somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

বাড়িতে মেহমান যখন বিরক্তির কারণ এবং প্রতিকার

৩০ শে মার্চ, ২০১১ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা প্রায় প্রতিটা পরিবারেই একটা জাতীয় সমস্যা হিসেবে ধরে নেয়াই যায়। যদিও অনেক পরিবার আছে তারা মেহমান / আত্মীয় পছন্দ করেন। তবে এখনকার সনাজে তা নিতান্তই কম। মেহমান যদি বেশি দিনের জন্য বাসাতে থাকেন তাহলে তা খুবই বিরক্তির কারণ হয় দাঁড়ায়। কোন ভাবেই তাদের বাসা থেকে হঠানো যায় না। তবে দেখা গিয়েছে যে পরিবারে স্বামী স্ত্রী ২ জনেই চাকরি করেন সে বাসাতে মেহমান কম আসেন। কারণ সেবা যত্ন করার মানুষের অভাব। আবার এর ব্যতিক্রম ও হতে পারে।

মাসের পর মাস কোন আত্মীয় যখন বাসায় থাকেন তখন সেটা কারো কারো পক্ষে সহ্য করা সম্ভব হয়ে উঠে না। কিন্তু তাকে আবার সরাসরি বলতে ও পারেন না। এদিকে সইতে ও পারেন না। এক মেহমান গেলে আর একজন এসে আপনার বাসায় উপস্থিত হয়। তাই আসুন জেনে নেই এর থেকে আপনি কি করে প্রতিকার পেতে পারেন।

যদি খুব শান্তশিষ্ট পরিবার হয় -

এই পরিবারের মানুষ জনের চরম বিরক্তি লাগলেও তারা কিছু বলতে চান না। কারণ তাদের একটা ইমেজ আছে আত্মীয়দের কাছে। সেটা তারা খোয়াতে চান না। তা হলে সারাজীবন নানারকম বদনাম শুনে যেতে হবে। এ জন্য তারা যথাসাধ্য চেষ্টা করে মেহমান / আত্মীয় স্বজনদের খেদমত করতে। আর তাই বেশিভাগ সময় দেখা যায় ৩/৪ দিন থাকার পরও যখন মেহমান চলে যেতে চায় তখন পরিবেরে সদস্যরা তাদের আরো থাকতে বলেন। এটা বলার জন্য বলা আর কি!

এর থেকে মুক্তি পেতে তারা যা করতে পারেন -

•ইনিয়ে বিনিয়ে বলা যেতে পারে যে তাদের কারণে সমস্যা হচ্ছে, ডাইরেক্ট না বলে।

•বাসার বাহিরে কয়েকদিন থাকার কথা বলে

•বাসায় কাজের মানুষ না থাকার কুফল মেহমানদের কাছে বলা হলে

•টাকা পয়সা রোজগারে ইদানিং ভাটা পড়েছে জানালে

•পরিবারের ভরণ পোষন যিনি করেন কিংবা অন্য কোনো সদস্য এর তার অসুস্থতার কথা বললে

•তাদের বাসায় রেখে ঘরেরে বাহিরে বেড়াতে গেলে কোথাও। এটা বেশ কয়েকদিন করতে হবে।

•তাদের আপ্যায়ণে কিছুটা ঢিলেমী দিলে

•মেহমানদের সাথে কথাবলার সময় না দিলে

•খাবার দাবার কম কম দিলে

•এমন কি তাদের দিয়ে রান্না কিংবা ঘরের কাজ করালে।


যদি ডোন্ট কেয়ার পরিবার হয় -

এই পরিবারের মানুষ জন সাধারণত কোন কিছুর ধার ধারেন না। কে কি বললো তারা এটা নিয়ে চিন্তা করেন না। আর তাই এটা তাদের কাছে তেমন কোন সমস্যাই না। তারপর ও তাদের বাসায় মেহমান / আত্মীয়রা আসেন। এ ক্ষেত্রে তাদের বলার স্টাইলটা হয় ভিন্ন রকম। আত্মীয়দের সাথে ডোন্ট কেয়ার ভাবেই তারা কথা বলেন। এতে মেহমান / আত্মীয়রা যা বোঝার বুঝে যান।

কয়েকটা উধাহরণ দেই -

•এত ঘন ঘন এই বাসায় আসেন কেন?

•কবে যাবেন?

•আপনাদের কারণে কষ্ট হচ্ছে অনেক

এরকম সরাসরি তারা বলতে পারেন।


পরিশেষে, তবে আমরা বাঙ্গালীরা সবসনয়ই অতিথী আপ্যায়ণে সিদ্ধহস্ত। আমাদের এতে সুনাম ও আছে। শত কষ্ট হলেও আমরা পিছপা হই না তাদের সবরকম সেবা দিতে। তবে মনে রাখতে হবে যেন আত্মীয় / মেহমান এসে আপনার বাসাটাকে হোটেল না বানিয়ে দেয়।


বিঃদ্রঃ একটি এম১৫৪ পরিবেশনা
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×