গত দু'দিনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বদৌলতে অনেকেই জেনেছেন, আমাদের অভিনেত্রী মিতা নূর এর শিশু সন্তান (জাতিসংঘের শিশু বিষয়ক সংজ্ঞায় ১৬ বছরের নিচে শিশু বলা হয়) একটি সার্চ ইঞ্জিন আবিষ্কার করেছেন। বাংলাদেশে যা একটি যুগান্তকারী আবিষ্কার। মিডিয়া কনফারেন্স হয়েছে আর সারা দেশে সুনাম ছড়িয়েছে। আসলে আইটি বিশেষজ্ঞদের অপমান করেছে বাংলাদেশের মিডিয়া, এর বেশি কিছু নয়।
আজ সকালে আমি শিশু আবিষ্কারকের মা মিতা নূরকে ফোন করেছিলাম। তিনি শুরুতেই আমাকে বললেন, তিনি আইটি সম্পর্কে তেমন বেশি জানেন না।
এই রকম একটা সাধারণ বিষয় নিয়ে কেন এত উচ্ছ্বাস? মিতানুর বলেছেন, এই সার্চ ইঞ্জিন নিয়ে প্রায় একবছর তিনি বিভিন্ন আইটি বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছেন। উনি নাকি সেক্রেটারিয়েটেও গিয়েছেন (বুঝতে পরলাম না, সেক্রেটারিয়েটের সাথে এর সম্পর্ক কি? প্রযুক্তি মন্ত্রণালয়ের লোকজনই তো আইটি সম্পর্কে জানে না)। উনি তার শিশু সন্তানের আবিষ্কার নিয়ে স্বয়ং মুহাম্মদ জাফর ইকবালের সাথেও কথা বলেছেন। মিডিয়া ব্যক্তিত্বদের সাথেও কথা বলেছেন। অবশেষে সবার গ্রিণ সিগন্যাল পেয়েই প্রেস কনফারেন্স করেছেন!!!!
আমরা এ কোন যুগে বসবাস করছি? আমার ইচ্ছে হচ্ছে, আগামীকাল একটা প্রেস কনফারেন্স করে বলি, ।। আমি বিনা পয়সায় একটা ওয়েবসাইট বানাতে পারি ।। ।। সামহোয়ার ইন ব্লগে বাংলায় লিখতে পারি ।। ।। ইয়াহুতে ই-মেইল পাঠাতে পারি ।।.......
[এই সুযোগে একটি কথা বলে নিই, আজ সকালে দু'জন সেলিব্রেটির সাথে কথা বলার সুযোগ হয়েছে আমার। একজন ফুটবলার আরিফ খান জয় অপরজন অভিনেত্রী মিতানূর। আরিফ খান জয় আমার পছন্দের ফুটবলারদের একজন]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

