somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... কিছু মজার ছবি- ৫ কিছু মজার ছবি- ৪
দুটো ছবি আমার নিজের তোলা
ধানমন্ডি লেকের এক যায়গায় এই সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার নয়]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29035709 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29035709 2009-11-01 09:42:14
জোবাইদা রশিদ কি বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রশিদের স্ত্রী নন?
অত্যন্ত হাস্যকর প্রশ্ন। মেহনাজ রশিদ খুনি রশিদের মেয়ে। খুনি রশিদের স্ত্রী জোবাইদা রশিদের মেয়ে। জোবাইদা রশিদ কি খুনি রশিদের স্ত্রী নন?]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29032715 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29032715 2009-10-27 13:16:47
খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন: বিএনপি'র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল বলেছেন: এই সরকারকে (আওয়ামীলীগ) ১০ মাস সময় দেয়া হয়েছে। আর সময় দেয়া হবে না।

আমার একটা প্রশ্ন করতে মন চাইছিলো: এই ব্যাটা, তুই সময় দেয়ার কে রে?]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29032609 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29032609 2009-10-27 09:54:47
রবি চৌধুরীর সাথে কিছু সময়
রবি চৌধুরী লিখে সার্চ দিতেই একটা ওয়েবসাইট পেয়ে গেলাম। রবি চৌধুরীর অডিও ভিডিও গান এখানে আপলোড করা। আমার সাথে বসে তার গান শুনল, ভিডিও দেখল। উনি অবাক হলো আমার এতো গান ওয়েবসাইটে আপলোড করা? এজন্যই তো কেউ অ্যালবাম কিনে না!

আমি বললাম, অনলাইনে তো প্রায় সবার গানই আছে। অ্যালবাম কিনবে কি করতে?

ঠিকানাটা চাইলো। লিখে দিলাম। ভাবছি- অনলাইনে ফ্রি গান পাওয়া যায়- এটা কি রবি চৌধুরী জানেনা? ]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29032172 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29032172 2009-10-26 15:03:36
কিছু মজার ছবি-৪ কিছু মজার ছবি-৩
আজকের ছবিগুলো আমার নিজের তোলা

কলিং বেল কি জিনিস এখানে গেলে বুঝার কোন উপায় নাই
কোকাকোলা কবে থেকে শেমাই(সেমাই) বানানো শুরু করলো?
অসপষ্ট নাকি অস্পষ্ট?
দেয়ালে লেখা মোটরসাইকেল রাখা নিষেধ; তাহলে ওগুলো কি?
রাত বারোটায় পিজি হাসপাতালে ডাক্তাররা কিসের মিটিং করে?
আজকাল যেখানে সেখানে প্রসবও করে?]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29032097 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29032097 2009-10-26 12:56:49
লেডি অফিসার্স... রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা'র একটা লাইন এরকম: পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু হবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর।

স্বাভাবিক প্রতিযোগিতা ছাড়াও নানা ধরণের কোটায় ভর করে কর্মক্ষেত্রে পুরুষের ফাঁকে ফাঁকে মহিলারা ঢুকে পড়ছে। অনেক সাফল্যও তারা পেয়েছে বা পাচ্ছে; তাকে খাটো করে দেখার কোন অবকাশ নেই।

লেডি অফিসারদের নিয়েই আমার যত অভিযোগ। তারা এমনভাবে সেজেগুজে অফিসে আসবে যেন মিস বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে। উর্দ্ধতনদের প্রতি তাদের শিথীল আচরণ লক্ষণীয় হলেও বিপত্তি হলো অধ:স্থনদের। তারা এমন ভাব করে যেন, অধ:স্থনরা কোন কর্মেরই না। চাকরি করার কোন যোগ্যতাই বুঝি নিম্নপদস্থদের নেই।

আমার কপাল ভালো, সরাসরি কোন মহিলা বসের অধীনে এখনো কাজ করতে হয়নি। আশপাশের যে অবস্থা দেখছি- ভবিষ্যতে যদি মোগলের হাতে পড়ি, কি অবস্থা যে হবে!!]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29032061 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29032061 2009-10-26 11:41:31
মানবাধিকার সংগঠনগুলো কার স্বার্থে কাজ করে? ক্রসফায়ারে সন্ত্রাসী মারা আর বিনা চিকিৎসায় হতভাগাদের মারা, কোনটা মানবাধিকার সংস্থার কাছে প্রিয়?

চিকিৎসক নামধারী নরপশুরা এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছে
একুশে টিভি'র দুপুর ১টার খবর দেখছিলাম। লালবাগের এক হতভাগা স্কুল ছাত্রী ১৬ ঘন্টা ধরে ঢাকা মেডিকেলে অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে মারা গেছে । শিশুটির মায়ের কান্না হয়তো ক্ষণিকের জন্য আমাদের হৃদয় ছুয়ে যায়, আমরা আহত হই। কিন্তু আমরা কিছু করতে পারি না।

চিকিৎসকদের অবহেলায় রোগী মারা যাওয়া ঘটনা আমাদের দেশে নতুন নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে বহু বিড়ম্বনায় পড়েছি হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে। মানবসেবার লক্ষ্য নিয়ে ডাক্তার হওয়া অমানুষগুলো প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে (যদিও সবাই নয়)। আমাদের সরকার কিংবা মানবাধিকার সংস্থাগুলো থেকে কখনো কোন তৎপরতা দেখায়নি।

হাজার হাজার মানুষের ক্ষতি করে যে সন্ত্রাসীরা তাদের যদি ক্রসফায়ারে মারা হয় তাহলে ব্যাপক জনসাধারণ তাকে স্বাগত জানায়। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো মায়াকান্না জুড়ে। অথচ আমাদের দেশে অহরহ ডাক্তারদের অবহেলায় রোগী মারা যাচ্ছে, কোনদিন শুনিনি কোন মানবাধিকার সংস্থা এইসব নিরীহ, অবহেলিত মানুষদের পক্ষে কথা বলছে।

তাহলে হিউম্যান রাইটস বা মানবাধিকার সংস্থাগুলো কাদের স্বার্থে কাজ করে? সন্ত্রাসীদের স্বার্থে নাকি নিরীহ জনসাধারণের স্বার্থে?
]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29030044 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29030044 2009-10-22 13:58:06
১৬ ঘন্টা অপেক্ষা করে চিকিৎসা না পেয়ে ঢাকা মেডিকেলে মারা গেল এক স্কুল ছাত্রী
আনিছা নামের একটি ছোট্ট মেয়ে। লালবাগের অগ্রণী স্কুলের ছাত্রী।
১৬ ঘন্টা ধরে তার পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপেক্ষা করেও কোন ডাক্তারকে রোগীর কাছে আনতে পারেনি। মেয়েটি মা বলেছে, পায়ে ধরেও (ডাক্তার/নার্স) তার মেয়ের চিকিৎসা করাতে পারেননি।

অবশেষে বিনা চিকিৎসায় মারা গেছে হতভাগা মেয়েটি।

যেসব ডাক্তার/নার্স মানব সেবার উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করেন, তাদের কাছ থেকে আমরা কি পাচ্ছি?]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29030021 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29030021 2009-10-22 13:11:21
খালি গেমস খেলতে মন চায়, কিন্তু পারি না
ল্যাপটপ নেয়ার পর প্রথম কাজ মুভি দেখা। দ্বিতীয় কাজটা হলো গেমস খেলা। জোগাড় করেছি কিছু গেম কিন্তু খেলতে পারিনা। জুমা নামে একটা গেম (যা আন্ডা বাচ্চারাও খেতে পারে) ই শুধু বারবার খেলি।

]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29029020 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29029020 2009-10-20 15:28:10
সমুদ্রসীমা লংঘন: ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে বাংলাদেশ

[চীনা ওয়েবসাইট]]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29028897 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29028897 2009-10-20 11:17:10
মেয়েদেরই উচিত একটু এগিয়ে আসা.... মেয়েদের বুক ফাটে তবু মুখ ফাটে (ফোটে) না--- এই কথাটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। কিন্তু আসলে কথাটা বোধহয় এরকম হওয়া উচিত- ছেলেদের বুক ফাটে তবু মুখ ফোটে না।

মনের কথাটি একটা মেয়েকে বলতে ছেলেদের নানারকম দ্বিধা থাকতে পারে। হয়তো মেয়েটি প্রত্যাখ্যান করবে, নয়তো সামাজিক কোন ঝামেলায় পড়তে হবে... এইরকম বাধা ছেলেদের সামনে থাকতেই পারে। অনেক ছেলে আবার শুধুমাত্র মেয়েটির ভয়ে কুপোকাত। অনেককে বলতে শুনেছি, যার সাথে প্রেম করতে চায় তার সামনে গেলেই নাকি হাটু কাঁপে।

সাহসের দিক থেকে মেয়েদেরকে আমি বরাবরই এগিয়ে রাখি, বিশেষত: প্রেম ভালবাসার ক্ষেত্রে। কোন কোন মেয়ে যখন বুঝতে পারে একটি ছেলে তাকে কিছু বলতে চায়, তখন মেয়েটি নানা ভাব করে ছেলেটিকে ভয় দেখিয়ে মজা পেতে চায়। কিন্তু আসলে এতে মূল্যবান কিছু সময় নষ্ট হওয়া ছাড়া আর কোন লাভ হয় না।

যখন কোন মেয়ে বুঝতে পারে (মেয়েদের বুঝার ক্ষমতাও বোধহয় ছেলেদের চাইতে বেশি) ছেলেটি তাকে কিছু বলতে চায় তখন তাকে অভয় দেয়া উচিত। আর যদি সে নিজেই কিছু বলতে চায় তখন সময় ক্ষেপণ না করে দ্রুত বলে দেয়া উচিত। ভয় পাওয়ার কিছু নেই, ছেলেরা সাধারণত মেয়েদের মনের কথা জানতে পারলে খুশিই হয়, রাগ করেনা।






[যে বাসায় প্রায়ই যাই সেই বাসায় একটা মেয়ে থাকে। ভয়ে আমি তার সাথে কথাই বলতে পারিনি। অথচ মেয়েটা যখন নিজে থেকেই আমার সাথে কথা বলতে আসলো তখন আমার জন্য সব সহজ হয়ে গেলো। আমি চাই মেয়েরাই আগে বলুক, তাতে বরং দু'জনের জন্যই ভালো। তবে পাঠকদের একটু দৃষ্টি আকর্ষন করতে চাই- কেউ যদি মনে করে থাকেন মেয়েটার সাথে আমি প্রেম করছি তাহলে ভুল করবেন, ঘটনা সেরকম না।]

পিঠের চামড়া বাঁচানোর পরিস্থিতি হলে পোস্টটি ডিলিট মারতে হবে

]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29028867 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29028867 2009-10-20 09:42:38
সামুর হেডিংয়ে রিক্সার ছবি কেন?
সামুর হেডিংয়ে রিক্সার ছবি কেন, কেউ বলতে পারেন?]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29028447 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29028447 2009-10-19 14:24:03
তেজগাঁও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে ভয়াবহ আগুন, নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী ও সেনা-নৌ-বিমান বাহিনীর সদস্যরা, হেলিকপ্টার তলব.....]]> http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29027828 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29027828 2009-10-18 13:57:01 উরুমচির ৫ জুলাইয়ের ঘটনায় জড়িত অভিযুক্ত ব্যক্তিদের ওপর ন্যায়সংগত রায় দেয়া হয়েছে গত কয়েক দিন উরুমচির ৫ জুলাইয়ের ঘটনা সম্পর্কিত রায়ের ফলাফল প্রকাশিত হয়েছে । গোটা ঘটনা থেকে বোঝা যায় , এটি দেশ-বিদেশের তিনটি শক্তির যোগসাজশে সৃষ্ট হামলা,ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের একটি সহিংস অপরাধমূলক ঘটনা । এর উদ্দেশ্য হল সিনচিয়াং জাতির মধ্যে সংঘর্ষ ও সমাজের অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং সিনচিয়াংয়ের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতির উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বানচাল করা । কিন্তু তাদের বিচ্ছিন্নতার অপচেষ্টা কোনোভাবে সফল হবে না ।

১৫ অক্টোবর চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমচি শহরের গণ আদালোতে ৫ জুলাইয়ের ঘটনার তিনটি গুরুতর মামলার রায়ের ফলাফল প্রকাশিত হয়েছে । এর মধ্যে তিনজন অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে এবং এদের যাবজ্জীবন রাজনৈতিক অধিকার বাতিল করা হয়েছে । এর আগে ১২ অক্টোবর আদালতে অন্য ৭জনের মধ্যে ৬জনকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে এবং যাবজ্জীবন রাজনৈতিক অধিকার বাতিল করা হয়েছে । ইচ্ছামতো হত্যা, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগে এদের বিরুদ্ধে এ রায় দেয়া হয় ।

৫ জুলাইয়ের ঘটনায় মোট ১৯৭জন মারা গেছে , প্রায়১৬০০জন আহত হয়েছে এবং সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৬ কোটি ৯০ লাখ রেনমিনপি । চীনের আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা ইনস্টিটিউটের নিরাপত্তা ও কৌশল গবেষণালয়ের প্রধান লি ওয়েই বিশ্লেষণ করে বলেন , রাবিয়া কাদিরের নেতৃত্বাধীন " বিশ্ব উইগুর সম্মেলনের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল তথাকথিত স্বাধীন দেশ গঠন করা । বিদেশের চীন বিরোধী শক্তির সমর্থন পাওয়ার জন্য তাদের উস্কানি ও প্ররোচনায় ৫ জুলাইয়ের ঘটনার সৃস্টি হয়েছে ।

২৬ জুন দক্ষিণ চীনের কুয়াংতু প্রদেশের সাওকুয়াং শহরে সিনচিয়াংয়ের শ্রমিক ও স্থানীয় শ্রমিকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে । এটা একটি সাধারণ ফৌজদারী মামলা । কিন্তু বিশ্ব উইগুর সম্মেলন এর অজুহাতে ৫ জুলাইয়ের ঘটনা সৃষ্টি করেছে । বিশ্ব উইগুর সম্মেলনের প্ররোচনায় ৩ জুলাই কিছু পূর্ব তুর্কিস্তানী ব্যক্তি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অষ্ট্রিয়া এবং তুরস্কসহ ২২টি দেশস্থ চীনা দূতাবাসের সামনে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেছে । অলিম্পিক গেমস চলাকালে তিব্বতের কিছু কিছু লোক সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে । মশাল নেভানোর চেষ্টা চালিয়েছে এবং মশাল রিলে বাধা দিয়েছে । কিন্তু অলিম্পিক গেমস চলাকালে আমরা কিছুই করতে পারিনি । এবার আমাদের সুযোগ এসেছে । কথা বলছেন চীনের উইগুর ভাষার বাতাস নামে ওয়েবসাইটের কর্মকর্তা আহমাদ তুর্সন । অভ্যন্তরীন সংস্থার একজন প্রধান কর্মকর্তা হিসেবে তিনি বিদেশের সঙ্গে যোগসাজশ করে ৫ জুলাইয়ের ঘটনা সৃষ্টি করেছেন । তার উস্কানি ও প্ররোচনায় ঘটনার সময় ও স্থান স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে । ৫ জুলাই রাতে কয়েক হাজার দুষ্কৃতকারী উরুমচি শহরের অনেক জায়গায় হামলা , ভাংচুর , লুটপাট ওঅগ্নিসংযোগ করে নিরিহ নাগরিকদের হত্যা করে । সেই রাত স্থানীয় অধিবাসীদের মনে কালো ছায়া ফেলেছে । কিন্তু ১৯৭ জন মানুষের মৃত্যুতে বিশ্ব উইগুর সম্মেলনের একটুও অনুতাপ হয়নি । ৬ জুলাই ভোরবেলা তারা জরুরী টেলিফোন সভার মাধ্যমে অভ্যন্তরের উইগুর জনসাধারণের মধ্যে ঘটনা সম্প্রসারিত করার অপচেষ্টা করেছে এবং চীনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টির অনুরোধ জানিয়েছে ।

তাদের ষড়যন্ত্র সফল হতে পারেনি । চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর সীমান্ত এলাকার ইতিহাস ও ভূগোল গবেষণালয়ের এসোসিয়েট গবেষক স্যু চিয়েনইং বলেন , সিনচিয়াংয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তির তত্পরতা কখনো বন্ধ হয়নি । কিন্তু এটা সিনচিয়াংয়ের মৌলিক স্থিতিশীলতা ও উন্নয়ন, বিভিন্ন জাতির জনগণের মহা সংহতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেনি । গত ১০-১২ বছরে সিনচিয়াংয়ের পরিস্থিতি খুবই ভাল ছিল। বলপ্রয়োগ ও সন্ত্রাসবাদী ঘটনা রোধ করা হয়েছে । সিনচিয়াংয়ের অর্থনীতির উন্নয়ন দ্রুত, জাতির মধ্যে সম্পর্ক ভাল । সিনচিয়াং এবং অভ্যন্তরের অন্যান্য অঞ্চলের সম্পর্ক দিন দিন নিবিড় হচ্ছে । এ কারণে বিচ্ছিন্নতাবাদী শক্তির স্বাধীন হওয়া সম্ভব হবে না ।

[চীনা ওয়েবসাইট]]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29027737 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29027737 2009-10-18 11:10:59
সাম্বা আস্ফালন কিংবা ব্রাজিলিয়ান কটাক্ষের জবাব দিতে সক্ষম হলেন ফুটবলের ঈশ্বর অবশেষে সাম্বা আস্ফালন কিংবা ব্রাজিলিয়ান কটাক্ষের জবাব দিতে সক্ষম হলেন ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা।
ব্রাজিলের কোচ কার্লোস ঠোঙ্গা'ও সেদিন বলে বসল, তিনি চান আর্জেন্টিনা বিশ্বকাপ খেলুক। আর্জেন্টিনা না থাকলে বিশ্বকাপ ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে। কথায় আছে, হাতি গর্তে পড়লে নাকি চামচিকাও লাথি মারে। ম্যারাডোনার অবস্থাও অনেকটা সেরকম হয়ে পড়েছিল। ভাল ছাত্র ভাল শিক্ষক হতে পারেনা হতে শুরু করে হেন কটাক্ষমার্কা বিশেষণ নেই যা ম্যারাডোনার ক্ষেত্রে ব্যবহৃত হয়নি। আসলে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচ খুব খারাপ ফলাফল বয়ে এনেছে মূলত: ভাগ্যের কারণেই। দলে যারা খেলেছেন, ব্রাজিল কিংবা অন্যান্য দলের চেয়ে তাদের যোগ্যতা কোন অংশে কম নয়।

কটাক্ষ করে এই ব্লগেও অনেক পোস্ট এসেছে। কেউ কেউ সাইড লাইনে ম্যারাডোনার নিস্ফল আস্ফালন দেখে মজা পেতে চান। কিন্তু একটা কথা সবারই মনে রাখা উচিত- সব দিন সমান যায় না। পরপর দু'ম্যাচ জিতে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে ম্যারাডোনার দল।

বাংলাদেশের ফুটবল দর্শকদের প্রায় ৮৫% ই (আমার ধারণা) আর্জেন্টিনা'র সমর্থক। নিশ্চই সারা বিশ্বের আর্জেন্টিনা সমর্থকদের মতো তারাও খুশি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বাংলাদেশের আকাশে হয়তো উড়বে হাজার হাজার নীল-সাদা পতাকা।

আর্জেন্টিনার জন্য শুভকামনা। বিরোধীদলের জন্য সমবেদনা।]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29026065 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29026065 2009-10-15 09:55:57
ভারতের নেতাদের চীন-ভারত ভূভাগের বিতর্কিত অঞ্চলে যাওয়ার জন্য চীনের অসন্তোষ প্রকাশ
ভারত সরকারের নেতারা চীন ও ভারতের সীমান্তের পূর্ব অংশের বিতর্কিত অঞ্চল সফর সম্পর্কে এ দিন মা চাও স্যুই বলেন, চীন-ভারত সীমান্ত কখনও আনুষ্ঠানিকভাবে চিহ্নিত হয়নি। চীন সরকারের সে অঞ্চলের অবস্থান সবসময় স্পষ্ট। আমরা ভারতকে চীনের গুরুতর উদ্বেগের ওপর গুরুত্ব দিয়ে বিতর্কিত অঞ্চলে চ্যালেঞ্জ না করার অনুরোধ জানাচ্ছি। যাতে চীন-ভারত সম্পর্ক সুষ্ঠু উন্নয়নের জন্য অনুকূল হয়।

খোং চিয়া চিয়াঃ সিআরআই]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29025578 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29025578 2009-10-14 11:45:02
ব্লগার মাহবুব মাতিনের আত্মার শান্তি কামনা করি ভালোবাসি দেশ, ভালোবাসি নিজেকে, আর ভালোবাসি মৌনপ্রিয়কে, আমার সন্তান, আমার অস্তিত্ব, আমার সমস্ত সত্ত্বা জুড়ে আছে এই দুষ্টপ্রিয়টা

এরকম কয়েকটা লাইন লেখা মাহবুব মাতিন এর ব্লগে। হৃদয় ছুয়ে যাওয়ার মতো। তার লেখা, তার ব্লগ সবই রয়েছে। শুধু মানুষটাই নেই। ভাবতে বড় কষ্ট হয়।

মাহবুবের আত্মার শান্তি কামনা করছি।

প্রোফাইলে লেখাঃ
মৌনপ্রিয়, আমার ভালবাসা

যা আমি ধারণ করি, যা আমি বিশ্বাস করি, তা আমি নিদ্্বর্িধায় বলতে পারি ]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29025076 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29025076 2009-10-13 14:50:04
উরুমুচি'র ৫ জুলাই'র সহিংস ঘটনার তিনটি গুরুতর মামলার ৭জনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত
১২ অক্টোবর উত্তর-পশ্চিম চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমুচি'র মধ্য গণআদালত উরুমুচির ৫ জুলাই'র সহিংস ঘটনার তিনটি গুরুতর অপরাধমূলক মামলার প্রথমবারের বিচারে সাতজন আসামীর বিরুদ্ধে রায় দিয়েছে। ৬ জন গুরুতর অপরাধীকে মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।

গত ৫ জুলাই সন্ধ্যায় আবুকরিম আবদুওয়ায়েটসহ ছ'জন আসামী উরুমচি'র ৫ জুলাই'র সহিংস ঘটনায় নিরীহ জনসাধারণকে মারধর ও হত্যা করে, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটপাট করেছে। আইন অনুযায়ী এ ছ'জন আসামীর বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অপরাধের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামী তায়িরেজান আবুলিমিট ঘটনার পর নিজের অপরাধ স্বীকার করেছে এবং অন্য সন্দেহভাজনকে প্রেপ্তারে সহায়তা করেছে বলে তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।

সূত্রঃ সিআরআই]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29025009 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29025009 2009-10-13 13:13:16
আপনার ই-মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করেছেন?
আজ সকালে আমি আমার দুটো একাউন্টেরই পাসওয়ার্ড বদলে ফেলেছি। আমার মনে হয় সবারই উচিত ইয়াহু, জিমেইল কিংবা হটমেইলের পাসওয়ার্ড বদলে নেয়া; সেইসাথে স্প্যাম থেকে সতর্ক থাকা।]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29024996 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29024996 2009-10-13 12:54:59
ঢাকায় শুরু হচ্ছে চীনা ভাষা শেখার কনফুসিয়াস ক্লাসরুম
শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে (সেক্টর-৩, উত্তরা) ৩ মাস, ৬ মাস এবং ১ বছর মেয়াদী কোর্স চালু হচ্ছে।

ভর্তি ফি ১০০০/- টাকা, টিউশন ফি মাসিক ১০০০/- টাকা।

ক্লাসের সময়: সন্ধ্যা ৬ টা থেকে ৮টা।]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29024899 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29024899 2009-10-13 10:04:29
আপনার/আমার মূল্য কতটুকু? মূল্য ধরে রাখার উপায় কি? http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29024421 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29024421 2009-10-12 12:04:33 দেখেন তো, বাম দিক থেকে তৃতীয় ছবিটা কার?
দেখেন তো, বাম দিক থেকে তৃতীয় ছবিটা কার?
চিনতে পারছেন?]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29022299 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29022299 2009-10-08 10:41:34
আর পারছি না গুরু, সেই নার্সারী থেকে শুরু......
সেই ২৪ বছর ধরে
প্যান্ট শার্ট গুজে পড়ে
আর পারছি না গুরু
সেই নার্সারী থেকে শুরু

পড়ার যত ছেলেগুলো
সবার ঘরে বউ এলো
মা বলেন, মন দিয়ে পড়ো
না হলে বাড়ি ছাড়ো
আর পারছি না গুরু
সেই নার্সারী থেকে শুরু

অবশেষে মায়ের দয়া হলো
ঘরে ফুটফুটে বউ এলো
ফুলশয্যার রাতে, এক গুচ্ছ মালা হাতে
বউকে শুধাই
আমার জীবনে তুমি প্রথম, তোমার জীবনে আমিও কি তা ই?
বউ হেসে বলে-
আর পারছি না গুরু, সেই নার্সারী থেকে শুরু....
]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29022262 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29022262 2009-10-08 09:35:43
নকল সিডি ভিসিডি বাজারজাত প্রসঙ্গ র‌্যাবের ওয়েবসাইট থেকে ছবিটি নেয়া

প্রতিবার কোন নতুন ছবি রিলিজ কিংবা শিল্পীদের অ্যালবাম প্রকাশ হলেই সেটা নকল হয়ে যায়। পত্রিকাওয়ালারা খবর ছাপায় অমুক শিল্পীর ক্যাসেট নকল হয়েছে, অমুক ছবির পাইরেসী হয়েছে.....

আসলে মূল ব্যাপারটা কি? যারা সিনেমা তৈরী করে তারা যদি শুধু সিনেমা হলে গিয়ে দেখার সুযোগ সংরক্ষণ না করে ভিসিডি তে সেই ছবি রিলিজ দিতো তাহলে দর্শকের কষ্ট কমে যেত। সিডি বিক্রির টাকাও কোম্পানী পেতো। তেমনি গানের কিংবা নাটকের সিডিগুলো যদি বাজারমূল্যে ক্রেতাদের দেয়া হতো তাহলে নিশ্চই নকলবাজরা নকল করতো না। কিন্তু কোম্পানীগুলো বেশি দামে তাদের পণ্য বিক্রি করতে চায় বলেই তো সাধারণ ক্রেতারা নকল সিডি কম দামে কিনছে।

নকলবাজি বন্ধ করার আন্দোলন না করে কোম্পানীগুলো প্রতিযোগিতামূলক দামে যদি নিজেরাই সিডি তৈরী করে বাজারজাত করে তাহলে তো পাইরেসীজনিত সমস্যা থাকে না। নকলবাজীও বন্ধ হয়।

অনেকে বলতে পারে, অরিজিনাল সিডি মানে ভাল হয়। ভাল মানের সিডি দিতে কোম্পানীগুলো বেশি দাম ধার্য্য করতে বাধ্য হয়। এখানে একটি উদাহরণ দেয়া যেতে পারে- বিভিন্ন বই অফসেট এবং নিউজ কাগজ আকারে পাওয়া যায়। যে ভাল বই কিনতে চায় সে অফসেট পেপারের বই কিনবে বেশি দামে আর যে কমদামে কিনতে চায় সে নিউজ কাগজের বই কিনবে। ঠিক একই ভাবে যদি ভাল সিডির বেশি দামের পাশাপাশি কমদামী তুলনামূলক কম মানসম্পন্ন সিডি কোম্পানীগুলো বাজারজাত করে তাহলে তো পাইরেসী শূণ্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। কোম্পানীর লোকসান ঠেকানো সম্ভব অতি সহজেই। নকলবাজরা যদি এই কাজ করে সাফল্য পেতে পারে, কোম্পানীগুলো কেন সাফল্য পাবেনা?

মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়েছে। অনেক বেশি আধুনিক সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ হয়েছে। প্রায় প্রতিটি বাড়ীতে টিভি, ভিসিডি, কম্পিউটার ইত্যাদি যন্ত্র রয়েছে যা সিনেমা হলে গিয়ে অনেক সময় নষ্ট করে বিনোদন উপভোগ করার সমস্যা থেকে মানুষকে রক্ষা করেছে।

মানুষ নিজের বাড়ীতে যদি নিজের পছন্দমতো সময়ে বিনোদন উপভোগ করতে পারে তাহলে সিনেমা হলে যাওয়া কিংবা কোম্পানীগুলোর নির্ধারিত বেশি দামে সিডি কেনার মধ্যে যাবে কেন?

]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29021815 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29021815 2009-10-07 11:43:35
অবশেষে উদ্ঘাটন করতে সক্ষম হলাম লুঙ্গি রহস্য এনটিভির খবর ইউটিউব থেকে

গত দুই-তিন দিন ধরে ব্লগে লুঙ্গি নিয়ে বিরাট কাহিনী চলতেছে। আমি তো দিন-দুনিয়ার কোন খবরই রাখি না মনে হয়। নিজেকে খুব বোকা বোকা লাগছিল এই ভেবে যে, সবাই লুঙ্গি নিয়ে এত মাতামাতি করছে কেন? খুব করে খুঁটিয়ে পড়িনি বলে এর রহস্যও উদঘাটন করতে পারিনি।

অবশেষে আজ এর সমাধান পেলাম। ৩ অক্টোবর সাংবাদিক, কলামিস্ট ফরহাদ মাযহারকে ঢাকা ক্লাবে ঢুকতে দেয়া হয়নি লুঙ্গি পড়ে যাবার অপরাধে। অবশ্য তিনি আরো অনেক মর্যাদাসম্পন্ন অনুষ্ঠানে লুঙ্গি পড়ে গিয়েছেন। ইউটিউবে পাওয়া এনটিভি'র সংবাদটি এখানে তাদের জন্য শেয়ার করলাম যারা এখনো লুঙ্গি রহস্য উদ্ঘাটন করতে পারেননি।
]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29021315 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29021315 2009-10-06 11:20:58
আসুন চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র'কে দেখি; যার ডিজিটাল নাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র















ছবি ইন্টারনেট থেকে]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29020675 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29020675 2009-10-05 10:03:12
আজকের বিচ্ছু জোকস্ বাবা ও ছেলে
ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব।
বাবা : কিভাবে?
ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে।

ডাক্তারের পরামর্শ
ডাক্তার সাহেব, আমার ছেলে আমার কলম গিলে ফেলেছে তাড়াতাড়ি আসুন।
ডাক্তার : আপাতত পেন্সিল দিয়ে কাজ চালিয়ে নিন। আমি আসছি।

গরু কোথায়
এক লোকের গরু হারিয়ে গেছে, কোথাও সে খুঁজে পাচ্ছে না,
খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পার্কের এক কোণায় এসে বিশ্রাম করছে।
পার্কের অপর এক কোণে বসে প্রেমিক-প্রেমিকা আলাপ-আলোচনায় বিভোর,
প্রেমিক প্রেমিকাকে বলছে, আমি তোমার চোখে চোখ রাখলে পুরো পৃথিবীটাকেই দেখি।
এমন সময় পাশে বসে থাকা গরু হারানো লোকটি উঠে এসে বলে, আমি আমার গরুটা খুঁজে পাচ্ছি না, ভাই দয়া করে ওনার চোখে চোখ রেখে খুঁজে দেখে বলুন তো আমার গরুটা কোথায় আছে।

প্রেমিক-প্রেমিকা
বাড়ি থেকে পালাচ্ছে এক তরুণী। গেটের কাছে অপেক্ষা করছে তার প্রেমিক। উভয়ের মধ্যে কথা হচ্ছে
প্রেমিক : তোমার বাবা টের পাননি তো?
প্রেমিকা : উনি বাসায় নেই।
প্রেমিক : বল কী? এত রাতে বাসার বাইরে?
প্রেমিকা : আমাদের জন্য ট্যাক্সি ডাকতে গেছেন।

ডাক্তার-রোগী
রোগী : ডাক্তার সাহেব আমি খুব চুলকানির সমস্যায় ভুগছি। দয়া করে আমাকে একটা ওষুধ দিন।
ডাক্তার : দোকান থেকে এ ওষুধটা কিনে নিন।
রোগী : এতে কি চুলকানি সেরে যাবে?
ডাক্তার : আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি। যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন।

ডাক্তার বদলি
মহিলার প্রতি ডাক্তার, ঠিক আছে আপনার আগের ডাক্তার কি বলেছে?
রোগী : সে আমার সব কিছু বদলি ও পরিবর্তনের জন্য বলেছে।
ডাক্তার : তা আপনি এখন কি সিদ্ধান্ত নিয়েছেন?
রোগী : আমি ডাক্তার বদলি দিয়েই সর্বপ্রথম আরম্ভ করেছি।

জীবনে বিয়ে করব না
মাতবর : যখন এই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল তখন কি তুমি সেখানে উপস্থিত ছিলে?
সাক্ষী : জী হ্যাঁ।
মাতবর : তোমার এ ঝগড়া থেকে কি ধারণা হল?
সাক্ষী : হুজুর আমি জীবনেও বিয়ে করব না।]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29020165 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29020165 2009-10-04 11:37:07
তিয়েন আনমেন স্কোয়ারে চীনের ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানের কিছু ছবি ]]> http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29018633 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29018633 2009-10-01 15:33:25 আজ উদযাপিত হচ্ছে নয়াচীনের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সকালে চীনের রাজধানী পেইচিংয়ের বিভিন্ন মহল নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান উপলক্ষে কুচকাওয়াজ ও শোভাযাত্রা শুরু করেছে। চীনের গণ মুক্তি ফৌজের ১৪টি পদব্রজ দল, ৩০টি স্থল সাজসরঞ্জাম দল ও ১২টি বিমান বাহিনীর দল থিয়েন-আন-মন চত্বর অতিক্রম করার সময় হু চিন থাওসহ দেশের নেতৃবৃন্দ ও সারা দেশের জনগণ পরিদর্শন গ্রহণ করে। এসব দল চীনের সেনাবাহিনী গঠনের সর্বশেষ মান প্রদর্শন করে। এবারের কুচকাওয়াজে ৫০০টি সাজসরঞ্জাম ও ১৫০টিরও বেশি বিমান প্রদর্শিত হয়েছে। চীনের অতীতের জাতীয় দিবসের কুচকাওয়াজের মধ্যে এবারে প্রদর্শিত চীনের উত্পাদিত সাজসরঞ্জামের সংখ্যা সবচেয়ে বেশি এবং আকার সবচেয়ে বড়। জঙ্গী-১০ ও জঙ্গী-১১বিসহ নানা নতুন ধরনের জঙ্গী বিমান প্রথম বারের মতো এবার প্রদর্শিত হয়েছে। এটা হচ্ছে চীনের প্রতিরক্ষা ও সেনাবাহিনীর সর্বশেষ সাফল্যের সম্পূর্ণ প্রদর্শন। চীনের স্থল ,বিমান বাহিনীর বিশেষ সৈনিক ও সশস্ত্র পুলিশের সাজোঁয়াগাড়ীর চৌকস দলসহ বহু পেশাদার বাহিনী পয়লা অক্টোবর জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রথম বারের মত তাদের নৈপুন্য প্রদর্শন করেছে। এটি চীনের বিভিন্ন বাহিনীর পেশাগত মান আরো উচুঁ এবং বিভিন্ন হুমকি মোকাবিলা ও বৈচিত্র্যময় সামরিক দায়িত্ব সম্পন্ন হওয়ার সামর্থ্য উন্নত করার প্রতীক। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, চীনের প্রতিরক্ষা শক্তি অর্ধ যান্ত্রিকায়ন থেকে যান্ত্রিকায়ন ও তথ্যায়নের মিশ্র উন্নয়ন এবং একীকরণের যৌথ যুদ্ধের নতুন অতিক্রম বাস্তবায়িত হয়েছে।

কুচকাওয়াজের পর বিভিন্ন মহলের এক লাখ লোক ও ৬০টি ভাসমান লাইন নিয়ে গঠিত ৩৬টি দল ও ছটি সাংস্কৃতিক প্রদর্শনী থিয়েন আন মেন চত্বরে অনুষ্ঠিত হবে। ছাং আন সড়কে নয়া চীনের অব্যাহত উন্নয়নের প্রক্রিয়া প্রদর্শন করা হবে।



]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29018565 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29018565 2009-10-01 13:58:12
পাকিস্থান টি ২০ বিশ্বকাপ-২০১৪ আয়োজন করতে চায়? এত বড় স্পর্ধা ওদের? বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন তালিকা থেকে পাকিস্থানের নাম বাদ দেয়ায় পাকিস্থান ক্রিকেট বোর্ড ভারত আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দায়ী করছে। আইসিসি'র সর্বশেষ সভায় বাংলাদেশ প্রতিনিধির সাথে নাকি পাক প্রতিনিধি উচ্চবাচ্যও করেছে।

এখন তারা চায় টি ২০ বিশ্বকাপ ২০১৪ আয়োজন করতে। বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই তৎপরতা নি:সন্দেহে ক্ষমার অযোগ্য। বিসিবির উচিত এখনই পিসিবি'র কর্মকর্তাদের হুশিয়ার করে দেয়া যেন তারা বিসিবি'র সাথে লাগতে না আসে।]]>
http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29018554 http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/29018554 2009-10-01 13:27:28