i'm lost and alone and i'm fair and i'm free you am what you is and i are who i be what i'm lacking in strength i make up for in smarts you keep your stability i'll keep my heart

'দ্য স্পিট চিলড্রেন' বই থেকে অনুবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৬

শেয়ারঃ
0 0 0

জো রেন্ডারসন (Jo Randerson) নিউজিল্যান্ডের লেখক। আমি তাঁর একটা বই পড়ছি এখন, নাম 'দ্যা স্পিট চিলড্রেন' (The Spit Children). তার থেকে একটা অংশ অনুবাদ করলাম :

কোথাও কে যেন কাঁদছে, শুনতে পাচ্ছি
জানি থামলে বিপদ হতে পারে তবু
খুব ক্লান্ত লাগছে
আমি কিছুক্ষণ শুয়ে থাকবো
কেউ যেন আমাকে বিরক্ত না করে।

বিশেষ করে আজ আমার একটু বেশিই ক্লান্ত লাগছে
যদিও তেমন করে ভাবলে আজ আলাদা কোন ব্যস্ততা ছিল না।
অন্য যে কোন দিনের চেয়ে বেশী বা কম ক্লান্তিকর কিছু না
সাধারণের বাইরে আর কিছুই আজ ঘটে নাই।

সবকিছু সবসময় যেমন ছিল ঠিক তেমন।

সাধারণের বাইরে আর কিছুই আজ ঘটে নাই।
অন্য যে কোন দিনের চেয়ে বেশি বা কম ক্লান্তিকর কিছু না
যদিও তেমন করে ভাবলে আজ আলাদা কোন ব্যস্ততা ছিলনা।
বিশেষ করে আজ আমার একটু বেশিই ক্লান্ত লাগছে।

কেউ যেন আমাকে বিরক্ত না করে।
আমি কিছুক্ষণ শুয়ে থাকবো
খুব ক্লান্ত লাগছে
জানি থামলে বিপদ হতে পারে তবু
কোথাও কে যেন কাঁদছে, শুনতে পাচ্ছি।

 

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪১
কৌশিক বলেছেন: বাংলায় এই কবিতা যদি কেউ লিখতো আর তা যদি এমনি হতো বলতাম বেশী জুইতের হয় নাই - হয়তো ইংরেজীটা নিশ্চয়ই ভিন্ন স্বাদের হবে।

অর্ধেক প্লাস, অর্ধেক মাইনাস
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: আচ্ছা।

২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৭
আমি নাই বলেছেন: ভালো লাগল!।.।।
৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৪
মূর্তালা রামাত বলেছেন: ঘটে নাই এর স্থলে ঘটেনি হলে ভালো হতো।
আর বেশী= বেশি হলে ঠিক হতো।

পড়তে খারাপ লাগেনি।
ধন্যবাদ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: আমি ইচ্ছা করেই ঘটে নাই দিয়েছি। ঘটেনি আমার ভালো লাগে না।

বেশী তো মনে হয় দুইরকমই বানান হয়, না?

৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৭
পথিক!!!!!!! বলেছেন: ইংরেজীটা দেন
৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৯
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
কবিতা ভালো বুঝিনা, তবু আপনার পোস্ট দেখেই ঢু দিলাম।
"নোবেল ভাষণ বাক থেকে পামুক পাঁচ মহাদেশের দশ সাহিত্যর‌থী"- ভূমিকা ও সম্পাদনাঃ হায়াত মামুদ, বইটিতে আপনার অনুদিত হ্যারল্ড পিন্টারের নোবেল ভাষণ পড়েছিলাম, পরে খুঁজতে খুঁজতে দেখি- আপনি এই ব্লগেই লিখতেন- ঐ অনুবাদটিও পেয়ে গেলাম...

আপনার অনুবাদ ঝরঝরে, আপনি অনুবাদ কার্য চালিয়ে যাবেন, এই প্রত্যাশাই করি...
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: থ্যাঙ্কস, আমার অনুবাদ যে কোন বইয়ে আছে তাই আমি জানি না! ওই অনুবাদটা সমকালের জন্য করেছিলাম। আপনি পড়েছেন ভালো লাগলো।

৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
কি আশ্চর্য- হায়াত মামুদ এর ঐ বই এর কথা আপনি জানেন না!!!!
এটা কি করে সম্ভব?
আপনাকে না জানিয়ে আপনার লেখা ছাপিয়ে দিয়েছে? অবসর প্রকাশনীর বই সম্ভবত। আপনি সত্যি জানেন না?

নাহ! মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে!
বইটা খুবই চমৎকার- দশজন নোবেল বিজয়ীর নোবলে বক্তৃতা- বেশ রিচ বই- কিন্তু অনুবাদকের অনুমতি নেয়া বা নিদেন পক্ষে জানানো পর্যন্ত হয়নি!!!!!!!!


(লেখার শেষে অবশ্য আপনার নামটি দিয়ে দিয়েছে- এখন কি আমাদের এটার জন্যই শুকরিয়া জানাতে হবে যে- এটুকু করছে এটাই মেলা- অনুবাদকের জায়গায় তো হায়াত মাুমদ নিজের বা অন্য কারোর নামও বসাতে পারতেন!!!!)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: না আমি আসলেই জানি না। আমার ক্ষেত্রে এরকম প্রায়ই হয়। দয়া করে তাও আমার নামেই ছাপা হয় এটাই একটু স্বস্তির। সমস্যা মনে হয় এই যে আমি বিদেশে থাকার কারণে সেই ভাবে আমাকে যোগাযোগ করা হয় না। বইয়ের নামও শুনি নাই আগে। আপনি বললেন, থ্যঙ্কস।

এরকম আগেও দুই একবার হয়েছে। আরেকটা লেখা একটা বইয়ে দিয়েছিলাম, তারপর একদিন দেখি সমকালে সেই লেখা!

খুশী হবো কিনা বুঝতে পারি না! আমার এত ডিমান্ড! কয়েকদিন পরে দেখবেন আমার অনুবাদের অনুবাদ বের হয়ে গেছে আর নীলক্ষেতে কিনতে পাওয়া যাচ্ছে।

৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪০
মূর্তালা রামাত বলেছেন:
বেশী তো মনে হয় দুইরকমই বানান হয়, না?
@

বেশী= ছদ্মবেশী
বেশি = পরিমানে অনেক
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: আচ্ছা, বদলাচ্ছি। আমি বানানে বেশী ভালো না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: হা হা! আবারো ভুল করলাম। আমি বানানে বেশি ভালো না, হইছে এখন?

৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৯
শূন্য আরণ্যক বলেছেন: :) .... ঐ দিনের আপনার নিজের অনুভুতির সাথে কথা গুলো মিলে গেছে ~
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৪

লেখক বলেছেন: হা হা! হ্যাঁ ঠিক বলেছেন!

৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৪
মোহাম্মদ মঈন উদ্দিন রেজা নাদিম বলেছেন: কেউ যেন আমাকে বিরক্ত না করে।
খুব ক্লান্ত লাগছে...................
আমারও.................আমরা সবাই কী এরকম????????
১০. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০
হাসণাত বলেছেন: আমি আর কি কমু বালাই লাগছে

 

মোট সময় লেগেছে ০.৯৪৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি অনেক হাসি। আমার বই পড়তে, কবিতা পড়তে, আড্ডা দিতে, গান শুনতে, সিনামা দেখতে, ঝগড়া করতে, তর্ক করতে,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ