আমার প্রিয় পোস্ট
- তার অপেক্ষা ... - তেরো
- ক বি তা পু ন মর্ু দ্র ণ > 12 . ঊনিশ শো চৌত্রিশের # জীবনানন্দ দাশ (1899-1954) - ব্রাত্য রাইসু
- আকাশ দেখার প্রতীক্ষায় - রাজিব সালেহিন
- তোমার শেষ পর্যন্ত - অদৃশ্য
- দ্বান্দিক ভাবনা বিষয়ক আজাইরা প্যাঁচাল-৪৩ - শ খি আ ঈয়ন
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- || আমার ভেতর আমি || - পিঁয়াজু
i'm lost and alone and i'm fair and i'm free you am what you is and i are who i be what i'm lacking in strength i make up for in smarts you keep your stability i'll keep my heart

নতুন কবিতা
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:০৩
নাম যদিও 'নতুন কবিতা' । এই লেখাটা অনেক আগের । মনে হয় ১০ বছরেরও বেশী আগের। খুব যে ভালো কিছু এরকম মনে হয় না। তবু আমি আমার সব লেখাই কোথাও জমাতে চাইছি, তাই এটাও পোস্ট করলাম।
মুহুর্তগুলো হারিয়ে যাচ্ছে, লিখছি নতুন কবিতা আমার।
কোথায় যাচ্ছি, কোথায় আছি, মাঝে মাঝে খেই থাকে না।
হয়তো কোন উপগ্রহ, ঘুরছি...ঘুরছি ছন্দবিহীন।
হয়তো কোন ভাসন্ত মেঘ, ভাসছি...ভাসছি স্পন্দরহিত।
রুদ্র রৌদ্র উপচে পড়ে, আমার সারা ঘরটা জুড়েই।
সহ্য হয় না, অসহ্য সে, তবুও আমি দাঁড়িয়ে থাকি।
তাকিয়ে থাকি, তাকিয়ে থাকি, চোখ ভরে যায় চোখের জলে।
সিন্ডারেলার নতুন গল্প, লিখতে থাকি, নিজেই শুনি:
এক যে ছিল রাজকণ্যা রাজপুত্র কেউ ছিল না
জানতো যে সে একলা চলা একলা বলাই জীবন যাপন।
রৌদ্র তাকে প্রখর করে, চাঁদনী তাকে স্নিগ্ধ করে,
আকাশ তাকে অসীম করে, সাগর আনে গভীরতা।
পাহাড় তাকে সৌম্য করে, বাতাস ভরে চঞ্চলতা,
বৃষ্টি তাকে সজল করে, সবুজ জোগায় সজীবতা।
বলতে থাকি, শুনতে থাকি। চোখ ভেসে যায় চোখের জলে।
বন্ধু আমার, একলা লাগে, ভীষণ ভীষণ শূণ্য লাগে।
স্বপ্ন আমার চোখের পাতায়, স্বপ্ন রাজ্য উধাও হলো।
করুণাটুকু চাইছিনা আর,প্রেমিক তুমি কই হারালে?
লিখছি লিখছি কবিতা আমার, পাগলামীতে যাচ্ছি ভরে।
একলা একলা চলতে চলতে, স্ব্প্নগুলো প্রজাপতি।
কৃষ্ণচুড়া মন জুড়ে রয়, ভরন্ত সব দিনের কথা।
কবিতা আর হয় না লেখা, মিলিয়ে যাচ্ছি, হয়তো ধোঁয়া
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনার ভালো লাগায় আমারও ভালো লাগা থাকলো!
শব্দ০০৭ বলেছেন:
@লিখছি লিখছি কবিতা আমার, পাগলামীতে যাচ্ছি ভরে।একলা একলা চলতে চলতে, স্ব্প্নগুলো প্রজাপতি।
কৃষ্ণচুড়া মন জুড়ে রয়, ভরন্ত সব দিনের কথা।
কবিতা আর হয় না লেখা, মিলিয়ে যাচ্ছি, হয়তো ধোঁয়া
You have a large boundary of imagination.
Best of luck.
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ শব্দ!
লেখক বলেছেন: বাহ! আপনি তো আরেকটা কবিতা লিখে ফেললেন!
তনুজা বলেছেন:
".................রৌদ্র তাকে প্রখর করে, চাঁদনী তাকে স্নিগ্ধ করে,
আকাশ তাকে অসীম করে, সাগর আনে গভীরতা।
পাহাড় তাকে সৌম্য করে, বাতাস ভরে চঞ্চলতা,
বৃষ্টি তাকে সজল করে, সবুজ জোগায় সজীবতা
......................"
+
----
বন্ধু আমার, একলা লাগে, ভীষণ ভীষণ শূণ্য লাগে।
----
আগেই মনে হয় ভালো লিখতেন
লেখক বলেছেন: মানে কি? এখন খারাপ লিখি নাকি???!
তার মানে আপনি যখন বলন "অন্যরকম", তা দিয়ে কিছুই বুঝায় না, তাই না?
লেখক বলেছেন: নম্রতা! এটা শুধু এখন না, আমার সবসময়ই মনে হয়, কিন্তু সমস্যা হলো ধরে রাখার জন্য আমি কিছুই করি না! আপনিও অনেক ভালো থাকেন।
পারভেজ বলেছেন:
"তাকিয়ে থাকি, তাকিয়ে থাকি, চোখ ভরে যায় চোখের জলে।"খুব সরলতা মাখানো কবিতা।
পড়তে খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: আপনার মন্তব্য আমার ভালো লাগলো। আমি সরলভাবেই লিখতে চাই, আসলে অন্যকোনভাবে পারিও না লিখতে।
লেখক বলেছেন: হা হা! আবার সন তারিখ, সময় সহ মন্তব্য? বাহ বেশ বেশ!
অন্যরকম মানে শুধুই অন্যরকম
তবে আপনার বর্ননা পড়তেই বেশী ভাল লাগে ~
জাউগ্গা পুরাটাই আমার পছন্দের ব্যাপার , আর কিছু না |
জটিল বলেছেন:
সময় উল্লেখের মাঝে একটা ক্ষুদ্র উদ্দেশ্য আছে , আশা করি তা বোঝা যায় কিছুটা হলেও ।
লেখক বলেছেন: জ্বি বোঝা যায়।
ভালোমানুষ বলেছেন:
জোশিলা হইচে লেকাটা +
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















ভালো লাগা থাকলো