দেখতে দেখতে পূর্ণ হল সামুতে আমার ২ বছর। সেই ৮ই ডিসেম্বর, ২০০৯ থেকে যাত্রা শুরু। এই পথ চলায় সাথে পেয়েছি অনেক ব্লগার ভাই / বোনকে। এই পর্যন্ত একবারের জন্য সুযোগ পেয়েছিলাম সামু ব্লগারদের সাথে দেখা করার। এরপর আর ইচ্ছে থাকা সত্তেও কারো সাথে দেখা কিংবা কোন অনুষ্ঠানে যাওয়ার সুযোগ করতে পারি নি। তাই হয়ত আমার সম্বল শুধু সামুর পাতা কিংবা ফেইসবুক।
সবাই এক বাক্যে স্বীকার করে নিবেন যে আগে সামু বেশ জমজমাট ছিল। সেই সময় থেকেই ভক্ত হয়ে গিয়েছিলাম যাদের তাঁরা আজ সামু থেকে অনেক দূরে। হয়ত আমার এই লেখা তাঁদের কাছে কোন মানে নেই। হয়ত তাঁরা এই লেখ দেখবেন না।
কিন্তু একটা কথাই বলতে হয় যে “আপনাদের অপরূপ সাজে সজ্জিত লেখাগুলো পড়ে পড়েই আজ সামুতে কিছু লিখতে পারছি। আমার প্ররণার উৎস যে আপনারাই”।
এরপর আসি তাঁদের কথায় যারা এখনও ব্লগে আছেন সেই শুরু থেকেই, কিংবা যারা আরো পরে এসেছেন ব্লগে। যাদের লেখাগুলো পড়ে বুঝতে পেরেছিলাম কত দেরি করে ফেলেছি সামুতে আসতে! হয়ত আগে আসতে পারলে তাঁদের লেখাগুলো আরো আগেই পড়া যেত। মাঝে মাঝে মনে হত আমি হয়ত টিকতে পারবো না এই সামুতে। এত এত জনপ্রিয় ব্লগার এখানে! এখানে আছেন এমন কবি যাদের কবিতা পড়লে মনে হয় আমার কবিতা লেখাই বৃথা, যদি এমন না লিখতে পারি তাহলে কিভাবে হবে! কিন্তু চেষ্টা করেও তাদের মত পারি না। কারণ প্রতিটা মানুষেরই যে নিজস্ব একটা ধারা আছে।
এখানে আরো আছেন জনপ্রিয় গল্পকার! উনাদের গল্পগুলো পড়ে আমি স্থব্ধ হয়ে যাই। উনাদের লেখার শৈলী, কারুকাজ এতটাই ধারালো যে মাঝে মাঝে লজ্জিত হই এই ভেবে যে তাঁদের সাথে পেরে উঠবো না কখনই। তবু যদি কোন কারণে আমার পোস্ট গুলোতে তাঁদের পদধুলি পরে তাহলে ধন্য মনে করি নিজেকে। তাঁদের মাঝে আমি যে নিতান্তই এক চুনোপুটি।
শুধু কবিতা কিংবা গল্প নয়, এখানে আরো আছেন সেরা সেরা ব্লগার যারা রম্য, ইতিহাস নিয়ে নানা রকম গবেষণা, এবং তথ্যসমৃদ্ধ পোস্ট দেন। সেসব পোস্ট পড়ে নিজেকে ধন্য মনে করি এই ভেবে যে অন্তত কিছুটা জ্ঞান তো আহরণ করতে পারলাম তাঁদের থেকে। প্রথম প্রথম বুঝতে পারতাম না কেন তাঁদের লেখাগুলোতে এত এত কমেন্ট আসে। কেউ যদি ৪/৬ লাইনের কবিতাও লেখে সেখানেও কেন এত কমেন্ট আসে। আসলে তাঁদের প্রতিটা লেখার ধাচ, গুণ, গভীরতা এতটাই বেশি যে পাঠক মুগ্ধ হতে বাধ্য।
এছাড়া আছে নানারকম মুভির রিভিউ পোস্ট, কিংবা ছবি ব্লগ, কিংবা ভ্রমণ বিষয়ক নানারকম লেখা। কিংবা নষ্টালজিক হওয়ার মত কারো জীবন থেকে নেয়া লেখা। রান্নাবারা নিয়ে পোস্ট গুলো এতটাই টেস্টি হয় যে প্রিয়তে রেখে দিতে ভুলি না। টেকি পোস্টগুলোর কথা না বললেই নয়। এসব পোস্ট পেয়ে অনেক উপকার পেয়েছি বা পাচ্ছি এখন ও।
এতকিছুর মিশেল যেই ব্লগে আছে সেই ব্লগ বাংলা ব্লগের মধ্যে এক নম্বর হতে বাধ্য।
প্রথম প্রথম সামুতে যখন লেখা শুরু করেছিলাম তখন বাংলা টাইপ মাত্র শেখা শুরু করেছি। কত যে বানান ভুল হত! এখন সেসব পোস্ট দেখলে নিজের কাছেই অবাকই লাগে। আমার সেই সময়ের বস্তা পচা লেখাগুলো যারা পড়েছিলেন কিংবা যারা এখনও আমার লেখা পড়েন তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
সামুর সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালবাসা আর কৃতজ্ঞতা জানাই আমার এতদূর আসার পথকে সহজ করে দেয়ার জন্য।
ভাল থাকবেন সবাই।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


