আমার পিতা আমাকে বলতেন, ভদ্র হও, নমনীয় হতে শিখ।
পরিশীলিত হওয়া কঠিণ কাজ, উদ্ধত হওয়া খুবই সহজ।
জীবনের প্রায় শেষ প্রান্তে এসে আমি আমার সন্তানকে আর বলতে পারছি না ভদ্র হও, নমনীয় হতে শেখো। খুব সঙ্গতভাবেই আমার যুবক পুত্র অনেকটাই উদ্ধতভাবে বলে, ভদ্র হয়ে, নমনীয় হয়ে, শিষ্টাচার শিখে আপনি কী পেলেন বাবা? কিছু লোক ঘাড়ের উপর নেচেই গেল চিরকাল।
আমি আমার ছেলের মধ্যে হিটলারের দেশে থাকা এক উদ্ধত, অমার্যিত গোঁয়ারের ছায়া দেখে চমকে উঠলাম। যেন আন্দালুসিয়ান ষাঁড় ঘাড় বাঁকা করে ফোঁসফোঁস করছে শুধু।
হিটলারের দেশে গেলে সকলেই হিটলার কিংবা নাৎসী হয়ে যায় না জানি।
তবে কেউ কেউ হয়। নব্য নাৎসীদের স্পর্শ এসে ছুঁয়ে যায় তাকে। ঘাড় বাঁকা করে গোঁয়ারের মতো ফোঁসফোঁস করে। ফ্যাসিবাদী কায়দায় পরমত দলে যায় শুধু।
কেন জানি মনে হয় আবারো
''চারিদিকে 'নিও-নাৎসীরা' ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস।''
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১০ ভোর ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



