আমার প্রিয় পোস্ট

দিনে অন্ততঃ একবার বলুন- আমি বাংলাদেশকে ভালোবাসি....

কমরেড মাও সে তুং এর কলাম (পর্ব-২)

১৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৯

শেয়ারঃ
0 0 0

নয়া গণতন্ত্র সম্পর্কে (জানুয়ারি ১৯৪০)

১. চীন কোন পথে?

জাপ-বিরোধী প্রতিরোধ যুদ্ধ শুরু হওয়ার পর দেশব্যাপী জনসাধারণের মধ্যে একটা স্ফূর্তি ও উদ্দীপনার ভাব দেখা দিয়েছি।। আগে যারা ভুরু কুঁচকে থাকতো, তাদের আর দেখা মিলত না; কারণ সবাই বিশ্বাস করেছিলো যে, আমাদের জাতি শেষ পর্যন্ত অচল অবস্থা থেকে বেরিয়ে আসবার একটা পথ খুজেঁ পেয়েছে। কিন্তু সম্প্রতি আপোষ করার ও কমিউনিজম-বিরোধিতার কলরব আকাশ বাতাস ভরে ফেলেছে এবং জনসাধারণকে আবার একবার বিভ্রান্তির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক কর্মী ও তরুণ ছাত্রেরা সর্বাপেক্ষা অনুভূতিপ্রবণ বলে তারাই সর্বপ্রথমে এর দ্বারা প্রভাবিত হয়েছে। 'কি করা যায়?' 'চীন কোন পথে?' প্রভৃতি প্রশ্ন আবার উত্থাপিত হচ্ছে। এই জন্যই 'চীনা সংস্কৃতি' [প্রচারকার্য সম্পর্কে চীনা কমিউনিস্ট পার্টির জাতীয় সম্মেলন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ১৯৫৭ সালের ৬ মার্চ থেকে ১৩ মার্চ তারিখ পর্যন্ত পিকিংয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এবং প্রাদেশিক (বা কেন্দ্রশাসিত শহর) স্তরের পার্টির প্রচার, সংস্কৃতি ও শিক্ষা বিভাগের ৩৮০ জনেরও বেশি দায়িত্বশীল কর্মী এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। তা'ছাড়া বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, সংবাদপত্র ও প্রকাশনালয় প্রভৃতির বিভিন্ন বিভাগ ও সংস্থার শতাধিত পার্টি-বহির্ভূত লোকও এই সভায় যোগদান করেছিলেন।] নামক সাময়িক পত্রিকায় প্রকাশনার সুযোগে চীনের রাজনীতি ও চীনের সংস্কৃতির ধারা সম্পর্কে কয়েকটা কথা বললে হয়ত কিছু উপকার হতে পারে। সাংস্কৃতিক সমস্যার ব্যাপারে আমি অনভিজ্ঞ, এ সম্পর্কে আমি গবেষণা করার আশা রাখি এবং গবেষণা করতে কেবল শুরু করেছি। সৌভাগ্যবশত: এই বিষয় নিয়ে ইয়েনানের আমাদের অনেক কমরেড ইতিপূর্বেই বহু বিশদ ও বিস্তৃত প্রবন্ধ লিখেছেন। আমার এই সাদামাঠা কথাগুলি নাট্যানুষ্ঠানের পূর্বাহ্নে ঘন্টা বাজানর যে উদ্দেশ্য সেই রকম উদ্দেশ্য সাধন করতে পারে। আমাদের মন্তব্যসমূহ জাতির সাংস্কৃতিক জীবনের অগ্রগামী কর্মীদের কিছু কিছু সত্যের সন্ধান দিতে পারে এবং তারা যাতে তাদের মূল্যবান অবদানসমূহ নিয়ে এগিয়ে আসতে উদ্ধুদ্ধ হন সে ব্যাপারে এগুলি কিছু প্রেরণা যোগাতে পারে। আমরা আশা করি, এর ভিতর দিয়েই সম্মিলিত আলোচনা শুরু হবে এবং তা থেকেই এমন নির্ভুল সিদ্ধান্তে পৌছানো যাবে বা আমাদের জাতির প্রয়োজনগুলো মেটাতে পারবে। 'বাস্তব তথ্যাবলী থেকে সত্যের সন্ধান করাই' হচ্ছে বিজ্ঞানসম্মত মনোভাব; 'আমি সবসময়েই নির্ভূল', 'আমি তোমাদের বলছি' প্রভৃতির মতো অহঙ্কারী মনোভাব নিয়ে সমস্যার সমাধান কোনো দিনই করা যায় না। আমাদের জাতি গভীর বিপদে নিমজ্জিত। কেবলমাত্র বিজ্ঞানসম্মত ও দায়িত্বশীল মনোভাবই আমাদের জাতিকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। সত্য একটি মাত্রই আছে এবং কেউ তার সন্ধান পেয়েছে কি না এই প্রশ্নের মীমাংসা আত্মগত অহমিকার উপর নির্ভর করে না, নির্ভর করে বাস্তবমুখী অনুশীলনের উপর। লক্ষ কোটি জনগণের বিপ্লবী অনুশীলনই সত্য বিচারের একমাত্র মাপকাঠি। আমি মনে করি, এই দৃষ্টিভঙ্গীকে 'চীনা সংস্কৃতি' প্রকাশ করবার মনোভাব হিসেবে গণ্য করা যায়।

 

প্রকাশ করা হয়েছে: কমরেড মাও সে তুং এর কলাম  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৯
সৈয়দ আমিরুজ্জামান্ বলেছেন: 'বাস্তব তথ্যাবলী থেকে সত্যের সন্ধান করাই' হচ্ছে বিজ্ঞানসম্মত মনোভাব;
কেবলমাত্র বিজ্ঞানসম্মত ও দায়িত্বশীল মনোভাবই আমাদের জাতিকে মুক্তির পথে নিয়ে যেতে পারে।
সত্য একটি মাত্রই আছে এবং কেউ তার সন্ধান পেয়েছে কি না এই প্রশ্নের মীমাংসা আত্মগত অহমিকার উপর নির্ভর করে না, নির্ভর করে বাস্তবমুখী অনুশীলনের উপর।
১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: 'আমি সবসময়েই নির্ভূল', 'আমি তোমাদের বলছি' প্রভৃতির মতো অহঙ্কারী মনোভাব নিয়ে সমস্যার সমাধান কোনো দিনই করা যায় না। আমাদের জাতি গভীর বিপদে নিমজ্জিত। কেবলমাত্র বিজ্ঞানসম্মত ও দায়িত্বশীল মনোভাবই আমাদের জাতিকে মুক্তির পথে নিয়ে যেতে পারে।

২. ১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৮
অগ্নিগিরি বলেছেন:
সৈয়দ আমিরুজ্জামান্ ভাই ঠিক বলেছেন।

ধন্যবাদ
১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: 'আমি সবসময়েই নির্ভূল', 'আমি তোমাদের বলছি' প্রভৃতির মতো অহঙ্কারী মনোভাব নিয়ে সমস্যার সমাধান কোনো দিনই করা যায় না। আমাদের জাতি গভীর বিপদে নিমজ্জিত। কেবলমাত্র বিজ্ঞানসম্মত ও দায়িত্বশীল মনোভাবই আমাদের জাতিকে মুক্তির পথে নিয়ে যেতে পারে।

 

মোট সময় লেগেছে ০.৯৭১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
--------
আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়
চিত চুম্বন-চোর কম্পন আমি থর-থর-থর প্রথম প্রকাশ কুমারীর!
আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল-ক’রে দেখা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ