অনেকদিন থেকে এই ব্যাপারে লিখবো লিখবো করে ভেবে রেখেছিলাম। আজকে সময় পেলাম । তাই লিখতে বসে গেলাম।
যারা সব সময়ই বাস এ যাতায়াত করেন তারা সবাই জানেন বাস এর অবস্থা বা পরিবেশ কেমন থাকে। আর যারা কম চড়েন তারাও হয়ত জেনে থাকবেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলব তা হল বাস এর মহিলা সিট নিয়ে।
আপনারা খেয়াল করে নিশ্চয়ই দেখেছেন যে সামনের ডানদিকের সাড়ির ৯ টি সিট থাকে মহিলা, শিশু আর প্রতিবন্ধিদের জন্য বরাদ্ধ। এটা সিটিং বাস এই বেশি লেখা থাকে । লোকাল বাস এ এটার তেমন বালাই নেই । সাধারণত আমরা যারা বাস এ চড়ি তাদের এ ব্যাপারে অজানা থাকার কিছু নাই।
অনেক সময় দেখা যায়, এই সিট গুলো নিয়ে ক্যাচাল। প্রাই দেখতে পাই বাস এর অনেক সিট খালি থাকা সত্তেও কিছু সংখ্যক লোক আছেন যারা ৯ টি সিট এর একটিতে বসবেন। আর তা একদম ই কমন একটা ব্যপার হয়ে দাড়িয়েছে। এটা তারা কি ইচ্ছা কৃত ভাবে করেন নাকি অনিচ্ছা কৃত সেটা অবশ্য জানি না।
তবে তাদের যখন বলা হয় যে এটা মহিলাদের সিট, আপনি উঠে জান। তখন তাদের চাহনিটা হয় দেখার মতন । এদিক ওদিক তখন তারা তাকাতে থাকেন । আমি বেশির ভাগ সময়ই এই দৃশ্য দেখেছি । ভাব দেখে মনে হয় যেন তারা নতুন উঠেছেন বাস এ । এতদিন marsediz অথবা pajero তে চড়েছেন ।
আবার সেই সময় যদি কোন মেয়ে বাস এ ঊঠে তখন তাদেরকে সেই সিট ছাড়তে বলা হলে তারা কোন কিছু বুঝতে পারছে না এমন ভাব দেখায় । সত্যি আজব এক ব্যাপার । তখন যে তারা অপমানিত হন এই বোধটুকুও হয়ত তারা উপলব্ধি করতে পারেন না । এমনও হয়েছে যে মেয়েদের সিট এ বসার কারণে অনেকের গাল মন্দ পর্যন্ত ও শুনতে হয় ।
মাঝে মাঝে এ নিয়ে চলে সমানে ঝগড়া । অনেকের একটা কমন দাবি ও আছে । যখন তারা ঊঠে যান তখন তারা সবার উদেশ্যে মাঝে মাঝে বলেন যে মেয়েদের সিট এ ছেলেরা বসলে সমস্যা কিন্তু ছেলেদের সিট এ মেয়েরা বসলে কোন সমসস্যা নাই!! এটা মানতে পারলাম না । তখন ই শুরু হয় ক্যাচাল। সারা বাস এ তখন নানা রকম উক্তি বের করতে থাকে সবাই মুখ দিয়ে।
অনেকে আবার এই সময় বলে, যে বসেছে সে মনে হয় প্রতিবন্ধি অথবা শিশু । আবার দেখা যায় বাস এ যদি মহিলা সংখ্যা বেশি হয় তখন মহিলাদের সিট এ জায়গা হয় না । তখন তারা মাঝে মাঝে দাঁড়িয়ে থাকেন। ঠিক এই সময় এ যদি কোন পুরুষ ওই মেয়েটাকে / মহিলাকে বসতে দেয় তাহলে সবার মুখ চাওয়া চাওয়ি শুরু হয়ে যায় !!!
মেয়ে / মহিলাটাকে কেন বসতে দেয়া হল তখন এই নিয়ে মাঝে মাঝে অন্যদের কথা শুনতে হয়।
কবে যে এইসব ব্যাপার গুলো আমরা পুরোপুরি ঠিক করতে পারব ??
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


