মাহবুব হোসাইন : আমি আর স্বাধীনতা বিরোধী হতে চাই না এমন মন্তব্য করে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, আমার মরহুম বাবা পাকিস্তানের পে ছিলেন বলে ছেলে হিসাবে আমাকেও পাকিস্তানের পক্ষের লোক বলা হচ্ছে। আমার সন্তানদের যেন এই কথা আর শুনতে না হয়, সে কারণে যেখানেই ‘স্বাধীনতা’ শব্দ শুনি, সেখানেই চলে যাই। আমি আর স্বাধীনতা বিরোধী থাকতে চাই না, পক্ষের শক্তি হতে চাই। ভারতের ৭ রাজ্যে স্বাধীনতা আন্দোলন চলছে, আমি কি এর বিপক্ষে থাকতে পারি?
সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর শুনতে পাই আমি যুদ্ধাপরাধী, জোহরের নামাজের পর শুনি আমি বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আসরের পর শুনি আমি দশ ট্রাক অস্ত্রের সঙ্গে জড়িত আর মাগরিবের সময় শুনি আমার সংসদ সদস্য পদই নেই। গতকাল সোমবার প্রেসকøাবে তাঁতী দলের এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। ১৫ আগস্ট সম্পর্কে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, আমাদের কাঁদতে বলা হচ্ছে। কাঁদো বাঙ্গালী কাঁদো। ঢাকা শহরের এমন কোন দোকান্দার নেই যারা কাঁদেনি। পকেটে হাত দিচ্ছে আর কাঁদছে। মানুষকে কাঁদাতে চাইলে কাঁদানো যায় এটা শিখলাম। আওয়ামী লীগের কিছু নেতার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, বর্ষাকালে চারপাশে কিছু ব্যাঙ ডাকাডাকি করবে, কিন্তু হাতি তার পথ চলতেই থাকবে। আওয়ামী লীগের কে কি বলছে তার আবার প্রতিক্রিয়া! এগুলোতো প্রতিক্রিয়ার মধ্যে পড়ে না। ১৫ আগস্ট যেসব নেতার কোন খবর ছিল না, সেইসব অর্বাচিনরা আজ আদব শেখাতে চায়। ভাষা, আচরণ নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, সাবেক সেনা প্রধান মইন উ আহমেদ, বিহারী আমিন ও বারীসহ ওয়ান ইলেভেনের নায়করা আওয়ামী লীগের প্রেসিডিয়াম হতে লাইনে আছেন। আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ আর আমার ঘনিষ্ট বন্ধু সুরঞ্জিত সেন গুপ্তরা প্রেসিডিয়ামে জায়গা না পাওয়ায় অনেক আসন খালি হয়েছে। মইনদের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। দেশের মানুষ নানা হিসাব-নিকাশ কষেছে, কিভাবে ৮৭ শতাংশ ভোট কাস্ট হলো? আমেরিকায় আওয়ামী লীগের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছেন মইন উ আহমেদ। আওয়ামী লীগ সব বিচারের কথা বলে, কিন্তু ওয়ান ইলেভেনের নায়কদের বিচারের কথা কেউ বলে না।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



