আমার প্রিয় পোস্ট

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

অপছন্দ - আমেরিকান বনাম বাংলাদেশী

১৩ ই জুন, ২০০৬ ভোর ৫:১৭

শেয়ার করুন:                   Facebook

গতসপ্তাহের আগের রবিবার আড্ডা বসেছিল এক বাঙ্গালী ভাইয়ের বাসায়। চলছিল মুড়ি-আচার-চানাচুর মাখা আর রুহ-আফজা। সেই সঙ্গে তুমুল আড্ডা। হঠাৎ আড্ডায় হাজির এক ভাইয়ার আমেরিকান বন্ধু জো (ধরুন) আর তার বন্ধু জ্যাক (ধরুন)। দুই বেটাই মহা আড্ডাবাজ। আগের পোস্টটাতেও লিখেছি এদের নিয়ে।

এই বিষয় সে বিষয় করে কথা হতে হতে তারা এক পযর্ায়ে জিজ্ঞেস করল যদি তারা কখনও আমাদের দেশে যায় তাহলে কি কি কাজ তাদের করা উচিৎ হবে না। আমাদের নিষেধ গুলো ছিল:

1। ছেলেদের হাত ধরে, কাঁধ ধরে ঘুরতে পারেন, কিন্তু মেয়েদের সাথে অমনটি করা যাবে না।

2। বাম হাত দিয়ে কিছু দেয়া যাবে না।

3। কাউকে ডিঙ্গিয়ে যাওয়া যাবে না।


তখন আমরা আবার জিজ্ঞেস করলাম আমাদের কি কি ব্যাপার তাদের কাছে খারাপ লাগে। তারা যেগুলো বলল সেগুলো সাধারন ভাবে ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সবার উপর প্রযোজ্য হয়। ওদের যেগুলো পছন্দ হয়না:

1। ছেলেরা কাঁধে বা হাতে হাত রেখে চলা। গের পরিচয়।

2। স্কার্ট পরা মেয়েদের মত পায়ের উপর পা দিয়ে বসা। এটাও গের পরিচয়।

3। গন্ধের ব্যাপারে আমেরিকানরা খুব সেনসিটিভ। গায়ের গন্ধ, মুখের গন্ধ এসব খুব বিরক্তির উদ্রেগ করে তাদের।

4। প্রকাশ্যে নাক খোটানো, দাঁতে খাবার লেগে থাকা, ডাবল ডিপিং এধরনের হাইজিন বিষয়ক ব্যাপার গুলো খুব অফেন্ডিং।

5। বডি সাউন্ড যেমন ঢেকুর তোলা, ফার্টিং এসব করা বিরক্তিকর। করলেও এক্সিউজমি বলে নিতে হবে।

6। ভাল কোন খাবারের ক্ষেত্রে যেখানে চামচ ব্যবহার হচ্ছে সাধারন ভদ্রতা সেখানে হাত দিয়ে খাওয়া কাম্য নয়।

এই অভ্যাসগুলো কিন্তু এমনিতেও খারাপ। আমাদের আসলে অভ্যাস করা উচিৎ এই ধরনের অভ্যাস পরিত্যাগ করা।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমেরিকা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

 

  • ৮ টি মন্তব্য
  • ৬০৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৩ ই জুন, ২০০৬ সকাল ১১:০৬
comment by: অতিথি বলেছেন: অশালীন ছবি ব্লগে ক্যানো মুর্শেদ ভাই জবাব চাই।
২. ১৩ ই জুন, ২০০৬ দুপুর ১২:০৬
comment by: কালপুরুষ বলেছেন: আমার ধারণা নিঃসন্দেহে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান।
৩. ১৩ ই জুন, ২০০৬ দুপুর ১২:০৬
comment by: কালপুরুষ বলেছেন: ছবির উনি কি টিপিক্যাল মারোয়ারী নাকি ব্রাহ্মণ? জব্বর ছবি আর যাই বলুন। মুখের বা কামানো মাথার অংশটুকু না থাকলে নিঘার্ত গাইনোকোলজিষ্টের চেম্বারে তোলা ছবি ভেবে ভুল করতাম।
৪. ১৩ ই জুন, ২০০৬ রাত ৯:০৬
comment by: অতিথি বলেছেন: কালপুরুষ ঠিক ধরেছেন। সাউথ ইন্ডিয়ানদের ছবি।
৫. ০৮ ই অক্টোবর, ২০০৬ রাত ১২:৪১
comment by: অতিথি বলেছেন: মাহবুব ভাই, কথাগুলো সত্য।
৬. ০৮ ই অক্টোবর, ২০০৬ সকাল ৭:৪৭
comment by: অতিথি বলেছেন: ইফতেখার ধন্যবাদ। আপনি এত দ্রুত ব্যাপার গুলো জানা শুরু করেছেন দেখে একটু অবাক হলাম।
৭. ০৮ ই অক্টোবর, ২০০৬ সকাল ৭:৫৪
comment by: অতিথি বলেছেন: একবার এক আমেরিকান ব্যাটার কাঁধে হাত রেখেছিলাম। তারপর থেকে সে দেখি ছেমরি স্টাইলে তাকায়। দেইখা তো আমি ভো দৌড়!
৮. ০৮ ই অক্টোবর, ২০০৬ সকাল ৭:৫৭
comment by: অতিথি বলেছেন: হা হা হা (ক্লোজআপহাসি)

 

 


আমার কোন লেখা কোথাও পুন: প্রকাশ করার আগে দয়াকরে যোগাযোগ করবেন। (মুর্শেদ@জিমেইল)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ