেছেন: আরে জট্টিল, কিন্তু নাজনীন আপির হাতের উপর নিষেধাজ্ঞা জারি করা দরকার। খালি আগে আগে সমাধান করে ফেলে। :(

শেয়াল পণ্ডিতের পাঠশালার অনেক পরিবর্তন হয়েছে। গণিতের ছোঁয়ায় শেয়াল ভালো হয়ে গেছে। :)
১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: হুঁ ... নাজনীন সুন্দরভাবে ছবি এঁকে জবাব দিয়েছে ... তবে তার আগে কিউরিয়াস বেশ সাহিত্য করে জবাবটি দিয়েছে ...

সব শেয়ালই কি খারাপ? ;)

১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: নেভার মাইন্ড ... নেক্সট টাইম

১২. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৪
নাজনীন১ বলেছেন: ম্যাভেরিক ভাই, দেশের জাতীয় সংকট যত আগে সমাধান করা যায়, তত ভালো। ;) তাই তো তড়িৎগতিতে............B-)


১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: হা হা হা ... আপনিতো আগামী তত্ত্বাবধায়ক সরকারে নিশ্চিত ঢুকতে যাচ্ছেন ;)

১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: না বুঝলেও চলবে ... ছবি দেখবেন ;)

১৪. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ২:০১
নির্ঝরিনী বলেছেন: বাদশা ভাই, আপনার গেসবলই ভালো ছিলো....বেশ মজা লাগতো উত্তর দিতে...গণিত দেখে ভয় লাগে...

ইদানিং শব্দের খেলার প্রতি আগ্রহ তৈরি হয়েছে...

ভালো থাকবেন....


১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: তাইতো! অনেকদিন গেসবল বানাইনা ...
দেখি শীগগিরই কয়েকটা ছাড়বো ...

১৫. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ২:৩০
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: বহুমুখী চিন্তায় অস্থির ব্রেনটাকে কিছুটা সময়ের জন্যে হলেও একমুখী করার জন্য আপনাকে ধন্যবাদ। আরও দিবেন কিন্তু।
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: যাক, কাজে লাগছে ... চিন্তা বহুমুখী কেন?

১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: বলেন কি? ... তাইলে নেক্সট টাইম আরো কড়া কিছু ছাড়তে হবে ;)

১৭. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: ভাল্লাগসে , কন্টিনিউ করুন
১৮. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৯
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: কারো চিন্তা কি কখনো দীর্ঘক্ষণ একমুখী থাকে? এ ধরণের সমস্যা আমার একটা জানা আছে। একদিন গণিত স্যার ক্লাসে দিয়েছিলেন। চাইছিলাম মন্তব্যের মাঝেই উপস্থাপন করতে। কিন্তু আঁকতে যে পারি না। কী করবো জানাবেন?
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: কম্পিউটারে পাওয়ারপয়েন্ট ইনস্টল করা থাকলে ফিগার এঁকে ফেলুন ... তারপর সেটাকে জেপেগ ইমেজ হিসেবে সেভ করে পোস্টে জুড়ে দিন

আর আঁকতে না পারলে বর্ণনা করে বলে দিন

১৯. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩৫
কালপুরুষ বলেছেন: জাপানের টাউন প্ল্যানিং টুল হিসেবে "ল্যান্ড-রিআ্যাডজাস্টমেন্ট" কনসেপ্টটা প্রচলিত থাকলেও বাংলাদেশে সেই পদ্ধতিটা শত চেষ্টাতেও ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি। কারণ এই দেশের মানুষ জমির ব্যাপারে এতোটুকু ছাড় দিতে রাজি নয় বরং পাশের জমি থেকে আরো একটু জমি কিভাবে দখল করা যায় এই মতলব। আমার দেশের নগরবাসী যদি এই জ্যামিতি বুঝতো তাহলে ঢাকা শহরে চিপা গলি আর ঘিঞ্জি বস্তি গড়ে উঠতো না। আর এই দেশের পরিকল্পনাবিদেরা সব সময় কমিউনিটিকে ইনভল্ব না করে তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে নিজেরাই উন্নয়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। ফলে জনগণ উল্টোপথে হাঁটা দেয়। ভূমি বিভাজনে জ্যামিতিক সূত্রগুলোকে কাজে লাগিয়ে যদি নগর উন্নয়ন করতে তবে অনেক সমস্যার বিশেষ করে যানজটের সমস্যা অনেকটাই লাঘব হতো। র‌্যাংগস্ ভবনও ভাঙ্গতে হতোনা, বিজিইএম ভবন ভাঙ্গারও পাঁয়তারা করতে হতোনা। ভূমি ব্যবহারে আমরা মোটেও সচেতন নই।
১৯ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: আসলেই ... আমাদের দেশে বাসা থেকে বের হলেই খানাখন্দ থাকুক অসুবিধা নেই, বাসায় অযথা চারটা টয়লেট-কাম-বাথ থাকতেই হবে!! আজিব চিন্তাধারা মানুষের!!!

১৯ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: ;) ;) ;)

২১. ১৮ ই জুন, ২০০৯ রাত ১১:৪০
গুরুদেব বলেছেন: দেখতে সহজ লাগে। করতে যাইয়া মাথা আউট হইয়া গেসিলো।
১৯ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: হায় হায়! গুরুদেব একথা বললে হবে?

১৯ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: আবার অংক মানে? ম্যাথ ক্লাস শেষে ব্লগে ঢুকলেননাতো! ;)

২৪. ১৯ শে জুন, ২০০৯ সকাল ৯:২৬
শূন্য আরণ্যক বলেছেন: সমাধান টা ব্যাপক লাগলো ++
১৯ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: হুমমম ... ব্যাপক ... ;)

২৫. ১৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
শ্রাবনের ফুল বলেছেন: গনিত ভাল্লাগে কিন্তু সমাধান করতে গেলে মাথা আউট হইয়া যায়, টেকনিকাল সমাধান করতে গেলে কিভাবে শেখা শুরু করব একটু জানাবেন..
১৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: টেকনিকাল সমাধানের আসলে কোন ম্যানুয়াল নেই ... উপায় একটাই ... নানান ভিউপয়েন্ট থেকে সল্ভ করার চেষ্টা করা ... ট্রায়াল এন্ড এরর ... আর হাল না ছেড়ে দেয়া (এই কাজটা কঠিন ;) )

২৭. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৬
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: গল্পটা ছিল এমন- এক কৃষকের বর্গাকৃতি একখন্ড জমি।
তার চার পুত্র।

চাইলেন মৃত্যুর পর ছেলেরা অযথাই ঝগড়া বিবাদ করবে, দরকার নেই, আমিই তাদের ভাগ করে দেই। কিন্তু নিজের পরকালের কথাও ভাবলেন। তাই চারভাগের একভাগ জমি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন।

এখন বাকি অংশটা সমান চারভাগ করা তাও প্রত্যেকের অংশ একসাথেই থাকতে হবে। বুড়ো পড়লেন বিপাকে।

অবশেষে জ্বিনের বাদশার সরনাপন্ন হওয়া।
২১ শে জুন, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: জমিকে লম্বালম্বি চারভাগ করে, এক কোণারটা দান করে বাকী যে আয়তক্ষেত্রাকার অংশ থাকবে সেটাকে সমান চারভাগ করলেই হবে

২৮. ২২ শে জুন, ২০০৯ সকাল ১০:৫২
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: একটু ভুল ছিল আমার। সে কিন্তু বর্গাকার একটি অংশই দান করেছিল। ফলে বাকি অংশটা হয়ে গিয়েছিল ছয় কোণ বিশিষ্ট একটা 'L' আকৃতির একট জমি।
২২ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: "প্রত্যেকের অংশ একসাথেই থাকতে হবে" এই শর্তের অধীনে এল শেইপের জমিকে চারভাগ করে দেয়া যাবে ...অনেকভাবেই করা যাবে ... ছেলেদের জমিগুলোর আকার-আকৃতি নিয়ে কোন শর্ত থাকলে সেটা অনুযায়ী করার চেষ্টা করে দেখা যেতে পারে ...

২৯. ২২ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ধন্যবাদ। আপাতত কোন শর্ত নেই।
২৪ শে জুন, ২০০৯ সকাল ৯:৫২

লেখক বলেছেন: তাহলে এটা দেখুন

৩১. ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫১
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: আসলে অন্য একটা প্রক্রিয়া আছে যাতে জমিগুলো হয় L এর মতোই। আর ক্ষেত্রফল ও থাকে সমান।
২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:০১

লেখক বলেছেন: হুঁ, থাকতেই পারে ...

৩২. ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৫
জ্বিনের বাদশা বলেছেন: চারটা এল শেইপ করতে পারতেছিনা ... তিনটা করা যায় সহজেই

অংক কষে চারটা এল শেইপ বার করা যাবে ...মূল এল আকৃতির সমান্তরালে চারটা স্লাইস কেটে ... সেক্ষেত্রে প্রত্যেক এলের প্রস্থ বার করতে জটিল অংক কষতে হবে

 

মোট সময় লেগেছে ০.৯৬১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি করার কথা কি করছি,
কি লেখার কথা কি লিখছি!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ