আমার প্রিয় পোস্ট
- তার অপেক্ষা ... - তেরো
- ক বি তা পু ন মর্ু দ্র ণ > 12 . ঊনিশ শো চৌত্রিশের # জীবনানন্দ দাশ (1899-1954) - ব্রাত্য রাইসু
- আকাশ দেখার প্রতীক্ষায় - রাজিব সালেহিন
- তোমার শেষ পর্যন্ত - অদৃশ্য
- দ্বান্দিক ভাবনা বিষয়ক আজাইরা প্যাঁচাল-৪৩ - শ খি আ ঈয়ন
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- || আমার ভেতর আমি || - পিঁয়াজু
i'm lost and alone and i'm fair and i'm free you am what you is and i are who i be what i'm lacking in strength i make up for in smarts you keep your stability i'll keep my heart

পঁচিশ বছর পরে (জীবনানন্দ দাশরে কবিতা, আমার অনুবাদ)
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬
এই কবিতাটা আমি ইংরাজীতে অনুবাদ করেছিলাম কিছুদিন আগে। আজকে অন্য একটা ফাইল খুঁজতে গিয়ে পেয়ে গেলাম। এখানে জমায়ে রাখি।
পঁচিশ বছর পরে
শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে -
বলিলাম: ‘একদিন এমন সময়
আবার আসিও তুমি আসিবার ইচ্ছা যদি হয়!
পঁচিশ বছর পরে।’
এই বলে ফিরে আমি আসিলাম ঘরে;
তারপর, কতবার চাঁদ আর তারা,
মাঠে-মাঠে মরে গেল, ইঁদুর-পেঁচারা
জ্যোৎস্নায় ধানক্ষেত খুঁজে
এল-গেল! - চোখ বুজে
কতবার ডানে আর বাঁয়ে
পড়িল ঘুমায়ে
কত-কেউ! - রহিলাম জেগে
আমি একা - নক্ষত্র যে বেগে
ছুটিছে আকাশে,
তার চেয়ে আগে চলে আসে
যদিও সময়, -
পঁচিশ বছর তবু কই শেষ হয়!-
তারপর - একদিন
আবার হলদে তৃণ
ভরে আছে মাঠে-
পাতায়, শুকনো ডাঁটে
ভাসিছে কুয়াশা
দিকে-দিকে, - চড়–য়ের ভাঙা বাসা
শিশিরে গিয়েছে ভিজে, - পথের উপর
পাখির ডিমের খোলা, ঠান্ডা - কড়কড়!
শসাফুল, - দু একটা নষ্ট সাদা শসা, -
মাকড়ের ছেড়া জাল, - শুকনো মাকড়সা
লতায়-পাতায়
ফুটফুটে জ্যেৎস্নারাতে পথ চেনা যায়;
দেখা যায় কয়েকটা তারা
হিম আকাশের গায়, - ইঁদুর পেঁচারা
ঘুরে যায় মাঠে মাঠে, ক্ষুদ খেয়ে ওদের পিপাসা আজো মেটে,
পঁচিশ বছর তবু গেছে কবে কেটে!
ধুসর পান্ডুলিপি - জীবনানন্দ দাশ
After Twenty-Five Years
Amidst a vast meadow the last time when I met her
I said: ‘Come again a time like this
if one day you so wish
twenty five years later.’
This been said, I came back home.
After that, many a time, the moon and the stars,
from field to field have died, the owls and the rats
searching grains in paddy fields on a moonlit night
fluttered and crept! – shut eyed
many times left and right
have slept
several souls! – awake kept I
all alone – the stars on the sky
travel fast
faster still, time speeds by.
Yet it seems
Twenty-Five years will forever last.
Then, again – one day
the field is filled
with withered grass ,
fog sets on leaves, on dried out stems
and floats around -
upon the road – dew-drenched
the sparrow’s broken nest
lies the bird’s egg-shell, cold – lifeless!
Cucumber-blossoms, some rotten white cucumber
a torn cob-web, - dry and dead a spider
sticks to the creepers and the leaves
illuminating the night, the moon shines bright.
a few stars twinkle
upon the wintry sky – rats and owls
roam from field to field – broken grains still quench their thirst
twenty-five years have long gone past!
Translated by: Luna Rushdi
Auckland, New Zealand
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সহেলী বলেছেন:
এই কবিতাটাই পড়তে মন চাইছিল ! কি হবে কি হবে না পঁচিশ বছর পরে ,জানিনা । তবু জানি সব থাকবে , অপেক্ষাও থাকবে ।
লেখক বলেছেন: আমারও প্রিয় কবিতা এটা অনেক!
শব্দ স্বনন বলেছেন:
ইংরেজি কবিতা পড়ার তেমন অভ্যেস নেই। তবু বলব, অসাধারণ লাগল!
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ!
পথিক!!!!!!! বলেছেন:
সুন্দর অনুবাদ লুনা পুকিন্তু জীবনানন্দ দার কবিতার অনুবাদ হয়না ..ও জিনিস অন্য মাল ...ওয়ান পিস ওয়ান
লেখক বলেছেন: কারো কবিতারই সেইভাবে অনুবাদ হয় না। তারপরও হয়। ভালো কবি সবাই ওয়ান পিস ওয়ান।
অদৃশ্য বলেছেন:
লুনা রুশদী........................চেষ্টাটি ভালো লাগলো। প্রকৃত ধারা ঠিক থাকলেই হলো............অনুবাদের কারনে মুলধারা পরিবর্তন না হলেই হলো।অনেক ভালো থাকুন।
লেখক বলেছেন: আপনি আমার অনুবাদ দেখেছেন, খুশী হলাম। আপনার লেখা আমার ভালো লাগে।
লেখক বলেছেন: খুব ভালো করছেন! মেইল কই আমার?
বাফড়া বলেছেন:
আমরা কি কোন সাজেশান দিতে পারি শব্দ বদল করা নিয়ে... অরথাত পাঠকের মতামত...
লেখক বলেছেন: অবশ্যই পারেন। বলেন।
One piece made
কারিগর dead.
Clinton সাহেব কিছু অনুবাদ করেছেন শুনেছি।
লেখক বলেছেন: আপনি Clinton Seelyর কথা বলছেন? হ্যাঁ উনার অনেক লেখাপড়া জীবনানন্দ বিষয়ে। এই অনুবাদটা যে বইয়ের কালেকশানে আছে (মানে আছে কিনা জানি না, বইও আছে কিনা তাও জানি না!) তাতে ক্লিনটন সীলিরও অনুবাদ থাকার কথা।
সহেলী বলেছেন:
সময় করে আমার ২২ বছর পরের ভ্যালেন্টাইন ডে দেখে আসবেন । কবিতাটা মনে করিয়ে দিয়ে মন খারাপই হল!
লেখক বলেছেন: অবশ্যই দেখবো। অফিস থেকে বাসায় ফিরি আগে!
বাফড়া বলেছেন:
সরি আমি পুরাটা পড়ি নাই... পয়লা দুই লাইনের জন্য সাজেশান...Amidst a vast meadow the last time when I met her
I said: ‘Come again a time like this এর বদলে
Amidst a vast meadow the last time we met,
said: ‘Come again a time like this লেখা যায় না? যার সাথে মিট করা হইছে তার পরিচয় একটু পরেইতো বুঝা যাইব... এত ডিটেলসে শব্দ খরচ করার কি দরকার? আর said এর আগের i বাদ দেয়া যায় এই ভাইবা যে কে কইছে তা This been said, I came back home এই অংশ পড়লে আভাস পাওয়া যায়, ডাইরেক্ট না বুঝা গেলেও।
আপনি কবিতাটা অনুবাদ করার চেষ্টা /সাহস করছেন দেখে ভাল লাগল... খুবই অনুপ্রাণিত বোধ করলাম...
ওহ... সাজেশান দিয়া বেশী পাকনামি কইরা ফেলছি মনে হইতাচে এখন.. সেক্ষেত্রে ক্ষমাপ্রার্থী
লেখক বলেছেন: এইখানে পাকনামির কিছু নাই। আমি ব্লগে লেখা দেয়া মানেই মতামত, সাজেশান এই গুলি জানার জন্যই। এখন আধা ঘুমের মধ্যে আছি। পরে আপনার মতামত নিয়ে চিন্তা করে জানাবো।
অিনেকত বলেছেন:
চেষ্টা টা ভাল, কিন্তু আসলে জীবনানন্দ কে ইংরেজীতে কেমন যেন বেসুরো লাগছে । তারপরও ধন্যবাদ অনুবাদের জন্য ।
তাহ্লীল আহেমদ চৌধুরী বলেছেন:
কবিতাটা দারুন লাগল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।যদিও ইংরেজিটা পড়লাম না
সাম্বাদিক বলেছেন:
দারুন অনুবাদ করেছেন সরাসরি প্রিয়তে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













