জমিলা হইলো গিয়া গেরামে সুন্দুরি "কুমারী" মাইয়া। বেবাকতে তারে ভালা পায়। তো জমিলা পোয়াতি হইয়া গেলো। গেরামের সুশীল সমাজ ঠিক করলো যে আচ্ছা ভুল হইয়া গেসে, শহরে পাঠাইয়া জমিলারে খালাস কইরা আনা হইলো। ময় মুরুব্বিরা জমিলারের আজল করনের বুদ্ধি দিলো। মাগার য্যায়সা কে ত্যায়সা জমিলা দুই মাস পরে আবার পোয়াতি, তো সুশীল সমাজ গেরামের ইজ্জত বাচানোর লাইগা আবার খালাস করলো। ডাবল পাহারা বসানো হইলে জমিলার বাড়িত যাওনের রাস্তায় মাগার জমিলা তিন মাসে আবার কাচা আম খাওন শুরু করলো। বক্করের মা আইসা জিগাইলো জমিলা বিষয় কি? তোমারে শিকড় দিলাম, পাহারা দিলাম, আজল করনের বুদ্ধি দিলাম - হে তুমি পোয়াতি কেমতে হও। সোজা বাংলা কেমতে কি? জমিলা হাসে আর কয় আমি কোন কিছুরে "না" কইতে পারিনা।
হ্যা বা না খুবই বেসিক কনসেপট। মাগার আমগো একটা বেসিক কনসেপট লাইফে লাগাইতে সব সময় পেচকি লাইগা যায়। না বলা খুবই ডিফিকালট ব্যাপার। বাংলাদেশে আমাদের সমাজ ব্যবস্হায় না বলা আরো ডিফিকালট। না বলার সাথে যে দায় বদ্বতা বাড়ে সেটা আমরা সামলাইতে পারিনা বইলা আমগো বাংলাদেশী জাতির বেবাক সমস্যা।
আমরা যেহেতু কোন অন্যায়রে না কইতে পারিনা তাই সকল সময় মধ্য পন্হার কথা কই। ঘুষ খাওনের সময় কই যে বাজারে চালের সের ২৬ টাকা না খাইলে কেমতে হইবো। আবার রাইতে এশার নামাজের হে আল্লাহ পাক মাফ কইরা দিও।
ব্লগেও একই অবস্হা, জমিলায় ভইরা গ্যাসে ব্লগ, কাউরে না কইতে পারেনা। কয় আমার সব কিছুতে মধ্য পন্হা।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।