somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে

১২ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Who are we? We find that we live on an insignificant planet of a humdrum star lost in a galaxy tucked away in some forgotten corner of a universe in which there are far more galaxies than people.
-Carl Sagan


সেই মহা বিস্ফোরণের পর থেকে সময়ের পথ চলা... শক্তি থেকে ক্রমশঃ জন্ম নেওয়া পদার্থ সমূহ... গড়ে ওঠা মহাবিশ্ব... গ্যাস, তরল থেকে আস্তে আস্তে কঠিন অবস্থা... ভূমিষ্ঠ (শুন্যস্থ?) হতে থাকা অজস্র শিশু তারাদের অগ্নি কান্না! তারা থেকে গ্রহ... গ্রহ থেকে উপগ্রহ... অণু পরমাণুদের উৎসব লেগে গেল যেন... সৃষ্টি সুখের উল্লাস অনন্ত মহাশুন্য জুড়ে... নক্ষত্রপুঞ্জ, ব্ল্যাক হোল, কোয়াসার, পালসার, নোভা, সুপার নোভা, ধুমকেতু, গ্রহাণুপুঞ্জ...
মিল্কি ওয়ে ছায়াপথের এক নিঃসীম কোণে এক নিরালা সূর্যের চারিপাশে ঘুরতে থাকে কিছু গ্রহ...
ঐ সূর্যের নীলাভ তৃতীয় গ্রহের উত্তাল সমুদ্রে কোন খেয়ালে জন্ম নেয় একরত্তি প্রোটিনের...
...
প্রাণ...
...
হয়তো কোন নিয়ম না মেনেই...
হয়তো নিয়ম মেনেই...
শুরু হয় মহাবিশ্বের এক বিস্ময়কর পাগলামি! প্রাণের বিবর্তন...
প্রকৃতির বিচিত্র খেয়ালে মাটির উপর পা ফেলে দাঁড়ায় মানুষ...
তৈরি হয় মন... এক জটিল জৈব অর্গানিজম যা ভাবনা চিন্তা করতে পারে...
যা হয়তো সারা মহাবিশ্বে এক এবং অদ্বিতীয়...
হয়তো অতীতে কোথাও হয়নি, আর ভবিষ্যতেও হবে না...
...
ভেসে যাওয়া শুন্যের সমুদ্রে... এক অনন্তের উদ্যেশ্যে... তোমার আমার মধ্যের শূন্যটা পাল্টে যাচ্ছে অহরহ... যা ফিরে আসে না কখনো...
প্রতিনিয়ত স্নান করা মহাজাগতিক রশ্মিদের ঝর্নায়... দূর দূরান্ত থেকে ভেসে আসা এক্স রশ্মি, গামা রশ্মি... ভেসে আসা আলোর তরঙ্গ... যার উৎস হয়তো বহুদিন আগেই ধংস হয়ে গেছে...
এ এক অনন্ত যাত্রা...
...
এই রহস্যময় নীল গ্রহের এক ভূমিখন্ডে রাত গভীর হয়... আকাশের দিকে মুখ তুলে চাই... অজস্র তারারা মিটমিট করে কত কথা বলতে চায়, তরঙ্গ সংকেত পাঠিয়ে চলে বিভিন্ন মাত্রায়... প্রসারিত হতে থাকা মহাবিশ্বের চারিদিক থেকে ছুটে আসা নিউট্রিনো স্রোত শরীর ফুঁড়ে চলে যেতে থাকে... হয়তো অস্ফুট চিহ্ন প্রোথিত করে যায় জিনের মধ্যে...
...
অবাক হয়ে ভাবি...
"মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে..."
...
কোথায় এই যাত্রা শুরু?
কোথায়ই বা যাত্রার শেষ?
...
অনেক উঁচু একটা টাওয়ারের উপর উঠে বিস্মিত হয়ে দেখি আমার বড্ড প্রিয় নীল গ্রহের অগণিত প্রাণের সম্ভার...
এইচ টু ও আর অক্সিজেনের সমুদ্রে ছোট্ট এমিবা থেকে বুদ্ধিমান মানুষ...
...
দুই হাত বাড়িয়ে দেই সব্বার দিকে...
ফিসফিস করে বলি, ভালোবাসি ভালোবাসি, বড্ড ভালোবাসি এই প্রাণ...
...
সামহোয়ার ইন ব্লগের সকল বাসিন্দাদের জানাই শুভকামনা, অকুন্ঠ ভালোবাসা...
আরো সুন্দর হোক প্রাণের এই যাত্রা...
ভালো থেকো সব্বাই...


সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১০:১২
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×