somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম উজানধল, ধন্য আমি ধন্য....(ছবি ব্লগ)

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলালিংকের আয়োজনে ২ দিনব্যাপী লোক উৎসব শুরু হয়েছিল জীবন্ত কিংবদন্তী, বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের বাড়ি, উজানধল গ্রামে গত শুক্রবার। আজ মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু সেখানে পৌঁছে জানতে পারলাম গত রাতে ঝড় বৃষ্টির জন্য আজ সেখানে মেলার কোন আয়োজন, অনুষ্ঠান নেই। স্স্থানীয় প্রসাশন, ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ, মিডিয়ার লোকজনের উপস্থিতিতে গতকালই মেলার উদ্ধোধন হয় এবং গতকাল কিছু আয়োজন ছিল। আজ কোন অনুষ্ঠান হয়নি। তবে বাউল সম্রাটের বাড়ি যাওয়া, তাকে সরাসরি দেখতে পাওয়া আমার কাছে অনেক বড় কিছু। সেখানে যাওয়ার পথের এবং তাঁর বাড়ির কিছু ছবি শেয়ার করলাম আপনাদের সাথে।


উজানধলের পথে -১


উজানধলের পথে -২
উজানধল গ্রামে যাওয়ার এই রাস্তাটি হাওরের বুক চিরে চলে গেছে। দুই পাশে যতদুর চোখ যয়, শুধু ধান ক্ষেত, আর ধান ক্ষেত। বাংলার এই রূপ দেখে আপনি উদ্বেলিত হয়ে যাবেন। সে এক অন্য রকম অনুভূতি!


রাস্তার পাশে সবুজ ধানক্ষেত। কিছুদিন পর কৃষক ধান কাটায় ব্যস্ত হয়ে পড়বে। তখন দেখা যাবে বাংলার আরেক অনুপম দৃশ্য।


হাঁস রাখাল তার হাঁস গুলো ছেড়ে দিয়ে ঘুমিয়ে নিচ্ছে কিছুক্ষণ। হাওর অঞ্চলের খুব পরিচিত দৃশ্য এটি।


মেলা উপলক্ষ্যে এই বোর্ডটি রাখা হয়েছে বাউল সম্রাটের বাড়ি ঢোকার পথে।


এটি বাউল সম্রাটের বাড়ি। তাঁর বাড়ির উঠানে দাঁড়ানোর স্মৃতিটাকে বেঁধে নিলাম ফ্রেমে।


বাউল সম্রাটের বাড়িতে তাঁর প্রতিষ্ঠিত সংগীতালয়।


গান পরিবেশনরত তাঁর ভক্তদের একাংশ।


তাঁর স্ত্রী সরলা বিবি গত হয়েছেন অনেক আগে। এখানে সমাহিত করা হয়েছে তাকে।


শাহ্ আব্দুল করিমের স্ত্রীর সমাধি।


শাহ্ আব্দুল করিমের বাড়ির সামনের কালনি নদী। এই নদীতে ডুব সাতাঁর কেটে, মাছ ধরে শৈশব কাটিয়েছেন এই কিংবদন্তী।


স্ত্রী-পুত্রের সাথে শাহ্ আব্দুল করিম।


শাহ্ আব্দুল করিমের স্ত্রী সরলা বিবি।


বাউল সম্রাটের প্রাপ্ত পদকের একাংশ।

তাঁর বাড়িতে পৌঁছানোর পর কথা হল তাঁর ছেলের সাথে। জানালেন গতকাল ভক্তদের সাথে অনেক সময় দিয়েছেন। শারিরীকভাবে এমনিতেই তিনি খুব অসুস্থ। তেমন কথা বলতে পারেন না। সবাইকে ভাল চিনতেও পারেন না। তার উপর গতকাল অনেক রাত পর্যন্ত জেগেছেন। তিনি খুব ক্লান্ত। এখন ঘুমাচ্ছেন। জানতে চাইলাম তাঁকে কি এক নজর দেখতে পাব কিনা। তিনি বললেন, হ্যাঁ ঘরে গিয়ে দেখে আসুন। ঘরে গিয়ে দেখলাম একটি সাধারণ খাটের উপর ঘুমিয়ে আছেন কত সাদা মাটা এই মানুষটি। অনেকক্ষন তাকিয়ে থাকলাম এই কিংবদন্তীর দিকে। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছিল না। তাঁর শরীরের খুব খারাপ অবস্থা। ছবিতে যেমন দেখেছি, এখন দেখলে হঠাৎ করে চেনাই যায় না। । তাঁর খাটের একপাশে একটি শোকেসে রাখা তাঁর বিভিন্ন ক্রেস্ট, দেয়ালে ঝুলানো, শোকেসের উপরে রাখা বিভিন্ন সম্মাননা পত্র। একজন সম্রাট ও যে কত নির্মোহ হতে পারেন তিনি তার প্রকৃষ্ট উদাহরণ। তিনি যে বাউল, তিনি যে মাটির সন্তান, ভোগ বিলাসী জীবন যে তার জন্য বড্ড বেমানান! নির্মোহ এই মানুষটির জীবনে চাওয়া নেই কিছুই। কিন্তু আমাদের যে দায় আছে অনেক।

খুব ইচ্ছে ছিল তাঁর একটা ছবি উঠাবো। কিন্তু হলো না। তাতে দুঃখ নেই। জীবন্ত এই কিংবদন্তীকে যে নিজের চোখে দেখলাম তাই বা কম কিসের?

এরপর ফেরার পালা। ফেরার পথে চোখে পড়ল মৎস্যজীবীদের মাছ ধরার দৃশ্য। ধারন করে নিলাম কয়েটি মুহূর্ত।











এইসব দৃশ্য দেখে আমারো ছোটবেলার মাছ ধরার কথা মনে পড়ে গেল। পোলো দিয়ে মাছ ধরা। কতবার গেছি যে পোলো দিয়ে মাছ ধরতে। হাওর অঞ্চল ছাড়া এইসব দৃশ্য বাংলাদেশের এখন খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। এই সব দেখতে দেখতে, বাউল সম্রাটের কথা ভাবতে ভাবতে মনে পড়ে গেল সেই গানটি.....

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম........।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×