কখনো মেঘ
০১ লা এপ্রিল, ২০১১ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উজান মেঘের ভেলায় ভেসে
মেঘলা হলেই মন,
তোমার গাছের সবুজ পাতায়
ছুঁয়েছে শ্রাবণ;
মেঘ বলেনি যাবো যাবো,
রোদের সাথে আড়ি,
তোমার ডালে মাছরাঙানী,
উড়ছে হাওয়ায় শাড়ি।
চোখের কাজল কালো মেঘের
রাঙা মেঘের টিপ,
মেঘসাগরে একলা জেগে
অভিমানের দ্বীপ।
মেঘ সেজেছে খোলা চুলে
ঝুমকো লতার দুল,
মেঘের ছোঁয়া জাগিয়ে তোলে
সমস্ত মুকুল।
মেঘ কুড়িয়ে তোমার আঁচল
ভরিয়ে রাখা স্মৃতি,
বুকের ভেতর তোমার শেকড়
গভীর পরিচিতি।
মেঘের চোখে বিজলি দেখে
আনমনা সেই মাঠ,
ক্লোরোফিলের রাজ্যজুড়ে
সবুজ কাব্যপাঠ।
শেষ বিকেলে হয়তো তুমি
মেঘের ছদ্মবেশে।
কখনো মেঘ গাছ হয়ে যায়
মাটির কাছে এসে!
মেঘের ছায়া চোখের পাতায়
হলুদ পাখির গান।
হৃদয় জুড়ে পাগলা সময়
করছে কলতান।
ফোটোগ্রাফি এবং গ্রাফিক্সঃ মহাবিশ্ব
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন