তুমি ডুবে আছ হাওয়ার ভেতরে।ডুবে আছ হাওয়ার দুষণে।
ডুবে আছ ইলেক্ট্রন প্রোটন ও বস্তুকণিকায়
ডুবে আছ নানা রশ্মি তেজস্ক্রিয়তায়
জ্বলে বস্তুর ভেতরে বস্তু।তুমি জ্বলো তোমার আগুনে।
তুমি স্বপ্নবিদ্ধ,স্বতঃস্ফুর্ত,প্রণোদিত উৎসারণ
জীনের ভেতরে জীন তুমি কোষের ভেতরে কোষ
বস্তুকে নির্বাণ জেনে বস্তুতেই করেছো আপোস
ধ্রুপদী বিজ্ঞান থেকে তুলে নিলে জীবনের চংক্রমণ।
তুমি ছিলে শুক্ররসে,ডিম্বাণু ও শ্বেতকণিকায়
তুমি ছিলে গোধুলি নদীর জলে হাওয়ায় হাওয়ায়
বস্তু থেকে উৎসারিত তবু বস্তু নও তুমি
তোমার ভেতরে চলে প্রাণপংক আনত আভূমি
তুমি সত্য হয়ে ওঠো সত্যরূপ প্রাণের ভেতর
সৃজনে আবিষ্ট তুমি প্ররোচণাহীন বাঁধো ঘর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

