ব্লগে কতদিন আছি জানি না কিন্তু আর কোনদিন যদি দেখি "রনি কোলকাতা" মার্কা আবার কেও দেশ/জাতি নিয়ে বাজে কথা বলছে, গালি দিছে, কটাক্ষ করছে, তাইলে আমি তার পক্ষেই থাকবো...তার পোস্টে একটা প্লাস দিয়ে বার হয়ে আসবো...
ছোট বেলা থেকে এখন পর্যন্ত যদি দেখি শত্রুরা ক্ষতি করতে চায়, তাইলে খারাপ লাগে না কারণ এইটাই তো তারা করবে কিন্তু কাছের মানুষ/যাদের উপর ভরসা করা যায়, তারাই যদি উল্টা পথে হাটে, কথা বলে, তাইলে খুব কষ্ট হয়...বলার ভাষা হারায়ে ফেলি, যেমন আজকে আমি বলার/লিখার ভাষা হারায়ে ফেলছি...
আমার ৩ টা পোস্ট, যা কালকে রাত থেকে করছিলাম, মডূরা মুইছা দিছে, এই কাজ কালকেও করছিলো কিন্তু তা ছিলো কলকাতার ব্লগ, যদিও আমি যতদূর জানি সামহোয়াইরইন হচ্ছে বাংলাদেশের ব্লগ..."রনি কোলকাতা" কে নিয়ে আমার পোস্ট দেওয়াই ভুল ছিলো..
ব্লগের কিছু কঠিন দেশপ্রেমিক আছে, আমি জানি না কয়জন অই কলকাতার ব্লগে গিয়ে প্রতিবাদ করছে (যা আমি করছি)...কিন্তু এই ব্লগে তারা এক এক জন কঠিন দেশপ্রেমিক.. এমন দেশপ্রেমিক গুলাই ৭১ এর আগে পাকি প্রেমিক ছিলো, ৭১ এ রাজাকার ছিলো, ৭২ এর পর আবার দেশপ্রেমিক হইছে (পাকি খেদাও আন্দোলনে করতেছে) এবং তারাই আবার রাজাকারদের বিচার করতে উঠে পডে লাগে...
আমারে এমন ২/৩ জন বলছিলো, আমি নাকি এইসবে জডিত এবং আমি প্রমাণ দিতে বলছি (সেই পোস্টেও মডুদের প্রবলেম, মুইছা দিছে), কিন্তু ২৪ ঘন্টা হয়ে গেলেও কেও প্রমাণ দিতে পারলো না... কিন্তু মুখে ঠিকি বড বড কথা বলে যাচ্ছে...কারণ মডু'দের তাদের প্রতি প্রশ্রয় আছে... প্রশ্রয় আছে দেখেই যে যাই বলুক অন্তত তাদের কেও কিছু বলার সাহস পায় না...
"রনি কোলকাতা" দেশকে নিয়ে বাজে কথা বলার ২৪ ঘন্টা পর তাকে ব্যান করা হয়, কিন্তু বাংলাদেশী নামক অন্য দেশের যেসব দালাল আছে, তাদের নিয়ে কথা বলার সাথে সাথে মডুর খুব এক্টিভ হয়...ঠিক আছে তাদের নিয়েই আমাদের মহামান্য মডুরা থাকুক...আমি লুথা, আমার নাম দেখলে অনেকের ঘেন্না আসে...
আমি জানি আমার এই পোস্টও খুব জলদি মুছে ফেলা হবে...তাই মডু'দের বলছি আমাকে না হয় মাইরাই ফালান...কারণ বার বার জেনারেল করার পরেও আমি যে লাউ সেই কদু...
তবে একটা কথা বলে যাই, যাদের জন্য আপনাদের এতো মায়া-দয়া, তারা যদি মীরজাফরী না করছে সামনে, তাইলে আমারে একটা গালি মাইরেন বাপ-মা তুইলা...
একটা কথা মনে রাইখেন, সময়ে সময়ে প্রমাণ হয়ে গেছে কারা খাটি এবং কারা ধান্দাবাজ... সময়ে এইটাও প্রমান হবে, লুথা কখনো ভুল কথা বলে নাই, ভুল ছিলো না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


