somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

ইন্টারভিউ বোর্ড এ উত্তর দিন বুঝে শুনে

০৪ ঠা মে, ২০১১ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য পাশ করা যেকোন বেকার যুবকের কাছে ইন্টারভিউ বোর্ড মানেই যেন কোন এক পুলসিরাত পার হওয়ার মতনই। শুধু বেকার যুবকই নয় ইন্টারভিউ বোর্ড মোকাবেলা করতে হয় ছাত্রদের ও। সেটা চাকরির হোক, আবার পড়াশোনার ক্ষেত্রেও হোক। এই বিষয়টি নিয়ে কারো টেনশন এর অন্ত নেই। কি রকম প্রশ্ন করবে বা কিভাবে উত্তর দিতে হবে এ নিয়ে সবার মধ্যেই একটা আতংক কাজ করে। আবার অনেকেই আছেন ইন্টারভিউ এর আগে আগে আয়নার সামনে দাঁড়িয়ে বার বার অনুশীলন করে যান।

আই কন্টাক্ট বলে একটা শব্দ প্রচলিত আছে। যেটা ইন্টারভিউ বোর্ড এ খুব কাজে লাগে। প্রশ্নকর্তা দেখবেন আপনার কথা বলার মধ্যে কেমন কনফিডেন্স আছে। কিভাবে আপনি উত্তর দিচ্ছেন তাদের প্রশ্ন গুলোর। তাই প্রথম অবস্থাতেই আপনাকে এ ব্যপারে সজাগ থাকতে হবে।

ইন্টারভিউ বোর্ড এ কাজে লাগতে পারে এমন কিছু প্রশ্ন আর তার উত্তর দিয়েই সাজালাম এই পোস্ট। যেমন -

•তারা যদি বলে -

ধরেন, আপনি একটি কোম্পানীর মালিক/ ম্যানেজার। বাজারে নতুন একটা প্রডাক্ট ছাড়বেন। এদিকে অন্য কোম্পানীও সেরকম প্রোডাক্ট বাজারে ছেড়েছে। আপনাকে বাজার পেতে হলে কি করতে হবে?

আপনার উত্তর হতে পারে এমন -

অন্য প্রোডাক্ট গুলোর থেকে আমার প্রোডাক্ট এর দাম কম ধরবো। তবে তা ১/২ টাকা এর বেশি নয়। এ ছাড়া ডিসকাউন্ট এর ব্যবস্থাও করা যেতে পারে। অথবা একটা পণ্য কিনলে আর একটা পণ্য ফ্রী দেয়া হবে এমন কিছু থাকতে পারে।

•তারা যদি বলে -

ডিসকাউন্ট দিবেন! তা কত দিতে পারবেন? আর একটার সাথে আর একটা ফ্রী দিবেন, কতদিনের জন্য? কোন লিমিট আছে?

আপনার উত্তর হতে পারে এমন -

একটা সময় পর্যন্ত থাকবে এবং পরে তা তুলে নিতে হবে। লিমিট অবশ্যই রাখতে হবে। তা না হলে লস খাওয়ার সম্ভবনা অনেক বেশি। যদি ফ্রী দিতেই হয় তবে খুব বেশি দিনের জন্য হলে প্রব্লেম। তাই, লিমিট রেখে দিতে হবে। এখানে আপনি নিজের মত করে একটা উদাহরণ টেনে তাদের বুঝিয়ে দিতে পারেন।

•তারা যদি বলে -

আমাদের কোম্পানী নতুন। বাজারে আরো অনেক ভাল ভাল কোম্পানী আছে। ওখানে না গিয়ে আপনি এখানে চাকরি করতে চাচ্ছেন কেন?

আপনার উত্তর হতে পারে এমন -

(খানিক তেল মারা এবং ঢোল পিটানো জরুরি এখানে) দেখুন জনাব / জনাবা, আসলে এটা ঠিক যে বাজারে অনেক ভাল ভাল প্রতিষ্ঠান আছে। তারা ভাল করছে খুব বাজারে। কিন্তু তাই বলে যারা নতুন বা কিছুদিন হল বাজারে এসেছে কিংবা প্রোডাক্ট বাজারে ছেড়েছে কিন্তু বাজার ধরে রাখতে পারছে না এরা তো যে ভাল করতে পারবে না ভবিষ্যতে তা তো নয়। উন্নতমানের প্রোডাক্ট, গুণগত মান সম্পন্ন প্যাকেজিং ইত্যাদি করতে পারলে অবশ্যই নতুন নতুন কোম্পানী গুলো বাজারে নাম করতে পারবে।

আর আমি এখানে কাজ করতে চাই কারণ নতুন কোম্পানীর সাথে কাজ করে শেখার অনেক সুযোগ আছে। চ্যালেঞ্জিংও বটে। যা বড় বড় কোম্পানীর কাছ থেকে পাওয়া যায় না বা করতে হয় না। কারণ তারা বাজারে আগে থেকেই স্টাবলিশ।


•তারা যদি বলে -

আপনার তো অভিজ্ঞতা খুব বেশি একটা নেই। আমরা তো অভিজ্ঞ সম্পন্ন লোক চাচ্ছি এই পোস্টের জন্য। আপনি কি নিজেকে যোগ্য মনে করছেন এই পোস্টের জন্য?

আপনার উত্তর হতে পারে এমন -

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে প্রক্রিয়টা চলছে তাতে করে একটা ছেলের ছাত্র অবস্থাতেই চাকরি করার খুব বেশি একটা সুযোগ এখনও তৈরি হয় নি। কিছু কিছু ছাত্র চাকরি করছে খন্ডকালীন কিন্তু তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অনেক কম। একজন ছাত্রের ইউনিভার্সিটির গন্ডি পার হতেই ২৫ বছর বেশি হয়ে যায়। এ ছাড়া অনেক পরিবার আছে যারা তাদের সন্তানকে ছাত্র থাকা অবস্থায় চাকরি করতে দিতে চান না। তবে কনফিডেন্ট, সচেতন থাকলে যে কেউ অভিজ্ঞতা ছাড়াই চাকরির শুরু থেকেই ভাল করতে পারে। আমি মনে করি, যা আমার মধ্যে বিদ্যমান। অভিজ্ঞতাসম্পন্ন লোক দিয়ে আপনারা যে কাজ করাবেন আমিও সেই কাজ সচ্ছন্দে করতে পারবো বলেই আমার বিশ্বাস।


•তারা যদি বলে -

আপনাকে ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত চাকরি করতে হবে। আপনি কি পারবেন?

আপনার উত্তর হতে পারে এমন -

(চাকরিটা যদি আপনার খুব বেশি জরুরি হয় তাহলে সম্মতি জানাবেন আর জরুরি তেমন না হলে সম্মতি জানাবেন না।

আর যদি সম্মতি জানান তাহলে উত্তর দিবেন এভাবে -

আমাকে যদি আপনারা চাকরিতে নেন তাহলে অফিস টাইম আমার জন্য কোন ব্যপার নয়। কোম্পানীর জন্য এতটুকু স্যাক্রিফাইস করাই যাবে।

আজ এ পর্যন্তই । পরে আরো লিখবো এ নিয়ে আশা রাখি।


বিঃদ্রঃ নিজের অভিজ্ঞতার আলোকে লেখা।
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×