somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিঘির পানি বেচলেন আ.লীগ নেতা!

২৩ শে মে, ২০১০ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের সহস্রাধিক মানুষ কিছুদিন আগেও স্থানীয় একটি দিঘিতে গোসলসহ দৈনন্দিন কাজ করত। কয়েক দিন আগে আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা ওই দিঘির পানি মোষের খামারের মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় জনগণ।
জানা গেছে, খামারের কর্মচারীরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩০০ থেকে ৪০০টি মোষ দিঘির পানিতে গোসল করানোর জন্য নামান। এতে মোষের শরীরের ময়লা মেশায় দিঘির পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় গুচ্ছগ্রামের বাসিন্দা রুহুল আমিন অভিযোগ করেন, গুচ্ছগ্রামের বাসিন্দারা ছাড়াও আশপাশের গ্রামের কয়েক শ মানুষ প্রতিদিন লাইন ধরে এই দিঘির পানিতে গোসল করত, রান্নাবান্না, কাপড়চোপড় ধোয়াসহ গৃহস্থালির নানা কাজ করত। কিন্তু চারক্লার্ক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসাদ ও তাঁর কয়েকজন সহযোগী মিলে ওই দিঘির পানি কিছুদিন আগে সাত হাজার টাকায় বিক্রি করেন এলাকার এক মোষের খামারির কাছে। তাঁরা এর প্রতিবাদ করলে উল্টো তাঁদের হুমকি-ধমকি দেওয়া হয়।
চরক্লার্ক এলাকার মুকছুদ আহম্মদ জানান, চরের অধিকাংশ পুকুর ও ডোবা শুকিয়ে গেছে। তাই তাঁরা এই দিঘির পানি দিয়ে গোসলসহ প্রয়োজনীয় কাজকর্ম সারতেন। কেউ কেউ দিঘির এই পানি ফুটিয়ে পান করতেন। কিন্তু মোষ নামানোর কারণে দিঘির পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
গৃহবধূ দেলোয়ারা বেগম বলেন, ‘চরের মধ্যে কোনআনে বইর দোয়ার হানিও নাই, এই দিঘিত আমরা গোচল কইরতাম; রান্দার হানি নিতাম। আর অনগা বইষ (মোষ) নামনে হানিগাইন হেঁকেরহারি মত অই গেছে। কেয় ডরে মাতেও না, খোঁজও নেয় না। আমরা বো-ঝিরা হানির লাই কত কষ্ট করিয়ের।’
চরক্লার্ক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ দিঘির পানি বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, গুচ্ছগ্রামের (কলোনি) বাসিন্দারাই ওই পানি বিক্রি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সানাউল হক জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সূত্র: প্রথম আলো-২৩-০৫-২০১০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×