somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশ বছরে ভর্তি মাত্র ৩৪ জন : বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়

৩১ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদেশি ছাত্রছাত্রীশূন্য হয়ে পড়ছে প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। আশঙ্কাজনকভাবে কমতে শুরু করছে বিদেশি শিক্ষার্থী ভর্তির হার। গত দশ বছরে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে মাত্র ৩৪ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশিষ্ট শিক্ষাবিদরা মনে করছেন, রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিসংতাই এর জন্য বড় কারণ। এছাড়া অন্যান্য কারণের মধ্যে রয়েছে আন্তর্জাতিক র্যাংকিং-এ পিছিয়ে পড়া, ভাষাগত সমস্যা, সেশনজট, প্রচারের অভাব, অনুন্নত ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিদেশ বিষয়ক দফতর না থাকা, বিদেশে বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তাদের সঠিক উদ্যোগ ও দায়িত্ব পালনে অবেহলা। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীশূন্য হয়ে পড়বে বলে মনে করছেন তারা।
তথ্যানুসন্ধানে দেখা গেছে, ২০০১-০২ সেশন থেকে চলতি ২০০৯-১০ সেশন পর্যন্ত দশ বছরে মোট ৩৪ জন বিদেশি শিক্ষার্থী অনার্স ও পিএইচডিতে ভর্তি হয়েছে। ২০০১-০২ সেশনে ভর্তি হয়েছে ১ জন। ২০০২-০৩ সেশনে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। ২০০৩-০৪ সেশনে ভর্তি হয়েছে ১ জন ভারতীয় নাগরিক। ২০০৪-০৫ সেশনে ভর্তি হয়েছে ৭ জন। এদের মধ্যে ৪ জন নেপালি, ১ জন ব্রিটিশ, ১ জন প্যালেস্টাইনি ও ১ জন জাপানি। ২০০৫-০৬ সেশনে ভর্তি হয়েছে ৭ জন। এদের মধ্যে ৪ জন তুর্কি ও ৩ জন নেপালি। ২০০৬-০৭ সেশনে ভর্তি হয়েছে ৭ জন । এরা সবাই নেপালি। ২০০৭-০৮ সেশনে ভর্তি হয়েছে ৪ জন। এদের মধ্যে অনার্সে ২ জন নেপালি ও পিএইচডিতে ২ জন শ্রীলঙ্কান। ২০০৮-০৯ সেশনে ভর্তি হয়েছে ৫ জন নেপালি এবং সর্বশেষ চলতি শিক্ষাবর্ষ ২০০৯-১০ সেশনে ২ জন নেপালি শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ যাবত্ যারা ভর্তি হয়েছে তারা ম্যানেজমেন্ট, ফার্মেসি, জিন প্রকৌশল, আইন, আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, দর্শন, সমাজবিজ্ঞান ও চারুকলা বিভাগে ভর্তি হয়েছেন।
তথ্যানুসন্ধানে আরও জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব বিদেশি পড়তে আসে এদের সবাই এশিয়ার বিভিন্ন দেশের। এসব দেশের মধ্যে রয়েছে নেপাল, ভারত, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, প্যালেস্টাইন, তুর্কি, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইরান। তবে গত দশ বছরে পাকিস্তান, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইরানের কোনো শিক্ষার্থী এদেশে পড়তে আসেনি।
যে কারণে আসছে না শিক্ষার্থী : বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেন, ১৯৭০ থেকে ’৭৩ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালয়েশিয়া থেকে প্রচুর শিক্ষার্থী পড়তে আসত। এসময় মালয়েশিয়া এমনকি ব্রিটেন থেকেও অনেক শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো। তবে বিগত কয়েক দশক ধরে মালয়েশিয়াসহ ওইসব দেশ দ্রুত অর্থনৈতিক ও শিক্ষায় উন্নতি লাভ করেছে। ওইসব দেশের বিশ্ববিদ্যালয়গুলো মানসম্মত শিক্ষাব্যবস্থা চালু করেছে। এর ফলে তারা বাংলাদেশে এখন আর পড়তে আসছে না

সুত্র: আমারদেশ।

আপনার মতে বিদেশি শিক্ষার্থী না আসার কারণ কি কি?
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×