প্রিয় পায়রা উরফে কইতরি বেগম,
গত দেড় বছর আমার সাথে প্রেম করার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ। তোমার হাতে যখন এই পত্র পৌছাঁবে ততদিনে আশাকরি তুমি তুমার নতুন বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছ এবং আনন্দেই দিন কাটাচ্ছ। প্রত্যেটি মানুষেরই প্রেমিক বা প্রেমিকাকে ম্যানেজ করার জন্য কিছুটা ত্যাগ স্বীকার করতে হয়।
কইতরি (আমি জানি তুমি এই নামে ডাকলে রাগ কর)
তোমার শূন্যতা ভোর জন্য সম্প্রতি আমি পাশের এলাকার একটি মেয়েকে পটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। তুমি জান এটা যদি সফল হয় তবে এটা আমার ৫ম প্রেম হবে। আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে জেনেছি মানুষের প্রেম যখন চরম পর্যায়ে চলে যায় তখনই আর কোন উপায় না পেয়ে প্রেম-পত্র লেখে। তুমার নিশ্চয় মনে আছে আমি তোমাকে প্রচুর প্রেম-পত্র দিয়েছি। কিন্তু একটি কাব্যিক প্রেম-পত্র লেখা কত কঠিন ও সময় সাপেক্ষ আশা করি তা তুমাকে বুঝাতে হবে না।
পায়রা,
যেহেতু পত্র লেখা একটি সময় সাপেক্ষ ব্যাপার তাই আমার নতুন প্রেমিকাকে দেয়ার জন্য আমার পুরনো প্রেম-পত্রগুলি ফেরত চাইছি কারণ এগুলির কোন ফটোকপি এবং কবিতার উদ্বৃতিগুলি আমার সংগ্রহে নেই। এগুলো ফেরত পেলে আমাকে আর নতুন করে সময় ব্যায় করে নতুন করে লিখতে হবেনা। প্লিজ, এগুলি আমাকে ফেরত দিয়ে দিলে আমি তোমারর কাছে কৃতজ্ঞ থাকবো, আর এগুলোতো তুমি ফেলেই দিবে, কোন কাজেতো লাগাবে না।
বাকবাকুম,
মনে আছে আমি তোমাকে আমার খুব সুন্দর একটি ছবি দিয়েছিলাম? ঐ ছবিটি আমি যখন ১ম প্রেমে পড়ি তখনকার তোলা, এরপর আমার আর কোন ছবিই এতা সুন্দর আসেনি। এটাই একমাত্র ছবি যেটাতে আমাকে হ্যান্ডসাম এবং আকর্ষনীয় মনে হয়।
গত দেড় বছরে আমি তোমার পেছনে অনেক সময় এবং অর্থ ব্যায় করেছি। নীচে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিলাম আশা করি করি খুব অল্প সময়ের ভেতরই তা তুমি আমাকে পরিশোধ করে দিবে।
রেস্টুরেন্টে খাওয়া - ১৬৫০/-
ফাস্টফুড শপে - ৭৩০০/-
চটপটি+ফুচকা - ৭২০/-
সিনেমা দেখা - ৬৪০/-
বেড়াতে যাওয়া - ১৩৫০
মোবাইল বিল - ১১,৫০০/-
বিভিন্ন সময় গিফ্ট - ৫৪০০/-
মোট - ২৮৫৬০/-
(কথায়ঃ আটাশ হাজার পাচশত ষাট টাকা মাত্র)
উল্লেখিত হিসাবটা অবশ্য সম্পূর্ণ নয়, ভালবাসায় কি টাকা-পয়সার ব্যাপার কি এতো কাটায় কাটায় করা যায়? সেটা করতে গেলেতো আমি ব্যাকসায়ী হয়ে গেলাম, প্রেমের মূল্য কি রইলো, তুম আমাকে যে সময়টুকি দিয়েছ তার দাম কি রইলো? তবে অনুরোধ যত তাড়াতাড়ি দিতে পারো আমার জন্য ততো ভাল। তুমি যদি মনে কত আমার দেয়া গিফ্টগুলি তুমি আমাকে ফেরত দিয়ে দিবে তাহলে ৫০% দাম ধরে মোট টাকার সাথে সেটা এডজাস্ট করে নেয়া যাবে।
পায়রা,
তোমার দেয়া পত্রগুলি (আনুমানিক উজন ৪ কেজি) এবং তুমার ছবি সাথে পাঠিয়ে দিলাম যাতে তুমি তুমার নতুন প্রেমিককে দিতে পার।
তুমার পত্রের অপেক্ষায় রইলাম।
আকাশ উরফে আক্কাছ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


