এম.এ আজিজ। বহু লোক তাকে আইজ্জা বলেও ডাকতো। কোন কোন যায়গায় দলবেধে লোকেরা শপথ নিতেও শুনেছি, তাদের কোন সন্তানের নাম আঃ আজিজ রাখবে না। আঃ আজিজের কাছে কোন বিক্রেতা জিনিসপত্রও বিক্রি করবে না বলে ঘোষণা দেয়ায় তার নিজ গ্রাম থেকে ট্রাকভর্তি সবজি নিয়ে এসেছিল গ্রামের লোকেরা....
ভোটার তালিকার নামে ভুতুড়ে ভোটার তালিকা তৈরী করে দেশের অনেক ক্ষতি করেছেন উনি। বর্তমান ক্ষমতাসীন সরকার বিরোধীদলে থাকাকালীন তার নামে মামলা করেছেন, রাজপথে আন্দোলন করেছেন.... কিন্তু ক্ষমতায় এসে তার বিরুদ্ধে কিছুই করতে পারেন নি। অনেক বড় বড় নেতা, আমলার বিরুদ্ধে নানা কারণে তদন্ত হলেও ভোটার তালিকা প্রকল্পের অনিয়মের কারণে কোন তদন্ত এখনো হয়নি।
আর একজন লোক নানা কারণে চারদলীয় জোট সরকারের সময় সমালোচিত হয়েছিল। উত্তরা ষড়যন্ত্র থেকে শুরু করে বিদ্যুত ও জ্বালানী খাতে দুর্নীতির জন্য তার দুর্নাম ছিল। হাওয়া ভবনের সাথে যোগসাজসে খাম্বা ব্যবসার সাথেও নাকি জড়িত ছিলেন। জনাব মাহমুদুর রহমান স্বয়ং শেখ হাসিনাকে বেলাজা মহিলা কিংবা কান্ডজ্ঞানহীন মহিলা বলে সম্বোধন করেছেন বলেও মিডিয়ায় প্রকাশ।
এই লোক দুজই বহাল তবিয়তে আছে। তাদের বিরুদ্ধে কোন মামলা কিংবা তদন্ত করার কোন খবর নেই। তারা কি সর্বময় ক্ষমতাধর?
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।