( এই পোস্টের সব কথাই আমার ব্যাক্তিগত মতামত। কেউ আমার কথায় আহত হলে আমি দুঃখিত )
এই ব্লগে প্রথম যখন আমার যাত্র শুরু হয় তখন খুব উৎসাহ নিয়ে ব্লগারদের পোস্টগুলো পরতাম, যেসব পোস্ট ভাল লাগত তা কপি করে রাখতাম এবং মন্তব্য করতাম। ভাল লাগত ব্লগারদের চিন্তাশীল, যৌক্তিক পোস্টগুলো। এরপর আস্তে আস্তে নিজেও কিছু লেখার চেষ্টা করলাম এবং উৎসাহের সাথেই ব্লগারদের মন্তব্যের উত্তর দিতাম। কিন্তু ইদানীং মনে হচ্ছে ব্লগটি তার আগের জনপ্রিয়তা ধরে রাখতে পাড়ছে না। পাড়ছে না তার আগের মান ধরে রাখতে। ব্লগে আসলে এখন পরিপক্ক, সুচিন্তিত, যৌক্তিক, মজার এবং শিক্ষামূলক পোস্টের চেয়ে অপরিপক্ক, হালকা, সস্তা এবং বিরক্তিকর লেখাই বেশী চোখে পড়ে। অনেক ব্লগারই তার লেখায় বেশী হিট পাওয়ার জন্য সস্তা ভাঁড়ামো বা অরুচিকর অপরিপক্ক লেখা পোস্ট করছেন। আর এসব লেখার ভিড়ে চাপা পড়ে যাচ্ছে ভাল পোস্টগুলো। কারন দেখা গেল এসব পোস্ট পড়তে পড়তে বিরক্ত হয়ে আর পরের পেইজগুলোতে যাওয়ার ইচ্ছে নষ্ট হয়ে যায়। তাই চোখের আড়ালেই থেকে যাচ্ছে পোস্টগুলো। আমি কাওকে লেখতে অনুৎসাহিত করছিনা। লেখুন কিন্তু লেখার মানের দিকে খেয়াল রাখুন। লেখে নিজেই একবার তা পরীক্ষা করুন ভালভাবে। নিজেই আগে সমালোচকের ভুমিকা পালন করুন। তারপর পোস্ট করুন। এমন পোস্ট করুন যা আপনার অনুভুতি, চিন্তাচেতনাকে প্রতিফলিত করে। সময় নিয়ে লেখুন। শুধু পোস্টের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে নয়। এমন পোস্ট করুন যা অন্যের জ্ঞানার্জনে সহায়ক হবে, যা অন্যের উপকার আসতে পারে। যা অন্যকে প্রভাবিত করতে পারে এবং তার চিন্তা চেতনাকে প্রভাবিত করতে পারে।
অনেকেই হয়ত আমার কথার সাথে একমত হতে চাইবেন না। অনেকেরই হয়ত খারাপ লাগবে কথগুলো। অনেকেই হয়ত মন্তব্য করবেন বা মনে মনে বলবেন “ বেটা আঁতেল কোথাকার” “জ্ঞান দিতে আসছে” ইত্যাদি ইত্যাদি। আমি জাস্ট আমার মতামতটি তুলে ধরেছি। আপনাকে জোর করছিনা। মেনে নেয়া বা না মানা আপনার ব্যাপার। আমার মতামত ভাল না লাগলে অগ্রাহ্য করুন। কিন্তু কোন গালাগালি নয়। মজার কৌতুক বা রম্য লেখা লেখুন কিন্তু সস্তা বা অরুচিকর ভাঁড়ামি করে নয়। যা সবাইকে নির্মল আনন্দ দিতে পারে এমন লেখাই লিখুন। আমার মনে হয় এডমিন প্যানেল এরও এই দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



