রেব এর একেকটা ফরেন কুত্তার ১ সপ্তাহের খানা পিনার তালিকা অনেকটা এই রকম:
সপ্তাহে তিনদিন ৭০০ গ্রাম কইরা গরুর গোস্ত, তিনদিন ১ কেজি কইরা মুরগীর মাংস, একদিন ৬০০ গ্রাম খাসীর মাংস। এছাড়া প্রতিদিন ১টা ডিম (সিদ্ধ না পোচ তা অবশ্য জানিনা) , ৩০০ গ্রাম চাইলের ভাত, ২৫০ গ্রাম সবজি আর ৫০ গ্রাম রুটিও আছে কুত্তা সাহেবের খাদ্য তালিকায়। আমি আইজকা হিসাব কইরা দেখলাম সপ্তাহে একেকটা চুর ধরাইন্না কুত্তার পেছন খরচ হয় ,বেশী না ১৪৩৩ টেকা কইরা।তাইলে দৈনিক যদি ২০০ কইরাও ধরি, মাসিক খরচ দাড়ায় ৬,০০০ টেকা ।(সূত্র: প্রথম আলো)
অন্যদিকে , দেশের এক জন গার্মেন্টস শ্রমিকের রাষ্ট্র স্বীকৃত ন্যূনতম মজুরী হইলো ১৪,৫০ টাকা। যা ৬০০০ টাকার ৪ ভাগের ১ ভাগের ও কম।ছোট বেলায় পড়া পন্ডিত মশাই আর কুত্তার এক ঠ্যাং এর তুলনা কইরা লেখা সেই গল্পটার কথা মনে পইরা গেল.........
ক্যান জানি মনটা খুব খারাপ লাগতাছে.....
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



