আমার প্রিয় পোস্ট

বরেণ্য শিল্পী শ্রী সুধীরলাল চক্রবর্ত্তী

২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০১

শেয়ারঃ
0 0



শ্রী সুধীরলাল চক্রবর্ত্তী আমাদের দেশেরই একজন খ্যাতিমান শিল্পী যার নাম হয়ত বর্তমান প্রজন্মের অনেকেরই জানা নেই। সুধীরলাল চক্রবর্ত্তীর গান আগে দু’একটা আকাশবাণীতে শুনেছি। কিন্তু উনি যে আমাদের দেশেরই শিল্পী আমার জানা ছিল না। তার সম্পর্কে কিছুটা জানলাম গত বছর তার একটা এ্যালবাম কালেকশন করার পর। এ্যালবামের প্রথমে ওনার সম্পর্কে কিছু কথা রয়েছে এরকম “শ্রী সুধীরলাল চক্রবর্ত্তী আমার সংগীত গুরু। তার সম্মন্ধে কিছু বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ফরিদপুর নিবাসী শ্রী সুধীরলাল একাধারে মার্গীয় সংগীত ও আধুনিক গানের এক দিকপাল ছিলেন। ঢাকায় প্রথম যখন রেডিওতে তিনি যান তখন ওখানে আধুনিক গানের প্রচলন বা চাহিদা তেমন ছিলনা। তিনিই প্রথম সংগীতালেখ্যর মাধ্যমে ঢাকার রেডিওতে এক নতুন ধরনের আধুনিক গানের প্রচলন করেন। নিজস্ব ঘরানার বৈশিষ্ট্য বজায় রেখেছেন তার প্রত্যেকটি গানের সুরে। তার সুর করা গানের সঞ্চারী একটা শুনবার মত জিনিষ। এ এক অপূর্ব সৃষ্টি। শ্রী সুধীরলাল চক্রবর্ত্তী প্রখ্যাত গায়ক শ্রী গিরীজা শংকর চক্রবর্ত্তীর একনিষ্ট শিষ্য ছিলেন। মানুষ হিসেবে তিনি ছিলেন শিশুর মত সরল ও ভাব প্রবণ। এখনকার বহু প্রখ্যাত শিল্পীরা তারই ছাত্র-ছাত্রী।”

যখন তার গান শুনি, এক অন্যরকম অনুভূতি জাগে আমার মধ্যে। অবাক হই, গানের কথা- আবেদন এত সুন্দর হতে পারে। অনেকদিন পর আজ তার গান শুনছিলাম। ইচ্ছে হলো সবার সাথে শেয়ার করি একটি গান-

খেলাঘর মোর ভেসে গেছে হায়
নয়নের যমুনায়
বাঁশী কেন তবু নাম ধরে ডাকে
আজো মোর আঙ্গিনায়।

মালতীর মালা খানি
রেখে গেলে অভিমানী
আশার মুকুল যেথায়
বিরহে ঝরিয়া যায়।

চৈতি রাতের আকূল ঊছল গান
ভুলে গেলে তুমি দিলেনা,
দিলেনা তো কোন মান।

মোর যত আশা ফুল
পেলনা তো আজো কূল
দূর থেকে শুধু দূরে
চলে যায় নিরাশায়।

খেলাঘর মোর ভেসে গেছে হায়
নয়নের যমুনায়।

গানটির অডিও লিঙ্ক এইখানে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বরেণ্য শিল্পী শ্রী সুধীরলাল চক্রবর্ত্তী ;
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪
ডালটন বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনার পেইজে (ইস্নিপ্সে) গানগুলো আপলোড করেন।
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: আসলে সময় খুব কম। চেষ্টা করবো....।
ধন্যবাদ আপনাকে।

২. ১৪ ই মে, ২০০৯ রাত ১১:২২
মহলদার বলেছেন: এখানে সুধীরলাল চক্রবর্ত্তীর একটা এ্যালবাম আছে।
Click This Link
৩. ১৫ ই মে, ২০০৯ সকাল ৭:০২
শাওন৩৫০৪ বলেছেন: চমৎকার তথ্য.....আমারো জানা ছিলোনা উনি আমাদের দেশের।
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
০২ রা জুন, ২০০৯ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকেও।

 

মোট সময় লেগেছে ২.৭৯৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এ মাটি ছিনিয়ে নিতে
কত বার ঝড় উঠেছে
এ মাটি ভাসিয়ে দিতে
কত বার বান ডেকেছে
কত যে বুকের পাজর
আড়াল করে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই