১। এক বাংলাদেশী লোক মারা যাওয়ার পর তাকে সৃষ্টিকর্তার বিচারালয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাওয়ার সময় পথে জমদূত এর কক্ষ পড়ল। সে দেখে তার জমদূতের ঘরের দেয়ালে অনেকগুলি ঘড়ি লাগানো আছে। সে কৌতুহল রাখতে না পেরে যমদূতকে জিজ্ঞাসা করল তোমার ঘরে এতগুলি ঘড়ি কেন? জমদূত উত্তর দিল এগুলি ঘড়ি না, এগুলি হল মিথ্যা মিটার, প্রত্যেকের জন্য এরকম একটা করে মিটার লাগানো আছে। যে যতবার মিথ্যা কথা বলবে তার মিটারের কাঁটা ততবার করে ঘুরবে। সে এক এক করে দেখল এখানে হাজার হাজার লোকের মিটার লাগানো আছে কিন্তু বাংলাদেশের কোন নেতার মিটার নাই। সে জমরাজকে জিজ্ঞাসা করল কি ব্যাপার কোন নেতার মিটার খুঁজে পাচ্ছিনা কারণ কি, তারা কি মিথ্যা কথা বলেনা? জমরাজ তখন উত্তর দিল ঃ নেতাদের মিটারগুলি অফিস রুমগুলিতে ফ্যান হিসেবে লাগানো হয়েছে।
২। লাই ডিক্টের মেশিন (মিথ্যা কথা বললে যে যন্ত্র ধরতে পারে) বসানো হল। যন্ত্রের সামনে বসে কোন মিথ্যা কথা বললেই যন্ত্র কিররররররর শব্দ করে সিগনাল দিবে। যন্ত্র পরীক্ষার জন্য সেখানে ৩ জনকে উপস্থিত করা হল (ক) আমেরিকান (খ) জাপানী (গ) বাংলাদেশী
(ক) আমেরিকান লোকটি মেশিনের সামনে দাঁড়িয়ে বললঃ আমাদের দেশে এমন দ্রুতগতির বিমান আছে যা কয়েক মিনিটে পৃথিবী ঘুরে আসতে পারে। মেশিন নিরব।
(খ) জাপানী লোকটি মেশিনের সামনে দাঁড়িয়ে বললঃ আমাদের দেশে এমন উঁচু দালান আছে যে, তার ছাদ থেকে কোন বাচ্চা লাফ দিলে নীচে পড়তে পড়তে সে বৃদ্ধ হয়ে যাবে। মেশিন নিরব।
(গ) সবশেষে বাংলাদেশী লোকটি মেশিনের সামনে দাঁড়িয়ে বললঃ আমাদের দেশে নোয়াখালী নামে একটা জায়গা আছে, সেখানে এক ভদ্রলোক থাকেন ............................. তার কথা শেষ হওয়ার আগেই মেশিন কিররররররররররররররররররররর ..................
৩। বস কর্মচারীকে জিজ্ঞেস করছেঃ তুমি কি মৃত্যুর পা পুনর্জন্ম বিশ্বাস কর?
কর্মচারীঃ না স্যার, এই বিষয়ে কোন নিশ্চিত প্রমাণ নেই।
বসঃ তুমার যে ভাই এর সৎকারের জন্য তুমি গত সপ্তাহে ছুটি নিয়েছিলে আজ তোমার সেই ভাই এসেছিল।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৮ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


