somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মইন উ গংরা এখন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হতে প্রস্তুত : সাকা

১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূত্রঃ শীর্ষনিউজ
বিগত নির্বাচনে রের্কড ৮৭ শতাংশ ভোট কাস্টিংয়ের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, মইন উ আহমেদ, বারী , আমিন ও মাসুদউদ্দিন চৌধুরীরা এখন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ার লাইনে আছে। কারন এখন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের আলোচনা সভায় মইন উ আহমেদ প্রধান অতিথি হয়। তিনি অভিযোগ করে বলেন, সরকার অন্য সব অপরাধের বিচার করতে চাইলেও যারা পরিকল্পিতভাবে ওয়ান ইলাভেন সৃষ্টি করেছে তাদের বিচারের ব্যাপারে সর্ম্পূণ নীরব রয়েছে।টিপাইমুখ বাঁধ ও পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের প্রতিবাদে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম।১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্ম্পকে তার দেয়া বক্তব্যের পর আইন প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়ার বিষয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, বটতলার মানুষরা কে কোথায় কি বলল । তার জবাব আমি দিতে প্রস্তুত নই। বর্ষায় কোলা ব্যাঙ ডাকবেই তাতে হাতির কিছু আসে যায় না । এসব ডাক উপেক্ষা করেই হাতি সামনে এগিয়ে যাবে।বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার জন্য আওয়ামী লীগের ভেতরকার শক্তি দায়ী উল্লেখ করে সাকা চৌধুরী বলেন , উত্তরাধিকার সূত্রে আমার সন্তানদের যাতে আর যুদ্ধাপরাধের দায় বহন করতে না হয় সেজন্য যে কোন স্বার্থে ডাক শুনার সাথে সাথে আমি তাতে সর্মথন দিয়ে দেই।বিএনপি মহাসচিব সরকারের জনস্বার্থ বিরোধী কর্মকান্ডের তীব্র সমালোচনা করে বলেন টিপাইমুখ বাধ ও পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করলেও তা সরকারের কানে পৌছায় না। তিনি অবিলম্বে টিপাইমুখ বাঁধের তথ্য প্রকাশেরও দাবি জানান।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×