বাবা হয়েছি
২০ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ ছুটি কাটিয়ে অনেকদিন পর ব্লগে এলাম। আগে সুখবরটা বলে নি, বিগত ৩রা আগষ্ট, ২০০৯ তারিখে আমি মেয়ের বাবা হলাম। আজ আমার মেয়ের বয়স ১৮দিন। আমার মেয়ের নাম রেখেছি প্রজ্ঞা। মেয়ে হওয়ায় ভীষন খুশী আমি। আমার সব সময় প্রত্যাশা ছিল প্রথম সন্তান মেয়ে হবে। বাবা হওয়ার ঠিক পর মুহুর্তের যে অভিজ্ঞতা সেটা তেমন যেন বিশেষ অনুভূতিতে আনতে পারিনি। কিন্তু যে দুই সপ্তাহ ওর সাথে ছিলাম, দিনের পর দিন কেমন যেন একটা পরিবর্তন আসছিল আমার মধ্যে। আমি ওর বাবা, ও আমার মেয়ে, কি রকম যেন একটা আলাদা অনভূতি। আমি ঘরে এলেই ওর হাতে আমার আঙ্গুলটি রাখতাম। ছোট্ট হাতে কেমন করে আমার আঙ্গুলটি জড়িয়ে ধরত। ওর ছোট্ট পা দুটি আমার হাতে মধ্যে নিতাম। ও জোর করত পা দুটিকে ছাড়িয়ে নেয়ার। তাছাড়া নানা বিষয়ে ওর মাকে হেল্প করার বিষয়টা তো ছিলই। বাড়ি থেকে আসার দিন ওর মাকে স্পষ্ট ভাবে বলতে পারিনি চলে যাচ্ছি, ওর দিকে খেয়াল রেখো ইত্যাদি। কথা বলার মতো অবস্থা আমার ছিল না। ওর মা ও আমাকে কিছু বলতে পারিনি শুধু টলটলে জলে ভরা দুটি চোখে নিঃশব্দে তাকিয়ে থাকা ছাড়া। আগে বাড়ি থেকে আসার সময় খারাপ লাগলেও এতটা আবেগাপ্লুত হয়নি কখনো। এখন আসার পর সারাটা দিনই শুধু মনে পড়ে মেয়ের কথা। খুলনা থেকে সুনামগঞ্জ, খুব বেশী দূর নয়। বাংলা দেশের ভেতরেই তো। প্রতিদিন কয়েকবার কথাও বলি বাড়িতে। তার পরও কি যে টান, আস্তে আস্তে প্রগাঢ় হচ্ছে যেন।
.jpg)
.jpg)
প্রথম ছবিটা ওর দুই দিন বয়সের। পরের ছবি দুটো ১৫ দিন বয়সের।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন