আমার প্রিয় পোস্ট

কম আলোতে ও তুলুন সুন্দর ছবি (শুধুমাত্র নবীন ফটোগ্রাফারদের জন্য)

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩০

শেয়ারঃ
0 1 0



আমাদের অনেকেরই ধারণা কম আলোতে বা ঘরের ভেতর সাধারণ ক্যামেরায় সুন্দর ছবি তোলা সম্ভব নয়। এর জন্য বোধহয় এস এল আর দরকার। কিন্তু না, আপনার ক্যামেরায় যদি ম্যানুয়ালি সেটিংসের অপশন থাকে তাহলে আপনার ক্যামেরা দিয়েও ঘরের ভেতর কিংবা অল্প আলোতে ও কিন্তু সুন্দর ছবি তোলা সম্ভব। তবে নড়নক্ষম কোন জিনিষ নয় শুধুমাত্র স্থির কোন জিনিষের ছবি তুলতে এই পদ্ধতি ভাল কাজ দেবে। কিভাবে? এর জন্য আপনার প্রথম যে জিনিষটার দরকার সেটা হলো একটা ট্রাইপড। অন্য যে কাজটি করতে হবে তা হলো, আপনার ক্যামেরায় ম্যানুয়াল সেটিংসয়ে (M) গিয়ে এক্সপোজার টাইম (১/২.৫ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড), অ্যাপারচার ভেলু (f ৩.২ থেকে ১৬) আর আইএসও ভেলু (১০০ থেকে ৪০০) কাস্টমাইজ করে নিতে হবে। (আপনি যদি বিভিন্ন এক্সপোজার টাইম, অ্যাপারচার ভেলু আর আই এসও ভেলু সেট করে কিছু ছবি তুলে এক্সপেরিমেন্ট করেন তাহলে বিষয়গুলো বুঝতে আরো সহজ হবে। আপনার ক্যামেরা ম্যানুয়াল পড়ে কিভাবে এই সেটিংগুলো করতে হবে তা সহজেই বুঝতে পারবেন)। স্বল্প আলোতে এইরকম সেটিংস করে ছবি তুলতে হলে দরকার ক্যামেরা স্থিরভাবে ধরে রাখা, কিন্তু হাত দিয়ে ক্যামেরা স্থির ভাবে ধরে রাখা সম্ভব নয়। একটু হলেও কেঁপে যাবে। সেজন্যই আপনার ক্যামেরাটাকে বসাতে হবে একটা ট্রাইপডে। আর ছবি তোলার সময় অবশ্যই রিমোট ব্যবহার করতে হবে। রিমোট না থাকলে ব্যবহার করতে হবে সেল্ফ টাইমার, অর্থাৎ আপনার ক্যামেরা ১০ সেকেন্ড বা ৩০ সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলবে এরকম অপশন সেট করে দিতে হবে। এই পদ্ধতিতে রাতের বেলারও সুন্দর ছবি (আলোক সজ্জা, ফায়ার ওয়ার্ক ইত্যাদি) তোলা সম্ভব আপনার সাধারণ মানের ক্যামেরা দিয়ে। কাজ নেই তো খই ভাজ মার্কা নিচের ছবি গুলো ক্যানন এস ৫ আইএস দিয়ে তোলা এরকম কিছু এক্সপেরিমেন্ট। এগুলোর অ্যাপারচার ভেলু (f)-৩.২, এক্সপোজার টাইম ১/৫ সেকেন্ড, আইএসও ১০০ (দু’একটা ছবির সেটিংস সামান্য এদিক ওদিক আছে)। তো হয়ে যাক এক্সপেরিমেন্ট।


















 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্বল্প আলোর ফটোগ্রাফি ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ রইল।

২. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৯
ধ্রুবমেঘ বলেছেন: আপাতত প্রিয়তে...
++++
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ জানবেন।

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৭

লেখক বলেছেন: আপনি কিন্তু নবীন ফটোগ্রাফর না :):)। আপনার পোষ্ট দেখলাম। আপনার ছবি দেখে মুগ্ধ হলাম। দারুন তুলেছেন।

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ জানবেন।

৫. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৬
জর্জিস বলেছেন: ভাই বাংলাদেশ ট্রাইপড কোথায় পাওয়া যায়? দাম কেমন?
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫২

লেখক বলেছেন: ক্যামেরার দোকানেই খুঁজে পাবেন। ২৫০০ থেকে ৪০০০ টাকায় সাধারণ মানেরগুলো পাবেন।

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৪

লেখক বলেছেন: :):)

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৪

লেখক বলেছেন: আপনারেও:)

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৯. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৭
কালপুরুষ বলেছেন: চমৎকার পোস্ট। শিক্ষণীয়।
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০০

লেখক বলেছেন: দাদা ধন্যবাদ জানবেন। আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে।

১০. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৮
কামাল পাশা বলেছেন: সত্যই ভাবা যায় না । এত ভালো হয়।
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৩

লেখক বলেছেন: ঠিক বলেছেন, ম্যানুয়াল সেটিং করে আসলেই ভাল ছবি তোলা সম্ভব।

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: আগেই দেখেছিলাম।

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: ধইন্যা:):)

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ জানবেন।

১৪. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৪
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ভাই জান কি ফটোগ্রাফি করেন??
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৭

লেখক বলেছেন: সে রকম কিছু না, শখ করে মাঝে মাঝে ছবি তুলি অতি সাধারণ মানের ক্যামেরা দিয়ে।

১৫. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৫
বৃত্তবন্দী বলেছেন: ট্রাইপড নাই :( সেজন্য এখন পর্যন্ত চাঁদ মামার ছবি তুলতে পারলাম না :(

আমি লো লাইটে তোলার জন্য নাইট মোড ইউজ করি, কারণ আমার ক্যামে আইএসও চেন্জের অপশন থাকলেও এ্যপারচার চেন্জের অপশন খুঁজে পাই নাই :(
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২১

লেখক বলেছেন: সাধারণ মানের ক্যামেরার জন্য সাধারণ মানের ট্রাইপড হলেও চালিয়ে নেওয়া যায় যেমনটা আমি করি:)। সাধারণ মানেরই একটা কিনে ফেলুন, আরো সুন্দর ছবি তুলতে পারবেন।

১৬. ২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪১
কবির চৌধুরী বলেছেন: চাঁদ মামার ছবিটা দেখে আসল মজাটা বোঝা যাচ্ছ।
১৭. ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩৮
ফটো পাগল বলেছেন: ++++ ক্যামেরা কিনতে যাচ্ছি, তারপর না হয় ফাটিয়ে দেব ... B-) B-) B-) B-) B-) B-)
০১ লা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২০

লেখক বলেছেন: তাহলে তো ফাটাফাটি ছবি দেখতে পাব আশা করছি। :)

১৮. ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৭
গাধা মানব বলেছেন: পোষ্ট সরাসরি প্রিয়তে। :) :)

 

মোট সময় লেগেছে ০.৯৮৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এ মাটি ছিনিয়ে নিতে
কত বার ঝড় উঠেছে
এ মাটি ভাসিয়ে দিতে
কত বার বান ডেকেছে
কত যে বুকের পাজর
আড়াল করে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই