আমার প্রিয় পোস্ট
- তার অপেক্ষা ... - তেরো
- ক বি তা পু ন মর্ু দ্র ণ > 12 . ঊনিশ শো চৌত্রিশের # জীবনানন্দ দাশ (1899-1954) - ব্রাত্য রাইসু
- আকাশ দেখার প্রতীক্ষায় - রাজিব সালেহিন
- তোমার শেষ পর্যন্ত - অদৃশ্য
- দ্বান্দিক ভাবনা বিষয়ক আজাইরা প্যাঁচাল-৪৩ - শ খি আ ঈয়ন
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- || আমার ভেতর আমি || - পিঁয়াজু
i'm lost and alone and i'm fair and i'm free you am what you is and i are who i be what i'm lacking in strength i make up for in smarts you keep your stability i'll keep my heart

আমার ক্লান্তি
২৩ শে জানুয়ারি, ২০০৬ রাত ১:১৫
আর পারি না আর পারি না আমার ভীষণ ক্লান্ত লাগে
আর জমেনা আর জমেনা রঙীন স্বপ্ন মনের তলায়
যা আছে আর যা কিছু নেই যাচ্ছে ধুয়ে বৃষ্টি ধারায়
আর পারি না আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায়।
তোমার তুমি তোমাতে নেই, আমার আমি হচ্ছে বিলীন
নষ্ট হচ্ছি কষ্ট পাচ্ছি, জমছে ধুলো ভালোবাসায় ।
বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে, বৃষ্টি আমার চোখের পাতায়
আর পারি না আর পারি না, আমার ক্লান্তি আমায় কাঁদায়।
অতীত এবার বিদায় জানায়, জল টলমল বর্তমান আর
আগামীকে দেখছি এবার ঘনিয়ে আসা সন্ধ্যাবেলায়।
যাচ্ছে ধুয়ে সব কথা সুর সব ঝংকার গানের খাতায়,
আর পারি না আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায়।
রাত্রি নামে নিরেট নিকষ, ধুসর স্মৃতি ক্লান্ত বিবশ
ঘুমায় আকাশ, তুমি ঘুমাও, বৃষ্টি পালায়, ঝড় থেমে যায়।
শিউলি ফুলের সুবাস মেখে আমার এ রাত বয়ে যায়।
আর পারি না আর পারি না আমার ক্লান্তি আমায় কাঁদায়।
কথা: লুনা রুশদী, 200
0 সুর: সুমন (অর্থহীন)
এ্যালবাম: বিবর্তন, অর্থহীন
প্রকাশ করা হয়েছে: কবিতা -লুনা বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৬ রাত ১:৩০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মলি বলেছেন:
আরে এই গানতো আমার খুব পছন্দের।
জাকির বলেছেন:
লুনা ঃ গানের কথায় একটি ভূল আছে বলুনতো ভূলটি কি ?
অতিথি বলেছেন:
ভাল না! ভাল না!!
অতিথি বলেছেন:
আমি বল
হাসিন বলেছেন:
সুমন হচ্ছে আমার ফেভারিট সিঙ্গার, অর্থহীনের বেশিরভাগ গান খুবই চমৎকার।
অতিথি বলেছেন:
আমার বলার কিছু নাই।এই
হাসিন বলেছেন:
মাই গড!! আমি এতক্ষনে বুঝলাম যে লিরিক আপনার লেখা। আমি সারপ্রাইজড। সত্যিই দারুন।
কামাল বলেছেন:
গানটা শুনিনি কখনো। লিরিকটা সত্যিই অসাধারণ।
শাহানা বলেছেন:
গানের প্রশংসা সবাই তো করছেই, আমি আর নতুন করে না বলি। শুধু একটা কথা আমার মনে হচছে বিড়ালের ছবির উপর কপিরাইট করতে পারলে খারাপ হতো না। কিছু মনে করবেননা, এমনি ফাজলামো করলাম।
অতিথি বলেছেন:
লুনা আফা সিরিয়াস কথা যদি আপনের সন্ধানে না সুর করা কোন গানের কথা থাকে একটু আওয়াজ দিয়েন।
সনজয় বলেছেন:
কমেন্ট সহ্য হয় না তো লেখেন কেন? অন্যের ব্লগে তো দেখি আজাইরা কমেন্ট করেন।
muhib বলেছেন:
আমি ঠিক এই ধরণের ই একটা কবিতা পড়েছি। ওটা কি আপনার লিখা ছিল। ঠিক মনে করতে পারছিনা।জানালে খুশি হব।গানটা দারুন।
অতিথি বলেছেন:
হাসিন ভাইজান হবেনা। হাসিন আপনার চেয়ে ছোট তাকে হাসিন কিংবা হাসিন বাবু বলতে পারেন।
সঞ্জয়: আপনার মন্তব্যের উত্তরে লুনা রুশদী নাম নিয়ে আরেকজন মন্তব্য করেছিল। আমি তখন ঘুমাচ্ছিলাম। কোন কমেন্টই আমার অসহ্য হয় না ভাই, আর ওই মন্তব্যে ছিল 'বিষয় নিয়ে কথা বলুন" অথবা এইরকম কিছু, আমার কাছে কোন এইরকম 'নির্দিষ্ট' বিষয় বলে কিছু নাই। দেখেন না মঈনের ব্লগে ইংরেজী নিয়ে লিখে বকা খাইলাম? হাসিন, প্লিজ একটু দেখেন যাতে রেজিস্টার্ড নাম নিয়ে অন্য কেউ মন্তব্য করতে না পারে।
শাহানা: বিড়ালের ছবি দেয়ার সময় আপনার কথা ভাবছিলাম। কিন্তু এই বিড়ালটা একদম আমার বিড়ালের মত দেখতে। আর দেখে মনে হচ্ছিল খুব ক্লান্ত... তাই...
তেলাপোকা: একি কথা শুনি আজ মন্থরার মুখে! আপনি কি আমার লেখার প্রশংসা করলেন?? হায় হায়!
বলেছেন: আপনি যদি অনলাইন ম্যাগাজিন 'পরবাসে' পড়ে থাকেন, তাহলে আমার লেখা। তবে ওইটা ছড়া হিসাবে লেখা হয়েছিল, গানের সময় খানিকটা অদলবদল করা হয়েছে।
শেষ পর্যন্ত ভূতেও আমাকে ভালো বলেছে! আমি কি বেঁচে আছি নাকি....
ভূত বলেছেন:
এই গান আপনার লেখা!!! লুনা রুশদী ... বলতে বাধ্য হচ্ছি আপনি দারুন লেখেন। কিপ আপ দ্যা গুড ওয়ার্ক।
অতিথি বলেছেন:
লুনা ফাটটাফাটিট গান রে, কঠিন গান। ডোসটো চালাইয়া যা।
অতিথি বলেছেন:
মন্তব্য করলে নিজের নাম জুড়ে দেয়া যায়, এ কারনে কি-বোর্ডটিপে টিপে কয়েকটা শব্দ।লেখা নিয়ে মন্তব্য সংবিধান বিরোধী।কা তব কান্তা।লিখলে কর দিতে হয় না,মন্দ কি!
অতিথি বলেছেন:
জল পড়ে, পাতা নড়ে ।আপনার লেখা থেকে আপনাকে চেনার চেষ্টা করছি । লেখাটা আসাধারন । আর আপনি ??? লুনা রুশদী । তাই তো ?
অরূপ বলেছেন:
আমার একটা খুব প্রিয় গানের একটা এটা..
শব্দ স্বনন বলেছেন:
"শিউলি ফুলের সুবাস মেখে আমার এ রাত বয়ে যায়।"...একটা মাত্রা কম পড়ল না?সুর শুনি নি, কথাটা খুব ভালো লাগলো!
লেখক বলেছেন: মনে হয় মাত্রা কম আছে। আসলে আমি প্রথম যেটা লিখেছিলাম, ওইটা অন্যরকম ছিল আরেকটু। কিন্তু গানের সুরের সাথে মেলানোর জন্য পরে একটু কাটছাঁট করা হয়েছে। এটা অর্থহীন নামের একটা ব্যান্ডের গান। এ্যালবামের নাম - বিবর্তন।
ফটিক চাঁদ বলেছেন:
অদ্ভুত, এক কথায় অদ্ভুত সুন্দর !!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













