আমার প্রিয় পোস্ট

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

সেই যে আমার কার্টুন দেখার দিনগুলি

১২ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:১২

শেয়ার করুন:                   Facebook

ছোটকালে কাটর্ুন অনেকেই দেখে থাকবেন। আশির দশকের থান্ডারক্যাটস থেকে শুরু করে সুপারম্যান, স্পাইডারম্যান এসব কার্টুন তো আমাদের মুখে মুখে ঘুরত। মননে চিন্তায় চেতনায় কি এসব একটুও প্রভাব ফেলেনি?

বাস্তবে যা সম্ভব নয় কার্টুনে তা হতে দেখে যার-পর-নাই মজা লাগত। কল্পনায় দেখতাম আমি স্পাইডারম্যান হয়ে গেছি, উড়ে বেড়াচ্ছি সুপারম্যান হয়ে। কিন্তু কল্পনা কল্পনাই, বাস্তব হয়না কখনও।

সমস্যা হচ্ছে বড় হয়েও আমার কার্টুনের নেশা কাটে নাই। টিভিতে অন্যান্য চ্যানেল আমি যতনা দেখতাম তার চেয়ে বেশী দেখতাম কাটর্ুন নেটওয়র্াক। কার্টুন দেখা সত্যি লজ্জাকর ব্যাপার একটা বুড়ো ধাড়ির জন্য। কিন্তু নেশা বলে কথা...

বাস্তবে তো আমাদের নিরন্তর বসবাস। বাস্তবের নিত্য আঘাতে হৃদয় জীর্ণ থেকে জীর্ণতর হয়। তাই এই ফ্যান্টাসির জগৎ বড় ভাল লাগে আমার। মানুষের অতিলেীকিক ক্ষমতা, ভাল মানুষদের ভালো করার অভিপ্রায় এসব সহজ সরল বিষয় আমার মোটা মাথায় ঢোকে ভাল।

আমেরিকা আসার প্রায় একবছর পর একটা ছোট্ট টিভি কুড়িয়ে পেয়েছি। সে সমস্ত চ্যানেল ফ্রি পাই তার মধ্যে wbc একটা। এই চ্যানেলে রাত সাড়ে 10টায় নিয়মিত একটা কার্টুন দেখায় - South Park নামে। একেকটি পর্ব যেন রাসেল ( .......) এর একেকটি জ্বালময়ী লেখা। সমাজরে অসঙ্গতির ফ্যান্টাসী প্রেজেন্টেশন। কাগজ কেটে বানানো দ্্বিমাত্রিক ছবির বিশ্রী প্রেজেন্টেশন, খুব রাফ, প্রচন্ড অপমান করে বলা কথা বাতর্া এসব দেখে অনেকে অফেন্ডেড ফিল করতে পারে। তারপরেও আমার কাছে ভীষন মজা লাগে কাটর্ুন গুলো। এমনকি কোন কোন পর্বে তারা মোহাম্মদ (সা:) কে নিয়েও ঠাট্টা করেছে। হয়ত এর অল্প জনপ্রিয়তার কারনে কেউ লক্ষ্য করেনি এটা।

কিছুদিন আগে একটা ওয়েবসাইটে বেশ কিছু কার্টুনের কালেকশন পেলাম। আর পায় কে আমাকে - তুমুল দেখছি কেবল।

http://cartoons.peekvid.com/

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

 

  • ৫ টি মন্তব্য
  • ৬১৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই জুলাই, ২০০৬ রাত ১১:০৭
comment by: অরূপ বলেছেন: চানস পাইলে এখনও দেখি..
ডেক্সটারস ল্যাবরেটরী, ফ্যামিলি গাই, সাইথ পার্ক আর সিম্পসনস ..

পপাই আর থান্ডারক্যাটস ছিল জটিল আনন্দের বিষয়!!!
টম এন জেরী দেখার খায়েস যখন ছিল তখন উপায় ছিল না, বুড়া কালে শখ মিটছে!
২. ১৩ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭
comment by: অরূপ বলেছেন: আরও আছে.. লজ্জায় আবাজ দেয় না..
৩. ১৩ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭
comment by: অতিথি বলেছেন: যাক আরেকজনরে পাওয়া গেল তাহলে।
৪. ১৩ ই জুলাই, ২০০৬ ভোর ৪:০৭
comment by: অতিথি বলেছেন: আমিও কার্টুনের কড়া ফ্যান।
আগে টম এন্ড জেরি কিডস শোর ভিতর একটা কার্টুন দেখাতো, নাম ড্রুপি এন্ড ড্রিপল , কঠিন লাগতো।

পছন্দের তালিকায় আরো আছে:

সামুরাই জ্যাক, স্পনজ বোব, হেই আর্নোলড, কারেজ দা কাওয়ার্ডলি ডগ।
লুনি টিউনসের সিরিজ গুলো খুব ভাল লাগে।
৫. ১৩ ই জুলাই, ২০০৬ ভোর ৪:০৭
comment by: অতিথি বলেছেন: সবগুলোই আমার মজা লাগে। এক্স মেন গুলো আগে দেখা হয়নি। এখন দেখছি।
http://cartoons.peekvid.com/

এই লিঙ্কটাতে অনেক কাটর্ুন পাবেন।

 

 


আমার কোন লেখা কোথাও পুন: প্রকাশ করার আগে দয়াকরে যোগাযোগ করবেন। (মুর্শেদ@জিমেইল)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ