somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেইন ড্রেইন কবে ব্রেইন গেইন হবে?

১৭ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রেইন ড্রেইন শব্দটার মানে হচ্ছে দেশের সোনার ছেলে মেয়েদের বাইরে পাড়ি জমানো। মা বাবা অনেক আশা করে অনেক খরচ করে এক একটা সন্তানকে বড় করেন। তাদের অনেকে সরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের মানুষের অর্থে পড়াশুনা করেন। তারপর বিদেশে পাড়ি জমান নিজের শ্রম বিক্রি করতে। দেশের ব্রেইনগুলো ড্রেইনেই চলে যায়।

আমাদের এখানে প্রতিশুক্রবার যখন ছাত্ররা এবং অন্যান্য পরিবার জড়ো হয় তখন মূলতঃ হাসি ঠাট্টাই চলে। তবে মাঝে মাঝে হাসি ঠাট্টার মাঝে সিরিয়াস প্রসঙ্গ চলে আসে। তখন ড্রেইন হওয়া এই ব্রেইনগুলো বড় আফসোস করতে থাকে। হঠাৎ তীব্রভাবে মনে হয় এই ব্রেইনগুলো ড্রেইন হতোনা যদি আমাদের দেশে আমরা আমাদের মেধা ব্যবহার করতে পারতাম।

তবু অনেকে আছেন যারা চেষ্টা করে যাচ্ছেন দেশকে যাতে কিছু ফেরত দিতে পারেন। AABEA বা আমেরিক্যান সোসাইটি অফ বাংলাদেশী ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্টস এই লক্ষ্যে অনেক সাহায্য করে যাচ্ছে। বর্তমান উল্লেখযোগ্য সাহায্যের মধ্যে একটি হচ্ছে দেশে একটি ক্যানসার হাসাপাতালকে সাহায্য করা। তাছাড়া অনেকে দেশে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ পাঠাচ্ছেন। এগুলো সবই ভালো উদ্যোগ।

মূল যে ব্যাপারটা বলতে যাচ্ছি যে, যত যাই বলি ব্রেইন ড্রেইন হচ্ছে। শুধু আমেরিকা না, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, সুইজারল্যান্ড এবং আরো অন্যান্য দেশে আমাদের দেশের মূল্যবান ব্রেইন গুলো চলে যাচ্ছে। হয়ত দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে এটাই সবচেয়ে সুবিধাজনক প্রসেস।

কবে এই যাওয়া বন্ধ হবে? কবে আমাদের ব্রেইন গেইন হওয়া শুরু হবে? তবে কেউ যে, একেবারে ফিরে যায় না তা নয়। তারপরও সেটা শতকরা এক ভাগ হবেনা।

আমি এই মুহুর্তে ঠিক ভেবে উঠতে পারছিনা কবে ভারতের মতো মেধাগুলো ঘরে ফিরে যাবার চিন্তা করবে? আর কতকাল আমাকে ঘরের বাইরে থাকতে হবে? আর কতকাল দিনগুনতে হবে দেশে ফিরে যাবার জন্য? আর কতকাল?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×