উপরের ছবির উপরে থাকা লাল দুটি চিহ্নের দিকে তাকান। আপনার দৃষ্টি এমনভাবে প্রসারিত করুন যেন আপনি ছবির ভিতর দিয়ে দূরে দেখতে পাচ্ছেন। দুটি চতুষ্কোণ তিনটি চতুষ্কোণে পরিণত না হওয়া পর্যন্ত চেষ্টা করুন। প্রয়োজনে ছবিটি সামনে পিছনে ধরুন।
পরিষ্কারভাবে ৩টি চতুষ্কোণ দেখা গেলে এই দূরত্বে একটি 3D ছবি যাদুর মত আবির্ভুত হবে। যখন লুকানো ছবি আর গভীরতা অনুধাবন করতে পারবেন, তখন পুরো ছবিটাও দেখতে পাবেন। যত বেশি সময় ধরে দেখবেন ছবি তত পরিষ্কার হবে।
ছবি ছেপে নিলে দেখতে আরো সহজ হয় (সাদা-কালো ছবিও কাজ করে)।
সফলভাবে দেখতে পেলে উপরের ছবিতে আপনি নিচের 3D চিত্রটি দেখতে পাবেন।
যদি এখনও ছবি না দেখতে পান, মন খারাপ করবেন না। ম্যাজিক আই ছবি দেখতে হলে আপনার দুই চোখকেই কাজ করতে হবে।
একটা ছোট পরীক্ষা, একটা পেন্সিল চোখের সামনে ধরে সেটির দিকে তাকিয়ে থাকুন। একটিই পেন্সিল দেখবেন। এখন পেন্সিলের ভিতর দিয়ে দূরের কোনো বস্তু দেখুন। মনে হবে যেন চোখের সামনে দুটি পেন্সিল। একটি চোখ বন্ধ করলে, একটিই পেন্সিল দেখবেন। আপনি যদি এটি দেখতে পারেন আপনি ম্যাজিক আই চেষ্টা করতে পারেন।
উপরের ছবিতে অ, আ, ক ইত্যাদি বর্ণগুলি স্পষ্ট দেখা যাবে।
উপরের ছবিতে তাজমহল
উপরের ছবিতে পাহাড়ের উপর দিয়ে একটি বিমান উড়তে দেখা যাবে।
সতরর্কতা : বেশিক্ষণ মনিটরের দিকে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হতে পারে। মাঝে মাঝে চোখের পলক ফেলুন।
এক-চক্ষু ব্যক্তি ম্যাজিক আই দেখতে পারবেন না।
এরকম আরো অনেক ছবির জন্য http://www.magiceye3ds.com/pictures.aspx

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



