আমার প্রিয় পোস্ট

মার্কিন প্রবাসী বান্ধবীর প্রতি

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৫

শেয়ারঃ
0 0 0

ডলারের মোহ ভেঙে তুমি যদি সচকিত হও
তবে দেখতে পাবে সুন্দর একটি ব-দ্বীপ ঝুলে আছে গ্রহের ভেতরে।
অতলান্তিকের জল থেকে বাষ্প হয়ে যে মেঘ ভেসে বেড়ায়
ফ্লোরিডা কিংবা আলাস্কার আকাশে
সমস্ত শীতলতা ঝেড়ে অন্য এক চমৎকার বৃষ্টি ঝরে কৃষি সভ্যতার তটে।

অন্তঃশীল রোদের রূপক থেকে ঝরে পড়ে অধর তাপের মতো স্বেদ;
দয়িতাকে বিসর্জন দিয়ে যেখানে কখনো কেউ ভিড়েনা সামাজিক দলে
নগ্নতার নরম অন্যমনষ্কতায় কেউ কখনো উন্মুক্ত করেনা বুকের গরিমা।

ভেজা ঘাসের ভেতর দিয়ে পদছাপ রেখে যায় চারুবালিকারা
রৌদ্রে গলে মোমের ডানা-প্রজাপতির নীল শামিয়ানা
পলিথিন স্বচ্ছ কুয়াশা ভেদ করে জেগে ওঠে ভোরের প্রবাল আকাশ
মাঝরাতে ভেসে যায় জ্যোৎস্নার নরম ঢেউ ব্যালে নর্তকীর মতো অকস্মাৎ।

প্রণোদিত প্রতিশ্রুতিময় আকাশ নেমে আসে বোধিবিদ্ধ হাতের পাতায়
গহনে মননে শুয়ে থাকে ভালোবাসা দুর্দান্ত আলোর ভেতরে।
নমাস্যা যুদ্ধের ঘ্রাণে উন্মুখর মানুষের উদ্বেলিত প্রাণ
গতি পায় মমতার প্রশস্ত বারান্দায়।

অনিবার্য উপজীব্য জীবনকে চেখে নেয় চিরায়ত বরণডালায়
রক্তের ভেতর থেকে জেগে ওঠে প্রাণবন্ত ব-দ্বীপবাসীরা
দর্পিত বিনয়ে হেঁটে যায় মুক্তিযোদ্ধা শহীদ মিনারে।

মোহ ভেঙে তুমি কী সচকিত হবে প্রিয়তমা,অন্তরঙ্গতায়?

 

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১১ রাত ১২:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৫
ফকির ইলিয়াস বলেছেন: লিথিন স্বচ্ছ কুয়াশা ভেদ করে জেগে ওঠে ভোরের প্রবাল আকাশ
মাঝরাতে ভেসে যায় জ্যোৎস্নার নরম ঢেউ ব্যালে নর্তকীর মতো অকস্মাৎ।

খুব ভালো লাগলো কবি ।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ কবিবর।
ভালো থাকুন,অদম্য।

২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৭
কালো যাদুকর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ।
ভালো থাকুন,নিরন্তর।

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: Thanks a lot.

৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৬
সৈয়দ হিলাল সাইফ ছড়াকার বলেছেন: ডলারের মোহ ভেঙে তুমি যদি সচকিত হও
তবে দেখতে পাবে সুন্দর একটি ব-দ্বীপ ঝুলে আছে গ্রহের ভেতরে


আমার ভালো লেগেছে কবি।চমৎকার হয়েছে।


১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ।
সৃজনে থাকুন এবং ভালো থাকুন।

৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩
সুমিন শাওন বলেছেন:

ভেজা ঘাসের ভেতর দিয়ে পদছাপ রেখে যায় চারুবালিকারা
রৌদ্রে গলে মোমের ডানা-প্রজাপতির নীল শামিয়ানা
পলিথিন স্বচ্ছ কুয়াশা ভেদ করে জেগে ওঠে ভোরের প্রবাল আকাশ
মাঝরাতে ভেসে যায় জ্যোৎস্নার নরম ঢেউ ব্যালে নর্তকীর মতো অকস্মাৎ।
---------------------------------------------------------------------------
ওরেব্বা!!

আমার কল্পনা শক্তি আপনার কবিতার রূপকল্পের সাথে সাথে ঠিক মত দৌঁড়াতএ পারেনা, আমি থমকে দাঁড়াই, বার বার পড়ি,
অভিবাদন কবি!
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
আপনার মগ্নপাঠ ও মন্তব্যে ভেতর থেকে সৃষ্টির প্রণোদণা জাগছে।আজ জীবনের অনেক পথ পাড়ি দিয়ে এসেও মনে হয়,অনুপ্রেরণা কতইনা জরুরী বিষয়।আর যদি হয় তা কবিতারই জ্বলজ্বলে পথের কোনো যাত্রীর তাহলে সেটি অন্য রকম মাত্রা যোগ করে।

অনেক শুভেচ্ছা!

৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১২
হাসান মাহবুব বলেছেন: অন্যরাকম স্বাদ পেলাম এটাতে। অসাধারণ লিখেছেন কবি। শুভেচ্ছা।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।
ভালো থাকুন নিরন্তর।

৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬
মহাজাগতিক বলেছেন: দারুণ। প্রথম স্তবকটিতে যেন বৃষ্টির গ্লোবালাইজেশন করে ফেলেছেন আপনি। তারপর সে বৃষ্টিকে ঝরিয়ে দিলেন কৃষি সভ্যতার তটে, এই ব-দ্বীপের মাটিতে। এক আন্তর্জাতিক মানুষের দেশপ্রেমের স্বাদ পাওয়া গেল। শেষের লাইনগুলি যেন এলিয়টের 'দি ওয়েইস্ট ল্যান্ডের' মত আমাকে মনে করিয়ে দেয়। 'দত্তা, দয়াদ্রম, আর দমিতা' - এর কথা। প্রাচ্যের মূল্যবোধ আর দর্শনই সমস্ত বিশ্বের শান্তি এনে দিতে পারে- এলিয়টের এ সুরের প্রতিধ্বনিই যেন খুঁজে পেলাম। ধন্যবাদ।
পুনশ্চ ঃ- বগুড়ার কমল লোদী দের সাথে আপনার কোনো যোগাযোগ আছে কি-না। কমল ভাই ঢাকায় থাকে জানি। অনেক দিন কোনো যোগাযোগ নেই। -ফিরোজ আহমেদ ০১৭১৬৭৩২৮৬৩
৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩০
তমিজ উদ্‌দীন লোদী বলেছেন: ধন্যবাদ!
আপনার বিশ্লেষনধর্মী আলোচনায় খুবই প্রীত হলাম।আপনার জ্ঞানগর্ভ আলোচনায়ও।
কমল লোদীর সাথে আমার কোনো পরিচয় নেই।আর আমি দীর্ঘদিন থেকে দেশের বাইরে,প্রবাসী জীবন কাটাচ্ছি।এটাও একটা কারণ।

সব মিলিয়ে খুব ভালো লাগলো।আপনি ভালো থাকুন,সুন্দর থাকুন।
৯. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৯
কালিদাস কবিয়াল বলেছেন:
''নগ্নতার নরম অন্যমনষ্কতায় কেউ কখনো উন্মুক্ত করেনা বুকের গরিমা।''

''মাঝরাতে ভেসে যায় জ্যোৎস্নার নরম ঢেউ ব্যালে নর্তকীর মতো অকস্মাৎ।''

আহা সমুদ্দুর, একি ছলাৎ ছলাৎ সুর... আপাতত আমি জলমগ্ন।

মিঠে পাঠ।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ কবিয়াল।
ভালো থাকুন।সুন্দর থাকুন।

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ কবিয়াল।
ভালো থাকুন।সুন্দর থাকুন।

১০. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২০
আবু মকসুদ বলেছেন: তবে দেখতে পাবে সুন্দর একটি ব-দ্বীপ ঝুলে আছে গ্রহের ভেতরে।

সুন্দর ব-দ্বীপ! হায় ! কবে যে শেষ হবে নির্বাসন কাল।

লোদী ভাই অত্যান্ত সুন্দর কবিতা, ভালো লাগলো।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
ভালো থাকুন,নিরন্তর।

১১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৯
শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার লিখেছেন। বেশ ভালো লাগল।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ!
ভালো থাকুন,নিয়ত।

১২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:







অন্তঃশীল রোদের রূপক থেকে ঝরে পড়ে অধর তাপের মতো স্বেদ;
অন্তঃশীল রোদের রূপক থেকে ঝরে পড়ে অধর তাপের মতো স্বেদ;
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।

১৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭
নাজনীন খলিল বলেছেন:
ভাল লাগল কবি। অনেক শুভেচ্ছা।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা কবি।

ভালো থাকুন,নিরবধি।

১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ!

 

মোট সময় লেগেছে ০.৯১৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই