বাংলাদেশে মাছের প্রজাতির যেমন রয়েছে প্রাচুর্যতা তেমনি আছে এর নামের বৈচিত্র্য। এই মাছটির নাম নাপতে খলিসা। তবে অঞ্চলভেদে এর বিভিন্ন নাম প্রচলিত রয়েছে যেমন- নাপিত, বেউকুল, নাপতানি, মধুমালা, নাপতে খয়রা প্রভৃতি। Osphronemidae পরিবার আর Perciformes বর্গের অন্তর্গত মাছটির বৈজ্ঞানিক নাম Ctenops nobilis। এরা লম্বায় ৮-১০ সেন্টিমিটার হয়ে থাকে। এর দেহ লম্বাটে, বেশ চাপা। মুখ সুঁচালো, নিচের চোয়াল লম্বা। পৃষ্ঠ ও পায়ু পাখনার কাঁটা বেশ শক্ত। পুছ পাখনা গোলাকার। আঁইশ চিরণ্যকার (ctenoid)। গায়ের রং বাদামী-কালো এবং চোখ থেকে পুচ্ছ পাখনার গোড়া পর্যন্ত একটি রূপালী-সাদা দাগ থাকে। এরা খাল, বিল, হাওড়, বাওড় ও পুকুরে বাস করে। শীতকালে কচুরিপানার শেকড়ের মধ্যে এদের পাওয়া যায়। মাছটি সাধারণত খাওয়া হয়না তবে এ্যাকুরিয়ামে পোষা যায়। বর্তমানে মাছটি খুবই কম চোখে পড়ে।
তথ্য সহায়তাঃ ইন্টারনেট।
ছবিঃ লেখক।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



