রংপুরে মেসে ছিলাম দীর্ঘদিন। মেসের একটা পার্ট হলো 'খালা'। মেসের বুয়া, যিনি রান্না করেন তিনি মেসের সবার খালা। এই খালা অল্প টাকার বাজারও রান্নার উপযোগী করে তোলেন। অল্প কয়েক টাকার 'ডাল' সবার জন্য হয় এমনভাবেই রান্না করেন,যদিও সেটা হলুদ পানি ছাড়া কিছু নয়।
মেসের খালার সাথে প্রতিটা বর্ডারের সাথে সম্পর্ক নিজের খালার মতই। অনেকসময় মেসের খালা অল্প বয়সী হলেও তার দিকে কু-নজর ঘুনাক্ষরেও আসতো না। আসলে স্টুডেন্টরা নিজেদের মানসিকতা সেভাবেই প্রস্তুত করে নেয়। খালার সাথে খালার ছেলেমেয়েও মেসে আসে। বিশেষ করে খালার মেয়েই সাথে বেশি আসে মাকে সাহায্য করার জন্য। খালার মেয়েদের বোর্ডাররা নিজের বোন হিসেবেই মনে করতো। এই বিশ্বাসটা এক দু'দিনে জন্ম নেয় নি। প্রায় ৬ বছর রংপুরের মেসে ছিলাম। প্রতিটা মেসেই একই পরিবেশ। কারমাইকেল কেন্দ্রিক প্রায় আড়াই হাজার মেসে কখোনো এই অবিশ্বাসের কথা শোনা হয় নি।
আজ পত্রিকায় দেখলাম রংপুরের এক মেসে খালার মেয়ে ভাতের বাটি দিতে ঢুকেছে ওমনি ৪ ছাত্র মিলে মেয়েটিকে ধর্ষণ করেছে। এরপর মেয়েটি লজ্জায় আত্মহত্যার পথ বেঁচে নেয়।... রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মুলহোতাকে পুলিশ আটক করেছে।
মনটা বিষাদে ছেয়ে যায় যখন সাম্রাজ্য বিলীনের পথে চলে যায়, ঐতিহ্য নদীগর্ভে চলে যায়। খালাদের দীর্ঘসময়ের জন্ম নেওয়া বিশ্বাস আজ নদীগর্ভেই চলে গেলো। অসহায় বোধ করছি...
ধর্ষকের রেহাই নাই। দৃষ্টান্তমুলক শাস্তিই চাই...
বিশ্ববিদ্যালয় পড়ুয়া এইসব তরুনরাই হয়তো মাত্র দিন কয়েক আগে তাদের বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছ্বাচারী উপাচার্য আবদুল জলিল কে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে অপ্সারন করেছে। এইসব তরুণরাই হয়তো ধর্ষণের মত জঘন্য অনৈতিক কর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অথচ এদের দ্বারাই ধর্ষিত হলো সুবিধাবঞ্চিত স্কুলে পড়ুয়া ৭ম শ্রেণির ছাত্রী। আর এই লজ্জায় বেছে নিয়েছে সমাজ ত্যাগ, পৃথিবী ত্যাগের সিদ্ধান্ত।
মেসের খালাদের মেয়েরা অনেক মেসেই আসে। সবসময় সেই মেয়েরা বোর্ডারদের বড়ভাই মনে করে। এমনকি বোর্ডাররাই নিজের ছোটবোনের মতই দৃষ্টিভঙ্গী তৈরী করে। সেই ভাইবোনের সম্পর্ক অনাগত ভবিষ্যতের গর্ভে হারিয়ে গেলো।
একটি ধর্ষণ, শাস্তির আগেই দীর্ঘ বিশ্বাসের অবসান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।