আমার প্রিয় পোস্ট

জীবনের কাছে চাওয়া পাওয়ার বেশী কিছু নাই। সারাদিন অদম্য গতি আর ক্লান্ত রাতে ......একাকী আমি, অদ্ভুত জীবন.....

ডিজিটাল ঢাকা বিশ্ববিদ্যালয় আরো কতদিন?

১৩ ই জুলাই, ২০০৯ ভোর ৪:০৯

শেয়ারঃ
0 0 0

ডিজিটাল ঢাকা বিশ্ববিদ্যালয় আরো কতদিন?
হলগুলোতে ইন্টারনেট চার্য মাসিক ৬৫০ টাকা। -- বীনা

টি এসসি কে স্কাই প্রযুক্তির আওতায় আনায় পরপরই থমকে গেছে ডিজিটালাইজেসন। নাকি আমরা এখন ডিজিটাল হয়ে গেছি তা ঠিক বুঝতে পারছিনা। তবে কলাভবনের বিভাগসমূহে খোঁজ নিয়ে দেখা গেছে অর্থনীতি, সামাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন প্রভৃতি কয়েকটি বিভাগ ছাড়া অন্যসব বিভাগ গুলোতে কম্পিউটার ল্যাব এখনোা শিার্থীদের কাছে সহজলভ্য হয়ে উঠেনি। আর হলগুলোতে ইন্টারনেট সেবা বেশ ব্যয়বহুল। মাসে ৬৫০ টাকা খরচ করতে হয় ইন্টারনেট সেবা পাবার জন্য। তারপরেও ধীরগতিতে নেট মাঝে মাঝে উধাও । কখনো সংযোগহীন অবস্থাতেও কেটে যায় দুই/তিন দিন। অথচ মাসের টাকা মাস শুরু হওয়ার আগেই পরিশোধ করতে হয়। নিজেদের প্রয়োজনেই ইন্টারনেট ব্যবহার করতে হয়। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে একরকম জিম্মি হয়ে থাকতে হয় শিার্থীদের। হলগুলোকে যদি অতি দ্রুত স্কাই প্রযুক্তির আওতায় আনা যায় অথবা যদি হলগুলোতে ইন্টারনেট সেবা সরবরাহের দায়িত্ব কর্তৃপ নিজের হাতে নিয়ে শিার্থীদের কে স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদান করতে পারে তাহলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। অন্যথায় ভাবতে হবে আমরা ডিজিটাল হয়ে গেছি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৯০০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্মম জীবনের প্রতিচ্ছবি Dhrubo1312@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ