ছোট হলেও বেশ উপকারী টিপস
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৩
আমরা যখন গুগলে কোন কিছু সার্চ করতে যাই তখন কোন একটি অক্ষর টাইপ করার সাথে সাথে সেই অক্ষর দিয়ে পূর্বে সার্চকরা যে কোন শব্দ নিচে দেখা যায়। তখন সহজেই বোঝা যায় সংশ্লিষ্ট সেই অক্ষর দিয়ে পূর্বে কোন জিনিষ সার্চ করা হয়েছে। এই ব্যাপারটি কখনো কখনো বিব্রতকরও হতে পারে পরিবারের অন্য সদস্য কিংবা অফিসের অন্য কলিগ বা বস যদি আপনার কম্পিউটারে কখনো কিছু সার্চ করেন, যদি পূর্বে আপনি খারাপ কোন কিছু সার্চ করে থাকেন। এটা নিয়ে অনেককেই বিব্রতকর অবস্থায় পড়তে দেখেছি। আমরা অনেকেই মনে করি গুগল নিজেই এটা সেভ করে রাখে। আসলে কিন্তু এটা সেভ করে ইন্টারনেট এক্সপ্লোরার। কাজেই History Clear করেও এটা দূর করা যায় না। এর জন্য আপনাকে যা করতে হবে
Tools menu তে গিয়ে Internet Options সিলেক্ট করুন। এর পর Content ট্যাবে ক্লিক করে auto complete এ ক্লিক করুন। এখন আপনি যদি Clear forms এ ক্লিক করেন তবে পূর্বের সমস্ত সেভড হওয়া কনটেন্ট মুছে যাবে। আর যদি Forms রেডিও বাটন টা আনচেক করে দেন তাহলে এটা স্থায়ী ভাবে বন্ধ হয়ে যাবে। এর পর Ok করে বেরিয়ে আসলে আপনার কাজ শেষ।
মৈথুনানন্দ বলেছেন:
খারাপ সার্চ কাকে বলে? কিভাবে করে??
লেখক বলেছেন: আমি একবার এক অফিসে একজনের কম্পিউটারে করতে গিয়ে এই অবস্থায় পড়েছিলাম। কোন কারনে H টাইপ করতেই দেখি Hot girl, hot pic আরো কত কি। বেচারা খুব লজ্জা পেয়েছিল।
মৈথুনানন্দ বুঝলেন তো খারাপ সার্চ কাকে বলে।
বিডি আইডল বলেছেন:
পূর্বে আপনি খারাপ কোন কিছু সার্চ করে থাকেন। এইটার মানে কি?
লেখক বলেছেন: উপরের মন্তব্যের উত্তর দেখুন।
লেখক বলেছেন: উপরের মন্তব্যের উত্তর দেখুন।
আহসান হাবিব শিমুল বলেছেন:
জ্ঞ্যানের পোষ্ট।অনেক কিছু শিখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ত্রিভুজ বলেছেন:
খারাপ কিছু সার্চ না করলে এই অদরকারী টিপসের প্রয়োজন হয় না.... তবে এর আরো সহজ একটা উপায় আছে। ধরুন আপনি সার্চ করে কিওয়ার্ডটা মুছতে চান বা লগইন থেকে ইজজার নামটা মুছতে চান.. অক্ষর টাইপ করলে নিচে যে ওয়ার্ডগুলো আসবে আপ-ডাউনল এ্যরো দিয়ে ওগুলো সিলেক্ট করে ডিলেট কী চাপুন.. হয়ে যাবে।
লেখক বলেছেন: এটার সাহায্য নিয়ে অফিসে বসেও কোন কিছু সার্চ করা যায়। যেমন জব বা অন্য কোন ব্যক্তিগত তথ্য।
মানুষ বলেছেন:
ঠেকে শিখেছেন নাকি?
লেখক বলেছেন: হ্যাঁ ঠেকেইশেখা। কিন্তু অন্যের কম্পিউটারে কাজ করতে গিয়ে।
অ্যামাটার বলেছেন:
আমাদের কারো হয় না...আর আপ্নেরই এইডা প্রয়োজন হয়!!? বুঝলাম!!!
লেখক বলেছেন: আমাদের কারো মানে আর কারা?
বিবর্তনবাদী বলেছেন:
আগে জানতাম টেকনিকটা, তবুও ধন্যবাদ। এই জন্যই বলি খারাপ সার্চেরো দরকার আছে। খারাপ সার্চ করলেই তবে তা লুকাবার জন্য টেকনিক খুজতে হয়। তখন টেকি জ্ঞান বাড়ে।
লেখক বলেছেন: এক্কেরে হাচা কতা।


















_copy.jpg)
