পিচ্চি সংক্রান্ত এক হালি
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০২
![]()
এখনকার পিচ্চিদের বুদ্ধি সম্ভবত অনেক বেশি। মুনীর চৌধুরী যে বলেছিলেন, এই পৃথিবীর বয়স, সাথে আমার, তোমার বয়স আর তার নিজের বয়স যোগ দিয়ে হয় পিচ্চিদের বয়স। আমার চেনাজানা পিচ্চিগুলোকে দেখে বুঝি কথাটা একদম ভুল না।
১.
আমার ভাতিজির বয়স এক বছর। ও আবার একটু খুতখুতে। কাপড় নোংরা করলে না বদলে দেওয়া পর্যন্ত ওর শান্তি নেই। এখন বড় (!) হয়েছে, তাই আর অন্যদের জন্য বসে থাকতে হয় না। হিসু করে মেঝে ভেজালে নিজে নিজেই ধারে কাছে যা কাপড় পাবে তাই দিয়ে মুছে ফেলবে ঝটপট। এরপর সুন্দরমত কাপড়টা তুলে মেলে দেবে বিছানার উপর শুকাতে!
২.
আমার মামার ছেলের এখনো চার বছর হয়নি। ওর আদর্শ হলো বাবা আর চাচা। সবকিছু ওদের মত চাই ওর। ও খেয়াল করল, বাবা-চাচা প্যান্ট পরার আগে একটা ছোট প্যান্ট পরে। ব্যাস, এখন ও নিজে প্যান্ট পরার আগেও নীচে একটা ছোট্ট প্যান্ট পরে নেয়!
৩.
এবারের পিচ্চি আমার খালার মেয়ে। ওর অবজার্ভেশন মারাত্মক। আমার ঐ খালু ডিফেন্সে চাকরি করেন, পোস্টিং চিটাগং। ফ্যামিলি ঢাকাতেই আছে, বাচ্চাদের পড়াশুনার জন্য। বাবার সাথে ওর ফোনে কথা হয়
- বাবা, তুমি ঢাকা আসো না কেন?
- ছুটি পাইনা, মা।
- কে ছুটি দেয় না?
- আমাদের অফিসে স্যার আছেনা, উনি ছুটি দেয় না।
- তোমার স্যারকে ফোনটা দাও, আমি বলে দিচ্ছি।
যাই হোক ওর রোজ রোজ কথায় শেষ পর্যন্ত খালু ওনার এক সিনিয়র কলিগকে ফোনটা দিলেন। ওনার সাথে ওর কথা হল। শেষে খালুর সাথে ওর আবার কথা হচ্ছে।
- তুমি ফোনটা কাকে দিসিলা? তোমার ছোট স্যার না বড় স্যার?
- কেন?
- মনে হয় ছোট স্যারকে দিসিলা, বড় স্যারকে দেও নাই।
৪.
এবারের ঘটনাও আমার খালার সেই পিচ্চিকে নিয়েই। ওদের বাসায় বেড়াতে গেছি আমি। ও আমাকে জিজ্ঞেস করছে
- তুমি কি স্কুলে যাও?
- না।
- তোমার পড়া নাই। তাহলে তুমি কি কর?
- আমি চাকরি করি, অফিসে যাই।
- বা'রে, তুমি তো বিয়েই কর নাই। তুমি অফিসে যাও কেন?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
গৌতম রায় বলেছেন:
হা হা হা। পিচ্চিকে আদর।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ম্যাভেরিক বলেছেন:
হা হা হা। আনন্দময় জ্ঞান কেবল শিশুদেরই নিরঙ্কুশ। খুব ভালো লাগল লেখাটা।
লেখক বলেছেন: আপনার লেখাগুলো অবশ্য জ্ঞানকে সবার জন্যই আনন্দময় করে তোলে। আমার ব্লগে স্বাগতম।
লেখক বলেছেন: হুমম, পিচ্চির বুদ্ধি মারাত্মক। জটিল ইনফারেন্স করছে।
হাসান বায়েজীদ বলেছেন:
মুনীর চৌধুরীর কথা সত্য। সেদিন আমার এক ভাতিজী, (তিন বছর) করছে কি, কোথায় খেলতে যায় পায়ের আঙ্গুলে কাটছে, এইবার দাদীর কাছে আইসা দেখায়া ওষুধ দিতে কয়। দাদী কয় আমি চশমা ছাড়া চোখে দেখিনা, ওষুধ পামু কৈ? পিচ্চি কয়, "জলদি চশমা পড়ে আসো"!
লেখক বলেছেন: হা হা হা।
ওরা এমন করে বলেই তো খুশীতে মাতিয়ে রাখে সবাইকে।
হাসান বায়েজীদ বলেছেন:
মুনীর চৌধুরীর কথা সত্য। সেদিন আমার এক ভাতিজী, (তিন বছর) করছে কি, কোথায় খেলতে যায় পায়ের আঙ্গুলে কাটছে, এইবার দাদীর কাছে আইসা দেখায়া ওষুধ দিতে কয়। দাদী কয় আমি চশমা ছাড়া চোখে দেখিনা, ওষুধ পামু কৈ? পিচ্চি কয়, "জলদি চশমা পড়ে আসো"!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: পিচ্চি পাচ্চি জিন্দাবাদ।(জেরীপুর ডায়লগ)
আর আপনাকে ধন্যবাদ
![]()
নাহিদ মাহমুদ বলেছেন:
হাসতে হাসতে কাইত হইয়া গ্যালাম রে।ছুড বোনের কান্ডকারখানা মনে পইড়া গেল। চূড ছিল বালা আছিল। াহন খালি ধমকায়।
লেখক বলেছেন: ভালো তো। ছোট বোনের ধমক খাওয়া ভালো ![]()
জিগ স বলেছেন:
গৌতম রায় বলেছেন: হা হা হা। পিচ্চিকে আদর।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
খুশবু বলেছেন:
বাচ্চা ভয়ংকর
লেখক বলেছেন: নাহ, ভয়ঙ্কর কই। কত্ত কিউট।
ফিউশন ফাইভ বলেছেন:
সেদিন এক ফটোসেশনে সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমার এক পিচ্চি ভাগ্নেকে। ক্যামেরার সামনে ঘুরে-ফিরে ভঙ্গি ঠিক করছিলেন এক মডেল। ভাগ্নে মডেলের সামনে গিয়ে বলল- "অ্যাকশন দিয়ে দাঁড়ান।" ওর মুখে "অ্যাকশন" শুনে ওই মডেল তো বটেই, ফটোগ্রাফার পর্যন্ত থ! ৪ বছরের ছেলে। চিন্তা করেন!
লেখক বলেছেন: হা হা হা!
হুমম। পিচ্চিগুলো যা হচ্ছে না একেকটা।
সৌম্য বলেছেন:
হা হা হা হা হা
লেখক বলেছেন: ![]()
বোহেমিয়ান কথকতা বলেছেন:
হা হামনে হয় ছোট স্যারকে দিসিলা, বড় স্যারকে দেও নাই।
আমি তো পুরা ভোম্বল হাবা গাধা দি গ্রেট আছিলাম
লেখক বলেছেন: আল্লাহই জানে।
আপনি ছিলেন, আমি মনে হয় এখনো সেইরকমই আছি ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমিও চিন্তায় পইড়া গেলাম...বিয়া না করলে মানুষ চাক্রি করে ক্যান?
লেখক বলেছেন: সুখে থাকলে ভুতে কিলায় সেইজন্য।
বেকারের আরাম সহ্য হয় না তাই।
আধারে অপ্সরী বলেছেন:
হা হা হা.....মজা পাইলাম..।
লেখক বলেছেন: আপনার এই বাবুটাও তো খুব কিউট।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
অন ট: আমার ব্লগে পিচ্চিগো একটা অ্যালবাম বানাইছিলাম ...দেখতারেন...
Click This Link
লেখক বলেছেন: দেখবো অবশ্যই।
আপনার প্রোফাইল পিকটা বেশ ইন্টারেস্টিং। পুরাতন হতে হতে হৃদয় ক্ষয়ে গেছে ![]()
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
আপনার প্রোফাইল পিকের পুচ্চিটাতো আপনিই নাকি?
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
সোজা প্রিয়তে। পিচ্চিগুলার মাথায় এত্ত বুদ্ধি থাকে দেখেই মজা লাগে! হাউ সুইট।
বা'রে, তুমি তো বিয়েই কর নাই। তুমি অফিসে যাও কেন? খিকজ
(পিচ্চিদের নিয়ে আমি একটা পোষ্ট দিয়েছিলাম-মজা পাবেন পড়লে।)
লেখক বলেছেন: পিচ্চিগুলো আসলেই খুব সুইট।
আপনার ব্লগ ভর্তি তো অনেক অনেক বাবুদের গল্প। অসাধারন।
ধন্যবাদ।
বড় বিলাই বলেছেন:
ঠিকই তো, বিয়ে না করলে অফিসে গিয়ে লাভটা কী?
লেখক বলেছেন: সেজন্যই তো আবার ছাত্র হয়ে গেলাম। ![]()
অফিসে যাওয়া বন্ধ।
লেখক বলেছেন: পিচ্চিগুলাই বুঝলো, বড়রা এই কথা ভুইলা গিয়াই বিয়া করে। ![]()
ধ্রুবমেঘ বলেছেন:
পিচ্চি পাচ্চি জিন্দাবাদ।সেদিন খালার বাসায় গেসি। আসার সময় আমার খালাতো বোন কয়, "দাদা, আইজকা তুমি থাইকা যাও তাইলে তুমারে অনেক ভালা ভালা জিনিস দিমু।"
এইগুলান যে এত্ত কিউট হ্য়। দুনিয়ার সব পিচ্চি ভাল থাকুক।
রজনীগন্ধা বলেছেন:
মনে হয় ছোট স্যারকে দিসিলা, বড় স্যারকে দেও নাই। - বা'রে, তুমি তো বিয়েই কর নাই। তুমি অফিসে যাও কেন?
বাচ্চাগুলো যে এত্ত আদুরে হয়
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















