আমার প্রিয় পোস্ট

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)

বিশ্বে বহুল ব্যবহৃত ১০টি ভাষা।

২৮ শে মে, ২০০৮ রাত ১২:০৪

শেয়ারঃ
0 0 0

১০। ফ্রেন্চ, ১২৯ মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে। প্রধানত কানাডা, বেলজিয়ার, রোয়ান্ডা, কেমেরুন, হইতি এবং ফ্রান্স এ ব্যবহৃত হয়। হেলো > বন-জর।

৯। মালয়, ১৫৯ মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে। প্রধানত মালয়শিয়া, ইন্দোনেশিয়ায় ব্যবহৃত হয়। হেলো > সালামাত-পাজি।

৮। পর্তুগিজ, ১৯১ মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে। প্রধানত ব্রাজিল, মেকাউ, এংগোলা, ভেনিজুয়েলা এবং মোম্বিক এ ব্যবহৃত হয়। হেলো > বোম-দিয়া।

৭। বাংলা, ২১৫ মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে। প্রধানত বাংলাদেশ, ভারত এবং চিনের একটা প্রদেশে এ ভাষা ব্যবহৃত হয়। হেলো > এই যে।
(চীনে বাংলাভাষীর ব্যাপারে আমি একটি ইতিহাসের বইতে পড়েছিলাম, নামটা মনে নেই। সেখানে এ ব্যাপারে উল্লেখ ছিল যে ব্রিটিশ সরকারের সময়ে বাংলাদেশ এবং পশ্চিম বাংলা থেকে বেশ কিছু লোক ব্যাবসায়ীক বা অন্য কোন কারণে চীনে চলে যায় এবং পরবর্তীতে তারা আর ফিরে আসেনি বা আসতে পারেনি( বাংলাদেশে যেমন আটকে পড়া পাকিস্তানী বা পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশী)। তাদের বংশধররা বংশ বিস্তার করে সেখানে এখনো বসবাস করছে এবং তাদের অনেকেই নিজেদের মধ্যে এখনো বাংলা ভাষা ব্যবহার করে।

৬। আরবী, ২৪৬ মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে। মিডল-ইষ্ট পএই ভাষা ব্যবহৃত হয়। হেলো > আস-সালামু আলাইকুম।

৫। রাশিয়ান, ২৭৭ মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে। প্রধানত রাশিয়া, বেলারুশ, কাযাকিস্থান এবং আমেরিকার কিছু স্থানে ব্যবহৃত হয়। হেলো > যডরাষ্টভেটিয়াহ্ (Zdravstvuite- ZDRAST-vet- yah) " পড়তে গিয়া নিজেই বিপদে আছি, সামনের দুই দাঁত নড়-বড় করতেছে।"

৪। স্পেনিশ, ৩৯২ মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে এবং ইংরেজীর আদী ভাষা হিসেবে বিবেচিত। ইউরোপের প্রায় সব দেশেই বহুল ব্যবহৃত হয়। হেলো > হোলা।

৩। হিন্দি, ৪৯৭ মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে। জনসংখ্যার ঘনত্বের কারণে ভারত এই ভাষা-ভাষীর প্রধান দেশ। হোলো > নামাস্তে।

২। ইংরেজী, ৫০৮ মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, হংকং, কেরিবিয়ান, জিম্বাবুয়ে প্রধান দেশ। হেলো > হোয়াটস আপ।

১। মান্ডারিন, ১ বিলিয়ন লোক এই ভাষায় কথা বলে।
কি!!! শুনে অবাক হলেন? বিশ্বের অধিক জনবহুল দেশ চীন এ এই ভাষা ব্যবহৃত হয়। হেলো > নি-হাউ।

 

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৮ সকাল ১১:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৮ শে মে, ২০০৮ রাত ১২:০৮
অরূপ রতন বলেছেন: বাংলা, ২১৫ মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে। প্রধানত বাংলাদেশ, ভারত এবং চিনের একটা প্রদেশে এ ভাষা ব্যবহৃত হয়

-----
চীনের কোন প্রদেশে আবার বাংলা ভাষা চলে ?????
২৮ শে মে, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: নামটা মনে নাই। কিন্তু আছে।

৪. ২৮ শে মে, ২০০৮ রাত ১২:১৬
একরামুল হক শামীম বলেছেন: চীনের কোন প্রদেশে বাংলা ভাষা চলে?
আমি জানতাম বাংলা ভাষার বর্তমান স্থান ৬ ষ্ঠ। কোনটা ঠিক?
৬. ২৮ শে মে, ২০০৮ রাত ১২:২১
রুপা বলেছেন: কোমাডা- এটা সিংহলীজ
কাদেলী কেরে- এটা তামিল ও মালায়ানাম
কেমছো- এটা মারাঠী
৭. ২৮ শে মে, ২০০৮ রাত ১২:২২
এক পশলা বৃষ্টি বলেছেন: একই প্রশ্ন, চীনের কোন প্রদেশে বাংলা ভাষা ব্যবহৃত হয়?


৮. ২৮ শে মে, ২০০৮ রাত ১২:২২
বায়েজীদ মল্লিক বলেছেন: চিনের একটা প্রদেশে এ ভাষা ব্যবহৃত হয়। কোথায় সেটা? আর ৭ম অবস্হান মন্দ নয়।
৯. ২৮ শে মে, ২০০৮ রাত ১২:৩২
শফিউল আলম ইমন বলেছেন: রাশিয়ান হ্যালো পড়ে হাসলাম।

১০. ২৮ শে মে, ২০০৮ রাত ১২:৪৯
রণদীপম বসু বলেছেন: বোঝার বয়স থেকে শুনে আসছি বাংলা সপ্তম, এখনো সপ্তম। মন্দ না।
১১. ২৮ শে মে, ২০০৮ রাত ১২:৫১
আবু সালেহ বলেছেন: লুলু পাগলা ভাই দেখি ভাষা নিয়া গবেষনা শুরু করছে!!!

তার পর কি??

তবে বাংলা ভাষার অবস্থান ৭ম দেখে ভালো লাগলো...
১২. ২৮ শে মে, ২০০৮ রাত ১:০৩
বৈকুনঠ বলেছেন: বাংলা ভাষায় হ্যালো " এই যে"। দারুন কইছেন, হাসতে হাসতে পেট ফাইট্টা গেলগা
১৩. ২৮ শে মে, ২০০৮ রাত ১:০৪
পরাগ জাফর বলেছেন: দারুন জিনিস। তথ্যের জন্য +
১৪. ২৮ শে মে, ২০০৮ রাত ১:১৪
অমিত বলেছেন: আচ্ছা হ্যালোর ইংরেজি কিভাবে হোয়াটস আপ হলো ?
১৫. ২৮ শে মে, ২০০৮ রাত ৩:৩৯
বন্ধনহীন বলেছেন: আমার মনে হয়, "চীনে বাংলা" প্রসংগে আপনি ভুল করছেন।
১৬. ২৮ শে মে, ২০০৮ সকাল ১০:৪৫
কাঙ্গাল মুরশিদ বলেছেন: তথবহুল পোস্টের জন্য +
চীনের কোন প্রদেশে বাংলা চলে জানাতে পারলে ভাল হত।
১৭. ২৮ শে মে, ২০০৮ সকাল ১০:৫৮
মো: খায়রুল বাসার বলেছেন: ভালো পোষ্ট । কিন্তু আমারও একই প্রশ্ন : চীনে কোন প্রদেশে বাংলা ভাষায় কথা বলে ?
১৮. ২৮ শে মে, ২০০৮ দুপুর ১:৩৬
শাওন বলেছেন: সরাসরি + । আমি এই তথ্যটা আজ কতদিন ধরে যে খুঁজতেছি । আজ পেলাম । ধন্যবাদ । অনেক অনেক ।
১৯. ২৮ শে মে, ২০০৮ রাত ১১:৩২
প্রবাস কন্ঠ বলেছেন: সংশোধন করুনঃ

আপনি লিখেছেন -
৪। স্পেনিশ, ৩৯২ মিলিয়ন লোক এই ভাষায় কথা বলে এবং ইংরেজীর আদী ভাষা হিসেবে বিবেচিত। ইউরোপের প্রায় সব দেশেই বহুল ব্যবহৃত হয়। হেলো > হোলা।

হবে -
ইউরোপে শুধু স্পেনে'ই স্পেনিশ ভাষা চলে। কিন্তু দক্ষিন আমেরিকায় ব্রাজিল ছাড়া সবগুলো দেশে স্পেনিশ প্রধান ভাষা এবং যুক্তরাষ্ট্রে অনেক স্টেটে স্পেনিশ প্রধানতম ভাষা।

স্পেনিশ'রা Helo'রে Hola(ওলা) বলে , স্পেনিশ ভাষায় H-এর উচ্চারন নাই।

ধন্যবাদ
২০. ২৮ শে মে, ২০০৮ রাত ১১:৩৮
প্রবাস কন্ঠ বলেছেন: আপনার ৮ নাম্বারে'ও ভুল আছে, পর্তুগিজ ভাষায় হেলো > বোন-দিয়া
২৯ শে মে, ২০০৮ রাত ২:১৩

লেখক বলেছেন: পরামশেৃর জন্য ধন্যবাদ।

২১. ২৯ শে মে, ২০০৮ রাত ১১:৫২
প্রবাস কন্ঠ বলেছেন: আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন ঠিকই, কিন্তু সংশোধন করেন নাই।
২২. ০৬ ই জুন, ২০০৮ রাত ৩:৩৯
আশরাফ মাহমুদ বলেছেন: বেশ কিছু ভুল আছে। Hello এর ইংরেজী what's up ? না।
French এ Hello হল Bonjour ( বোঁজু, কানাডিয়ান )। বন-জর না।
২৩. ০৬ ই জুন, ২০০৮ রাত ৩:৪৩
হ্যারি সেলডন বলেছেন: বাংলাদেশীদের উচিৎ ব্যাপক জনসংখ্যা উৎপাদন করা যাতে শীঘ্রই প্রথম স্থান কব্জা করা যায়!!

 

মোট সময় লেগেছে ১.০৪৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি পাগল বল আর যাই বল, তবুও তোমার আমি। তুমি নিঃস্ব হবে, কভূ থেমে গেলে আমার এমন পাগলামী।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই