আমার প্রিয় পোস্ট
- গত ৫ বছরে চালের দাম দ্বিগুণ - মারদাঙ্গা
- প্রখ্যাত ব্লগার দিনমজুর ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! সোশ্যাল মিডিয়া মুভমেন্ট আপরাইজিং! - কৌশিক
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো (কপি-পেস্ট পোস্ট) - বল্টু মিয়া
- জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ - নোটিশবোর্ড
- ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প (শেষ পর্ব) - ম্যাভেরিক
- লগোদের বির্বতনবাদ - জেরী
- বাপেক্স/পেট্রোবাংলাকে নিয়ে যতসব মিথ ও তার জবাবে .... - দিনমজুর
- গ্যাস উৎপাদন কে করবে? - দিনমজুর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- হিরোশিমা দিবস ঃ আধুনিক সভ্যতার এক কলংকজনক অধ্যায়। - ভিন্ন চিন্তা
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- বাজেটে পিপিপি :পাবলিক-মানি টু প্রাইভেট পকেট?- ১ম কিস্তি - দিনমজুর
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে - অণৃণ্য
- পুরান আর রূপকথা নিয়ে আরও কিছু কথা... - খারেজি
- বাংলাদেশের মানুষের মন - আহমাদ মোস্তফা কামাল
- সচলায়তন ব্লগের কয়েকটি ইবুকের সরাসরি ডাউনলোড লিংক - সাদাচোখ
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ৮০০তম পোষ্টঃ কিছু আবোল-তাবোল কথা - এস্কিমো
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- আর কত মেরে থামবে শিকার, গণচিঠি দিন দেশে দেশে (আপডেটেড) - কাকশালিখচড়াইগাঙচিল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একটি সত্যিকার [অ]রম্য গল্প: নাটকের বিবর্তন , প্যাকেজ বিপ্লব , এবং একজন বিপ্লব-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি - মেহরাব শাহরিয়ার
- ফিলিস্তিন সংকটের কারন - এ মাস্ট ওয়াচ ভিডিও - আবূসামীহা
- এক রাত্রির গল্প - রক্তিম
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
শেয়াল পন্ডিতের পাঠশালায় : ৩ (গণিতপাগলদের জন্য)
২২ শে জুন, ২০০৯ সকাল ১০:২৬
এটাকে আগের পর্বের, অর্থাৎ, শেয়াল মামার ২য় প্রশ্নের পরের পর্ব হিসেবে ধরে নেয়া যায়।
আগের পর্বে দেখেছি হারাধনের সমকোণী ত্রিভূজাকৃতি জমিকে ছয় ছেলের মধ্যে ভাগ করে দিতে গিয়ে অনেকে উপরের বাঁদিকের ছবিটির মতো করে, আবার অনেকে উপরের ডানদিকের ছবিটির মতো করে ভাগ করে দেয়ার কথা বলেছেন। দুটোই ঠিক আছে। দুটো ক্ষেত্রেই সমকোণী ত্রিভূজটি ছয়টি ছোট ছোট সমান ক্ষেত্রফলের ত্রিভূজে বিভক্ত হয়েছে।
সূতরাং, মামলা ডিসমিস হয়ে যাবার কথা, কিন্তু ঝামেলাটা বাঁধালো স্বয়ং হারাধন মশাইর সর্বকনিষ্ঠ পুত্রধন।
ঠিক কি কারণে জানা যায়নি
, তবে হারাধনের এই কনিষ্ঠ পুত্রধনটি কোনভাবেই ত্রিভূজাকৃতি জমি নিতে রাজী হচ্ছেননা।
প্রশ্ন: ১
সমকোণী ত্রিভূজটিকে সমান ক্ষেত্রফলের ছয়টি অংশে ভাগ করুন, যেখানে একটি ভাগ ত্রিভূজাকৃতি হবেনা। বাকীগুলোর ত্রিভূজাকৃতি হতে হবে।
(প্রত্যেকের ভাগে একটি করেই জমির টুকরো পড়তে হবে, মানে একাধিক ছোট ছোট অংশ জোড়াতালি দিয়ে একজনকে দেয়া যাবেনা।)
প্রশ্ন: ২
সর্বকনিষ্ঠ পুত্র দ্বারা প্রভাবিত হয়ে হারাধনের আরেকজনপুত্রও দাবী করে বসলো যে সেও কিছুতেই ত্রিভূজাকৃতি জমি নেবেনা; জমিটিকে সমান ছয়ভাগে ভাগ করুন যেখানে অন্ততঃ দুটি টুকরো ত্রিভূজাকৃতি হবেনা।
(এখানেও, প্রত্যেকের ভাগে একটি করে জমির টুকরো পড়তে হবে, মানে একাধিক অংশ জোড়াতালি দিয়ে একজনকে দেয়া যাবেনা।)
খাতা কলম নিয়ে নেমে পড়ুন
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বড় কঠিন প্রশ্ন!!! মাথাটা হ য ব র ল হয়ে গেলো!! ![]()
একটু আগে ১১.৯৯৯৮৩৭ ছিলো, কিন্তু কমেন্টটা লিখতে লিখতে ১২.০০০০০২১ হয়ে গেলো
সময়ের দাম বলে কথা ...
নতুন রাজা বলেছেন:
আমারে পারভেজ রবিন ভাইয়ের তুলনায় (কমেন্ট -১) আর একটু কঠিন প্রশ্ন করতে পারেন, এই যেমন ধরেন ১০-এর সাথে ৩ বা ৪ যোগ করলে কত হয়... তারপর দেখেন কেমন অংক পারি...
লেখক বলেছেন: খাইছে!! 
দুরের পাখি বলেছেন:
এই সমীকরণ থেকে এইচ এর মান বের করে , সর্বোচ্চ পাঁচজনকে ট্রাপিজয়েড আকারের জমি দেয়া সম্ভব । বাকিগুলারে আগের উপায়ে সমান ভাগ করে দিয়ে ।
লেখক বলেছেন: বাপরে!!
আপনি কিভাবে হিসেব করছেন সেটাও স্ক্যান করে দিয়েন
কাজে লাগবে
তবে এখানে ঝামেলা হলো ৫৩.১ ডিগ্রী কোণটা CAB (ট্যান ইনভার্স১.৩৩৩৩৩)এর এক্সাক্ট মান প্রকাশ করেনা ...
৫৩.১ ডিগ্রী = ট্যান ইনভার্স ১.৩৩১৯ হয়
তারমানে, এ্যাপ্রোক্সিমেশনে যেতে হবে বলে শেষজনের কপালে একটু কম বা বেশী পইড়া যাবেনা?
আরো সহজভাবে চেষ্টা করুন
ম্যাভেরিক বলেছেন:
BC-কে এক সমান্তরাল বাহু ধরে বলাকা ব্লেডের সাহায্যে একটি ট্র্যাপিজিয়াম কাটলে, পথ কি পাওয়া যায়?
লেখক বলেছেন: আরেকটু ডিটেইলসে বলুন
শ্রাবনের ফুল বলেছেন:
এইডা কি হইল! মাতা-মুতা তো কাম করে না, দেখি সামনে উত্তর কি আসে...
লেখক বলেছেন: ধন্যবাদ ম্যাভেরিকদা... জট্টিল
তবে, পিওর জিওমেট্রিতে দিন ... এ্যালজেব্রায় গেলে অমূলদ সংখ্যা?এ্যাপ্রোক্সিমেশনে যেতে হয়
মিশরীদের মতো জমি মাপকোজ করে দেয়া গেলে ভালো হতো ![]()
হিন্টস: কনিষ্ঠতম পুত্রকে প্রথমেই ১৬০০ সাইজের একটা
অ-ত্রিভূজাকার জমি কেটে দিতে চাইলে আপনি কোনখান থেকে কাটবেন?
ম্যাভেরিক বলেছেন:
অমূলদের ঝামেলাটা অবশ্য এ্যাপ্রোক্সিমেশন ছাড়াই দূর করা যাবে ক্রমাগত আলাদা সমকোণী ত্রিভুজ এঁকে! 1, 1-->root 2
root2, 1-->root3,
root3, 1, -->root4
.............................
এভাবে যেকোন রুট-ওয়ালা দৈর্ঘ্য আলাদা মাপতে মাপতে যখনই x পাওয়া যাবে, তখন ঐ দৈর্ঘ্যটা কম্পাসের সাহায্যে মেপে ১২০ বরাবর ফেলে দিলেই হবে। যেহেতু দ্বিঘাত সমীকরণ এতে কাজ হবে। কিন্তু ভয়ঙ্কর জটিল হয়ে যাবে।
আরো নিয়ম ভাবছি।
লেখক বলেছেন: হুমমম, তাইতো ![]()
লেখক বলেছেন: ব্রিলিয়ান্ট!!!!
চমৎকার ... আপনার এই সমাধানটা একইসাথে দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল ... গ্রেট জব!!!
দুরের পাখি বলেছেন:
মাথাডাই খারাপ হৈয়া গেছিলো । সমাধান করতে পাইরা শান্তি লাগতাছে ।
লেখক বলেছেন: দূরের পাখি, আবারও বলছি, চমৎকার!!!
লেখক বলেছেন: 
লেখক বলেছেন: দূরের পাখির উত্তরটা কোথায় ক্লিয়ার হয়নাই বললে বোঝানো সুবিধা হইতো
আপনার দেয়া উত্তরের নিচেরটা ঠিক আছে ... উপরেরটায় সবচেয়ে ডানের ত্রিভূজটা আর তিনটি বাহুই লাল ত্রিভূজটার ক্ষেত্রফল অন্যদের সমান হবেনা
ইন ফ্যাক্ট আপনার এ্যাপ্রোচটা যাতে ধরতে পারে এজন্যই প্রবলেমটা দেয়া ... এখানে মোট ক্ষেত্রফল ৯৬০০, প্রত্যেক ত্রিভূজের ক্ষেত্রফল হবে ১৬০০ এবং ত্রিভূজের মোট পরিসীমা ৪৮০ ... এটা ধরে পরিসীমাকে ৮০ দৈর্ঘ্যের নানারকম ভাগে ভাগ করে সমাধান করা যায়
চমৎকার ব্যাপার যে নানারকম সমাধান এসেছে
দুরের পাখি বলেছেন:
শিশু, আপনার গুলার প্রমাণ দেন । মনে হৈতাছে সমান ভাগ হয় নাই । বিশেষ কৈরা অতিভুজের উপর যেই লম্বটা ঐটার দৈর্ঘ্য ৪০ ? কিভাবে ?
লেখক বলেছেন: শিশুর জবাবেঐ রেখাটা লম্ব না ...
তবে এক্ষেত্রে মাঝখানের বিন্দুটা থেকে অতিভূজের উপরের লম্বের দৈর্ঘ্য যে ৪০ হয় সেটা ত্রিভূজের ক্ষেত্রফল হিসাব করলে পাওয়া যাবে ...
মাঝখানের বিন্দুটা সমকোণের দুই বাহু থেকে ৪০ দূরত্বে অবস্থিত ...
কাজেই এই বিন্দু ঐ দুই বাহুর প্রান্তগুলোর সাথে যে ত্রিভূজ তৈরী করবে তাদের ক্ষেত্রফল হবে, ০.৫*১২০*৪০ + ০.৫*১৬০*৪০ = ৫৬০০ ...
বাকী থাকে ৪০০০ (পুরা ত্রিভূজের ক্ষেত্রফল ৯৬০০)...
তাই, অতিভূজের সাথে ঐ বিন্দুর দূরত্ব "ক" হলে,
০.৫*ক*২০০ = ৪০০০ ... ক = ৪০

শিশু বলেছেন:
না, ওপরের ওটা লম্ব নয়। আমার সংযোগ সব ৪০ পর পর টিক মার্কের সাথে। দু:খিত, এখন সময় নেই, ব্যাখ্যা দেয়ার। একটু লম্বা, কিন্তু সহজ। হিসেব করলেই দেখবেন।
লেখক বলেছেন: গ্রেট ...
সাইপ মাহমুদ বলেছেন:
ডান দিকের ছবিটা ক্যমনে আগের প্রশ্নের সমাধান করে বুঝলাম না। কেন্দ্রে যে কোন গুলান হয় প্রত্যেকটা বিপরীত কোনের সমান। বিপরীত কোন গুলার অন্তর্ভুক্ত বাহু ছাড়া যে আরেকটা বাহু আচে সেইটা কিন্তু কোনের মত সমান না। সুতরাং ত্রিভুঝ দুইটা ক্যামনে সমান হইলো বুঝলাম না । কোন সমান হওয়ার পর ও যদি ত্রিভুজ দুইটা সমান না হয়, দুই পাশের দুইটা ত্রিভুজের সাথে তার কি অবস্হা আল্লাহ মালুম। বুঝায়া দিলে কৃতার্থ হইতাম।
লেখক বলেছেন: ত্রিভুজগুলোর "সর্বসম" হবার প্রয়োজন নেই ... "ক্ষেত্রফল" সমান হলেই হলো
শিশু বলেছেন:
তাড়াহুড়ায় ভুল প্রথম ছবি আপলোড করেছিলাম।
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/shishublog_1245755109_1-probnew1.jpg
আরো অসংখ্য সমাধান সম্ভব।
নাজনীনের ত্রিভংগ রেখা অভ্রান্ত। দূরের পাখির ৬০ ডিগ্রীতে কি তা পাওয়া যাবে?
আমার সমাধানের পেছনে পিতা দিবসের কিছু ভাবনা আছে। যদি পুত্র ভাল হয় , বর্গাকার দেয়া যেতে পারে। বজ্জাত হলে আইলেই সব খেয়ে ফেলবে, সে ব্যবস্থা করা যায়।
লেখক বলেছেন: "যদি পুত্র ভাল হয় , বর্গাকার দেয়া যেতে পারে। বজ্জাত হলে আইলেই সব খেয়ে ফেলবে, সে ব্যবস্থা করা যায়। "
হা হা হা ... ভালো বলছেন
৬০ ডিগ্রী কোণেও হবে ... কারণ AB||MD
ফেরারী পাখি বলেছেন:
বস এক্কেরে শক্ত জিনিস দিসেন। দাঁত বসাইতে পারলাম না। হেডিং এ শেয়াল পণ্ডিতের নাম দেখে অতি চালাকের মত আমিও ঢুকসিলাম।কিন্তু এখন মনে হচ্ছে মান সম্মান নিয়ে কেটে পড়াই ভালো।
তবে এত জ্ঞানী পোস্টের জন্য + দিয়ে গেলাম।
লেখক বলেছেন: আরে না না ... আসলেই শেয়াল পন্ডিতের কান্ডকারখানা ... ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















এত কঠিন সব প্রশ্ন বাদ দিয়ে প্রশ্ন করেন ১০এর সাথে ২ যোগ করলে কত হয়, তার পর দেখেন পারি কিনা।