somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

টি ভি খুললেই এখন যা দেখি এবং আমার কিছু কথা -

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কিছুদিন ধরে বৈশাখী চ্যানেল এ শাহরুখ খানের উপর একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছে। যারা নিয়মিত টি ভি দেখেন তারা এটা দেখেছেন আশা করি। এই চ্যানেল এখন প্রধান বিজ্ঞাপন বলতে এটাই। বিরক্তির চরম সীমায় পৌছে গিয়েছি এখন। দেখলেই চ্যানেল বদলিয়ে দেয়া ফরয মনে করি। তাই বদলে ফেলি সাথে সাথে। আজকের পত্রিকায় পড়লাম ১০ তারিখ এ বৈশাখী চ্যানেল এ পুরা অনুষ্ঠানটি লাইভ দেখাবে। ভাল, সবই বুঝলাম। কোটি কোটি টাকার ব্যাবসা হবে এখান থেকে। কিন্তু তারপর?? তারপর সেই টাকা দিয়া যে যার মত মজ মাস্তি করবে।

শাহরুখ খান আসবে এটা খুব ভাল ব্যাপার। আসবে, দেখবে, ভাব মারবে, নাচানাচি করবে, কিছু ভাল ভাল বুলি আওড়াইয়া যাবে, বাঙ্গালী অনেক অতিথীপরায়ণ সেই কমন বিষয়টা সবাইকে বলবে, তারপর তার কিছু বিরক্তিকর অভিব্যাক্তি প্রকাশ করবে ইত্যাদি ইত্যাদি। এসব সব কিছুই হবে। আমাদের বাঙ্গালী খানা নাকি সবাইকে খাওয়ানো হবে। সে খানা খেয়ে আবেগে আপ্লুত হয়ে যাবেন শাহরুখ। এসব ছাগলামী চলবে সেদিন। সেটা না দেখেও বোঝা যায়। আমি শাহরুখ এর দোষ তেমন একটা দেখছি না এখানে। সে হল প্রফেশোনাল শিল্পী। তাকে খুশি করা হয়েছে টাকা দিয়ে তাই সে আসতে বাধ্য। এখন আমার বিয়েতে যদি আমি তারে নাচার জন্য আসতে বলি সে অবশ্যই আসবে যদি তাকে টাকা দেই। সে না করবে না কখনই।

যাই হোক, যা বলছিলাম আর কি!! এই অনুষ্ঠান করতে যা খরচ হচ্ছে অন্তর শোবিজ এর সেটা তারা উঠিয়ে নিচ্ছেন আমাদের কাছ থেকেই। টিকিট বিক্রির মুল্য থেকেই তারা অনেক লাভ করছেন। এটা বলাই যায়। সে জন্যই তারা হয়ত এত দাম রাখছেন। ৩০০০ থেকে ৫০ হাজার টাকার টিকিট এর দাম ধরা হয়েছে!! কিন্তু এটা কতটুকু যুক্তিযুক্ত??

এখন যদি বলা হয় দেশের উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে। এ জন্য একটা কনসাট এর আয়োজন করা হয়েছে আর এখানে টিকিট এর মুল্য ৩০০০ টাকা। তাহলে আমার মনে হয় না খুব বেশি মানুষ হবে ওখানে। আর যারা উপস্থিত থাকবেন তারা হয়ত মনে মনে নিজেকে গালি দিবেন আর বলবেন ইসস!!! কেন যে এতগুলো টাকা নষ্ট করতে গেলাম!! আমি আসলেই বোকা। এই টাকা দিয়ে কত কিছুই না করা যেত!! আবার অনেকে মুল্য শুনে নাক সিটকাবেন সাথে সাথে। এরকমই হয়ত হবে পরিস্থিতি। আমার কথা হল, ভাল কে ভাল আর খারাপ কে খারাপ বলার জন্য যে সাহসিকতা সেটা আমরা এখন ও করতে শিখি নি।

ভাবতেই অবাক লাগে, যখন দেখি বিদেশী শিল্পীরা এসে উদ্দাম নাচ গান ফ্যাশন শো করে যায় আর আমরা তা মন ভরে দেখতে থাকি। হাততালি দিতে থাকি। অথচ সামান্য সুযোগ এর অভাবে আমাদের দেশীয় শিল্পীরা তাদের প্রতিভাকে বিকষিত করতে পারছে না। আমাদের নিহস্ব সত্ত্বাকে বিলীয়ে দিচ্ছি প্রতিনিয়ত। আমরা যেই সম্মান শাহরুখ খানদের দিচ্ছি তার সমান পরিমাণ আমরা ফেরত পাচ্ছি না দেশের বাহিরে কোথাও গেলে। আমাদের কেউ চেনে না সেখানে।

এভাবে আর কতদিন? আমরা কি কখনই নিজেদের ভুল বুঝতে শিখবো না?? ভাল মন্দের বিচার যদি করতেই না পারি তাহলে আমাদের মুল্য কই থাকে??
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×